আন্তর্জাতিক

উদ্যোক্তা হিসেবে আমেরিকার বাজারে প্রবেশ করা মানেই বিশ্বজুড়ে ব্যবসায়িক চেইনের সাথে সংযুক্তি স্থাপন

মোহাম্মদ কাদের চেয়ারম্যান, Kashif Apparel Industry Ltd.

যেসব শিক্ষিত তরুণ পড়াশোনা শেষে চাকরির পেছনে ধাবিত না হয়ে বরং চাকরিদাতার ভ‚মিকায় অবতীর্ণ হয়েছেন সেই উদ্যোক্তাদেরই একজন মোহাম্মদ কাদের। প্রতিভাবান এই কৃতী উদ্যোক্তা Kashif Apparel Industry Ltd. ওNew Raja Plastic Industries Ltd.-এর চেয়ারম্যান, The York Tex Apparel Inc. এর প্রেসিডেন্ট এবং Communicate Technology LLC-এর সিইও।
তারুণ্যই শক্তি এ বিষয়টি স্বর্ণাক্ষরে প্রমাণ করে দিয়েছেন তরুণ উদ্যোক্তা ব্যক্তিত্ব মোহাম্মদ কাদের। অধ্যয়ন শেষে এই মেধাবী সন্তান চিন্তা করলেন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের। সেই লক্ষ্যে শুরু হলো তার কঠিন ও শ্রমসাধ্য পথচলা। তিনি ঢাকার মোহাম্মদপুর এলাকায় প্রতিষ্ঠা করলেন ১০০% রপ্তানিমুখী গার্মেন্ট ইন্ডাস্ট্রি Kashif Apparel Industry Ltd. ও New Raja Plastic Industries Ltd. তিনি দুটি প্রতিষ্ঠানেরই উদ্যোক্তা এবং চেয়ারম্যান। তিনি আমেরিকাতেও প্রতিষ্ঠা করেছেন The York Tex Apparel Inc. তিনি এ প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট। একই সাথে তিনি প্রযুক্তি খাতে প্রতিষ্ঠা করছেন উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান Communicate Technology LLC, তিনি এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)।
শিক্ষিত ও মেধাবী উদ্যোক্তা মোহাম্মদ কাদের বাংলা ছাড়াও ইংরেজি, হিন্দি, উর্দু, মালয়েশিয়ান ও অ্যারাবিক ভাষা জানেন। তিনি শুধু নিজের শিল্প প্রতিষ্ঠানের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। এক্ষেত্রে তিনি একজন দূরদর্শী সেরা উদ্যোক্তা যিনি ইতোমধ্যে পরামর্শদাতা হিসেবেও স্বীকৃত। তিনি উদ্যোক্তা হতে আগ্রহীদের পরামর্শ এবং বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করেন।


স্বপ্নদর্শী আত্মপ্রত্যয়ী মোহাম্মদ কাদের আমেরিকা বাংলাদেশি বিজনেস অ্যালায়েন্স-এর একজন বিশিষ্ট নেতা। ১১তম বার্ষিক বিজনেস সামিটে তিনি অগ্রণী ভ‚মিকা রাখেন। তারুণ্যে উজ্জীবিত এবং দূরদর্শী মোহাম্মদ কাদের বলেন, উদ্যোক্তা হিসেবে আমেরিকার বাজারে প্রবেশ করা মানেই বিশ্বজুড়ে ব্যবসায়িক চেইনের সাথে সংযুক্তি স্থাপন। এটি অনেক ব্যবসারই সাফল্যের চাবিকাঠি। এ প্রসঙ্গে তিনি বলেন, এই বাজারে পৌঁছানোর সর্বাধিক কার্যকর উপায় হলো, আমেরিকায় একটি কর্পোরেশন খোলা- যেখানে সর্বনিন্ম করের হারে বিশ্বের বৃহত্তম বাজারের সুবিধা নেয়া যায়। আপনি যখন কর্পোরেশন গঠন করবেন, তখন থেকেই অভিবাসন, আমদানি, রপ্তানি, আন্তর্জাতিক ট্যাক্স, রিয়েল এস্টেট এবং সরবরাহকারীসহ অনেক ব্যাপারেই দক্ষ ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহায়তা পাবেন।
মানুষের উপকারী মনোভাবাপন্ন মোহাম্মদ কাদের প্রাতিষ্ঠানিকভাবেই আইনগত উপদেশ প্রদান করেন- একজন উদ্যোক্তা হিসেবে আপনার জন্যে কোন ব্যবসাটি ভালো হবে, আপনি কিভাবে তা শুরু করবেন- কি কি ডক্যুমেন্টস লাগবে। কোন টাইপের কোম্পানি কোন স্টেটে তা করবেন ইত্যাদি বিষয়ে তিনি সর্বতোভাবে সহযোগিতা প্রদান করেন।


সফল শিল্পোদ্যোক্তা মোহাম্মদ কাদেরের Kashif Apparel সহ অন্য প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ কর্পোরেট ম্যানেজমেন্ট, দক্ষ অপারেটর এবং অটোমেশিনের মাধ্যমে পরিচালিত। তার মতে, বাংলাদেশে শ্রম-ঘনিষ্ঠ শিল্পোদ্যোগ বেশি প্রয়োজন; এতে বেকারত্ব যেমন দূর হবে, তেমনি অধিক উৎপাদনের দ্বারা দেশ অর্থনৈতিকভাবে উপকৃত হবে। তিনি বলেন, বাংলাদেশ শুধু খাদ্যেই নয়, অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হতে চলেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারেরও বেশি হয়েছে। বাংলাদেশ এখন নিন্ম মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ভবিষ্যতে এ দেশটি উন্নত রাষ্ট্রে রূপান্তরিত হবে।
এই ধীশক্তি-সম্পন্ন সচেতন উদ্যোক্তা সম্পর্কে বলা যায় তিনি একজন Business Mentors with Infirmlymaster Mind. তিনি একজন E-commerce Seller।
মোহাম্মদ কাদের আধুনিক প্রযুক্তিসম্পন্ন একজন তরুণ উদ্যোক্তা। তার আইটি এবং ইকোনমিক কমার্স বিষয়ক কোম্পানি নিউ ইয়র্ক-বেজড এবং উৎপাদন সম্পৃক্ত শিল্প ও ব্যবসা ইউনিট বাংলাদেশের ঢাকা-বেজড। বিগত বছরগুলোতে তিনি উভয় ধরনের ব্যবসাতেই সাফল্য লাভ করেছেন। তিনি শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বেশ আন্তরিক। তিনি মনে করেন, এরাই একটি প্রতিষ্ঠানের প্রাণ। তার ব্যবসায়িক বিশেষত্ব হচ্ছে তিনি জানেন কীভাবে ব্যবসার উন্নয়ন ঘটানো যায়। তার মধ্যে অন্যের জন্যেও সহযোগিতার মনোভাব কাজ করে ফলে, তিনি ব্যবসায়ী উদ্যোক্তাদের কাছে জনপ্রিয় উদ্যোক্তা ব্যক্তিত্ব।
অর্থকন্ঠ প্রতিবেদক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button