প্রতিবেদন

বাংলাদেশের অনেক উদ্যমী তরুণ বিশ্বব্যাপী এ দেশের গৌরব

আবুবকর সিদ্দিক রানা সাধারণ সম্পাদক কোরিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স (কেবিসিসি)

এনামুল হক এনাম
বাংলাদেশের অনেক উদ্যমী তরুণ বিশ্বব্যাপী এ দেশের গৌরবময় অবস্থান তুলে ধরার সক্ষমতা অর্জন করেছেন। তাদেরই একজন আবুবকর সিদ্দিক রানা। তিনি কোরিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স (কেবিসিসি) এর সাধারণ সম্পাদক।
উদ্যমী সংগঠক ও তরুণ প্রজন্মের অগ্রসরমান উদ্যোক্তা ব্যক্তিত্ব আবুবকর সিদ্দিক রানা প্যারিসভিত্তিক ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশনের (WBO) এর এক্সিকিউটিভ বোর্ড মেম্বার, সিউল সিটি ফরেন প্রেসিডেন্ট কাউন্সিলের সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়ার (BCK) সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, Global Business Alliances (GBA) এর একজন ডিরেক্টর। সিউলের বাংলাদেশি ও ফরেন রেসিডেন্টদের কাছে জনপ্রিয় সংগঠক ব্যক্তিত্ব জনাব রানা ২০১৬ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ব্যবসায়ী বিশ্ব সম্মেলন ১ম বাংলাদেশ গ্লোবাল সামিটে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ডব্লিউবিও গঠনে।
ফার্স্ট কোন কনভেনশন ২০১৯-এ দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি হিসেবে ঢাকা সম্মেলনে যোগদান করেন তিনি। ছোটবেলা থেকেই মেধাবী এবং সংগঠন প্রিয় আবুবকর সিদ্দিক রানা জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী।
আবুবকর সিদ্দিক রানা প্রবাসের একজন বিশিষ্ট উদ্যোক্তা ব্যবসায়ী। তিনি প্রাইম ট্রাভেলের প্রতিষ্ঠাতা এবং সিইও। তিনি একজন রোটারিয়ান ও রোটারি সিউল ইয়ংসান-৩৬৫০ এর সাধারণ সম্পাদক। তিনি অনলাইন পত্রিকা bdnewsprotidhin.com এর সম্পাদক। তিনি কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।
তারুণ্যে উজ্জীবিত আবুবকর সিদ্দিক রানা Global Private Detective Association South and South East Asia এর চেয়ারম্যান; বঙ্গবন্ধু পরিষদ, দক্ষিণ কোরিয়ার সভাপতি; বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কোরিয়ার উপদেষ্টা। বাংলাদেশ আওয়ামী লীগ, সাউথ কোরিয়ার প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক।
আবুবকর সিদ্দিক রানা Zaffran Mart এর প্রতিষ্ঠাতা এবং সিইও এবং সিউলের জনপ্রিয় Zafran Restaurant ও Zafran BBQ এর প্রতিষ্ঠাতা এবং সিইও। তিনি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান Desh Travel & Tours, Malaysia Branch এর প্রতিষ্ঠাতা ও সিইও।
ব্যবসায়ী হিসাবেও মেধাবী, স্মার্ট এবং দূরদর্শী রানা ঢাকার তেজগাঁও কলেজের ছাত্র ছিলেন। তিনি হানএয়াং বিশ্ববিদ্যালয়, দক্ষিণ কোরিয়া থেকে ট্যুরিজম ও হোটেল ম্যানেজমেন্টে স্নাতক ও হানএয়াং বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ইন্টারন্যাশনাল ট্যুরিজমের উপর মাস্টার্সে অধ্যয়নরত।
প্রবাসে অবস্থানকালেও আবুবকর সিদ্দিক রানা দেশের প্রতি শেকড়ের টান অনুভব করেন। বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নেই তিনি উদ্যোগী হয়ে কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স (কেবিসিসি) গঠন করেছেন।
কেবিসিসির প্রেসিডেন্ট হয়েছেন Dr. Woo Saug Min, প্রেসিডেন্ট Ms. Jeon Gm Bun, প্রধান উপদেষ্টা Mr. Oh Kyong in। আবুবকর সিদ্দিক রানা মনে করেন বাংলাদেশ অপার সম্ভাবনার একটি দেশ। এই দেশের সন্তান হিসেবে আমাদের দায়িত্ব যেখানেই থাকি না কেন বাংলাদেশের উন্নয়নে কাজ করা। তিনি বলেন, সেই উদ্দেশ্য নিয়েই আমরা কোরিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স গঠন করেছি।
আবুবকর সিদ্দিক রানা’র মতে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা তা বাস্তবায়নে উদ্যোগী হয়েছেন।
দেশ আজ এগিয়ে চলেছে এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশ উন্নত দেশের কাতারে ঠাঁই লাভে সক্ষম হবে। তিনি বলেন, প্রবাসে থেকে যখন আমরা দেশের কোনো ভালো সংবাদ পাই তখন সত্যিই আনন্দ লাগে। আমাদের দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩২ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে প্রায় ২১০০ ডলার হয়েছে। দেশের ভাবমূর্তি দিন দিন উজ্জ্বল হচ্ছে। এর পিছনে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক ভূমিকা বিদ্যমান।
বাংলাদেশের এই কৃতী সন্তান সাউথ কোরিয়ার ব্যবসা অঙ্গনে যথেষ্ট সুপরিচিত। তার প্রতিষ্ঠিত ও পরিচালিত প্রাইম গ্রুপ, সাউথ কোরিয়া ট্যুরিজম এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখে চলেছে। এটি ২০০৮ সাল থেকে কার্গো সার্ভিসেস, টেলিফোন সার্ভিসেস, মানি এক্সচেঞ্জ সার্ভিস, ইনবাউন্ড ও গ্রাউন্ড ট্যুর সেবা প্রদান করে আসছে। আবুবকর সিদ্দিক রানা প্রবাসে থেকেও দেশের উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ করে চলেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button