অর্থনীতিপ্রতিবেদন

৯ প্রকল্প অনুমোদন, ব্যয় ৬৫৫১ কোটি টাকা

অর্থকণ্ঠ ডেস্কৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃ

৯ প্রকল্প অনুমোদন, ব্যয় ৬৫৫১ কোটি টাকা

কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধনসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নয়টি প্রকল্প অনুমোদন পেয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় হবে ৬ হাজার ৫৫১ কোটি ২৭ লাখ টাকা।
সরকারি তহবিল থেকে ৩ হাজার ৭৪২ কোটি ২৯ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ২ হাজার ৭৮২ কোটি ৭৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ২৬ কোটি ২২ লাখ টাকা ব্যয় করা হবে।
৫ অক্টোবর রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা বিভাগ, আইএমইডি সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এম এ মান্নান বলেন, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের কাজ শেষ করতে চূড়ান্তভাবে নোটিশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। যারা এই প্রকল্পের বিলম্বের ক্ষেত্রে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিকল্পনা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি একইসঙ্গে কাজও চলমান রাখতে বলেছেন।
অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলোসায়েদাবাদ পানি শোধনাগার (ফেজ-৩) প্রকল্প; টাঙ্গাইল-দেলদুয়ার-লাউহাটি-সাটুরিয়া-কাওয়ালীপাড়া-কালামপুর বাসস্ট্যান্ড সড়ক আঞ্চলিক মহাসড়কের যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প; কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প; জগন্নাথপুর ও মোহনগঞ্জ উপজেলায় দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) স্থাপন প্রকল্প।
এছাড়া রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার নদীতীর সংরক্ষণ, ছোটনদী, খাল-বিল পুনঃখনন ও জলাবদ্ধতা নিরসন প্রকল্প; শরীয়তপুর জেলার কীর্তিনাশা নদীর ডান ও বাম তীর রক্ষা প্রকল্প; বড়পুকুরিয়া-বগুড়া-কালিয়াকৈর ৪০০ কেভি লাইন প্রকল্প এবং খুলনা থেকে মোংলা পোর্ট পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
অর্থকণ্ঠ ডেস্ক

বাংলাদেশে বিদ্যুৎ-জ্বালানিতে আগ্রহ আলজেরিয়ার বিনিয়োগকারীদের

বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ রয়েছে আলজেরিয়ার বিনিয়োগকারীদের। বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রাবাহ লারবি এ কথা জানান।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমানের সঙ্গে সম্প্রতি আলজেরিয়ার রাষ্ট্রদূতের এক বাণিজ্য বৈঠক হয়। বৈঠক হয় রাজধানীর মতিঝিলে ডিসিসিআই কার্যালয়ে।
ডিসিসিআই সভাপতি বলেন, ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দ্বি-পাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৯৮ দশমিক ২৮ মিলিয়ন ইউএস ডলারে উন্নীত হয়েছিল। যার মধ্যে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল ৫ দশমিক ৯০ মিলিয়ন ডলার ও আমদানির পরিমাণ ছিল ৯২ দশমিক ৩৮ মিলিয়ন ডলার। বাণিজ্য ঘাটতি মোটেও আশাব্যঞ্জক নয়।
বাংলাদেশ থেকে আলজেরিয়াতে মূলত তৈরি পোশাক রপ্তানি হয়ে থাকে। অপরদিকে বাংলাদেশ আলজেরিয়া থেকে বিভিন্ন খনিজদ্রব্য আমদানি করে বলে জানান ডিসিসিআই সভাপতি।
এসময় তিনি আলজেরিয়াতে আরও বেশি হারে দক্ষ মানবসম্পদ নেওয়ার জন্য রাষ্ট্রদূতকে আহ্বান করেন।
এছাড়া ২৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিটের বিটুবি সেশনে আলজেরিয়ার ব্যবসায়ীদের রেজিস্ট্রেশন করার আহ্বান জানান রিজওয়ান রাহমান।
আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবাহ লারবি বলেন, দুই দেশের বাণিজ্য সংগঠন বা চেম্বারসমূহ যদি নিয়মিত যোগাযোগ রক্ষা করতে পারে তাহলে দ্বি-পাক্ষিক বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
এজন্য সরাসরি যোগাযোগের ওপর বেশি গুরুত্ব আরোপ করেন আলজেরিয়ার রাষ্ট্রদূত। তিনি বাংলাদেশের ব্যবসায়ীদের আলজেরিয়া থেকে সার, সিমেন্ট ও ফল আমদানি করতে আহ্বান জানান।
এছাড়া রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে আলজেরিয়ার বিনিয়োগকারীদের আগ্রহ আছে।
অর্থকণ্ঠ ডেস্ক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button