
সীতাকুণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ার টেক লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো: রুহুল আমিন ৬ মে দগ্ধ ও আহতদের দেখতে চমেক হাসপাতালে যান। তাদের চিকিৎসায় তিনি ৫০ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করেন। সাইফ পাওয়ার টেকের স্বত্বাধিকারী তরফদার রুহুল আমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সাইফ পাওয়ার টেকও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
আহতদের পাশে কুবির চার রোভার। কুবি সংবাদদাতা জানান, সীতাকুণ্ডের ঘটনায় আহতদের সহযোগিতার জন্য কুমিল্লা বিশ্ব¦বিদ্যালয় (কুবি) রোভার স্কাউট থেকে চার সদস্যের একটি দল চট্টগ্রাম মেডিক্যাল কলেজে যোগ দিয়েছে। সিনিয়র রোভারমেট আব্দুর রহমান ও গার্ল ইন সিনিয়র রোভারমেট সুবাহ্ ইয়াসমিন বন্যার নেতৃত্বে গত ৬ মে দলটি যোগ দেয়। অর্থকণ্ঠ ডেস্ক


