সাক্ষাৎকার

আমরা আমেরিকান নাগরিক হলেও নিজের দেশ বলতে বাংলাদেশকেই বুঝি

মঈন চৌধুরী Managing Attorney at Western Law Firm

বাংলাদেশি বংশোদ্ভ‚ত তরুণ আইনজীবী মঈন চৌধুরী তার সাফল্যের ধারাবাহিকতায় আমেরিকায় প্রতিষ্ঠা লাভে সক্ষম হয়েছেন। তিনি নিউ ইয়র্কের কুইন্সের প্রতিষ্ঠিত আইন প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ল’র Managing Attorney. তিনি ইউএস সুপ্রিম কোর্টের একজন বিজ্ঞ আইনজীবী।
ছাত্র হিসেবে মেধাবী মঈন চৌধুরী USA এর Banani Model High School এবং পরবর্তী পর্যায়ে US Supreme Court থেকে Attorney at Law বিষয়ে ডিগ্রি লাভ করেন। তিনি নিউ ইয়র্কের Touro Law থেকে ২০০২ সালে ডিস্টিঙ্কশনসহ আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তারুণ্যে উজ্জীবিত মেধাবী এই আইনজীবী The United States Supreme Court, Michigan Supreme Court এবং The US Court of International Trade, New York এ আইন পেশায় কার্যক্রম পরিচালনা করছেন। তিনি State Bar of Michigan, American Bar Association, American Immigration Lawyer Association Ges New York States Bar Association (Out of State) এর প্রফেশনাল মেম্বার।
মঈন চৌধুরী সম্ভবত প্রথম বাংলাদেশি আমেরিকান অ্যাটর্নি যিনি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট, ইউনাইটেড স্টেটস কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড এবং মিশিগান সুপ্রীম কোর্টের দক্ষ আইনজীবী হিসেবে এ পেশায় কাজের সুযোগ পেয়েছেন।
২০০৫ সালে মঈন চৌধুরী State Bar of Michigan-এ যোগদান করেন এবং Michigan-এর Wayue Country তে আইন পেশা শুরু করেন। পেশাজীবনের শুরুতে তিনি Criminal defence attorney হিসেবে কাজের সুযোগ পান। সেখানে তিনি ইরাক যুদ্ধের যুদ্ধাপরাধীসহ অসংখ্য বিচার প্রত্যাশী গ্রাহকদের সাথে মেশার ও জানার সুযোগ লাভ করেন। এটি তার পেশাজীবনকে ঋদ্ধ করেছে।
আইন পেশার নানা বিষয়েই তিনি অভিজ্ঞতা লাভ করেছেন। তিনি অনেক দুর্ঘটনা বিষয়ক মামলায় আইনজীবীর ভ‚মিকা পালন করেছেন। তিনি দুর্ঘটনায় কবলিত ক্লায়েন্টের মামলায় মিলিয়নস অব ডলার আদায়ের রায় পেয়ে ক্লায়েন্টকে তা প্রাপ্তির ব্যবস্থা করে দিয়েছেন। এই দক্ষ ও চৌকস আইনজীবী ক্লায়েন্টের ইমিগ্রেশন বিষয়ক মামলাতেও আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন এবং অধিকাংশ মামলাতেই বিজয়ী হবার গৌরব লাভ করেছেন।
আত্মপ্রত্যয়ী ও মেধাবী আইনজীবী মঈন চৌধুরী ইতোমধ্যে প্রতিষ্ঠা করেছেন Moin Choudhury Law firm PC. এটির তিনি ম্যানেজিং এটর্নি। প্রতিষ্ঠানটি American Immigration Lawyers Association, Michigan State Bar এবং New York State Bar Association (Out of State) এর সদস্য।
মঈন চৌধুরী একজন বিশিষ্ট আইনজীবী হিসেবে আমেরিকার মূলধারার রাজনীতির সাথেও সম্পৃক্ত। তিনি মনে করেন- আমেরিকা হচ্ছে পৃথিবীর সব রাষ্ট্রের মানুষদের মিলনকেন্দ্র। এখানে বাংলাদেশকে আরো উজ্জ্বলভাবে উপস্থাপন করা প্রয়োজন। আমেরিকার মতো দেশে যখন বাংলাদেশের কেউ ভালো কাজের মাধ্যমে সুনাম লাভ করেÑ সেই সুনাম বাংলাদেশের ভাবমূর্তি বাড়িয়ে দেয়।

তার মতে, বাংলাদেশিরা অনেক দিক থেকেই গর্বিত; আমরা গর্বিত আমাদের ২১শে ফেব্রæয়ারির জন্যে যা আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। আমরা আমাদের ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের জন্যেও গর্বিত। বাংলাদেশ কমিউনিটিতে এসব দিবস গুরুত্বসহকারে পালনের পক্ষপাতী তিনি। তিনি মনে করেন, বাংলাদেশের উন্নয়নকে অব্যাহত রাখতে হবে। তিনি নিজে একজন আশাবাদী মানুষ। তার মতে, বাংলাদেশে দুর্নীতির হার কমানোর জন্যে শক্ত উদ্যোগ নিতে হবে। এই দুর্নীতির জন্যে বাংলাদেশ তার কাক্সিক্ষত উন্নয়ন লক্ষ্যে পৌঁছুতে পারছে না।
তিনি বলেন, আমেরিকায় বাংলাদেশ কমিউনিটির লোকজন রাজনীতি করলেও বাংলাদেশিদের উন্নয়ন প্রশ্নে তারা একাত্ম। ঠিক বাংলাদেশেও এই ধারা চালু হওয়া উচিতÑ ‘রাজনীতি যার যার বাংলাদেশ সবার’।
একজন আইনজীবী হিসেবে তিনি প্রত্যাশা করেন, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক, এখানে বিচারব্যবস্থা প্রভাবমুক্ত হোক। তিনি বিশ^াস করেন, বাংলাদেশ অমিত সম্ভাবনার দেশ; এর উন্নয়ন সম্ভব হবেইÑ তবে এ জন্যে পরিকল্পিত উদ্যোগ এবং জাতিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারুণ্যে উজ্জীবিত দক্ষ আইনজীবী মঈন চৌধুরী বাংলাদেশের সামাজিক উন্নয়নের অনেক সংগঠনের সাথে সম্পৃক্ত। তিনি ব্যস্ততার মধ্যেও সময় পেলে দেশে আসেন। তিনি বলেন, আমরা এখন আমেরিকান নাগরিক হলেও নিজ মাতৃভ‚মির কথা বিস্মৃত নই। আমরা নিজের দেশ বলতে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশকেই বুঝি।
অর্থকণ্ঠ প্রতিবেদক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button