প্রতিবেদন

মানুষ মানুষের জন্য এই সত্য সামনে রেখেই আমাদের পথচলা

আসেফ বারী সিইও, বারী হোম কেয়ার, নিউ ইয়র্ক

বাংলাদেশের উর্বর মাটিতে জন্ম নেয়া যে সকল কৃতী সন্তান আজ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রে সুনামের সাথে প্রতিষ্ঠা লাভে সক্ষম হয়েছেন তাদেরই একজন লায়ন আসেফ বারী। তার ডাক নাম টুটুল। রংপুরের এই স্বনামধন্য মানুষটি বিশ্বের লায়নিজম আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ লিডার। তিনি নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়নস ক্লাব (ডিস্ট্রিক্ট-২০-আর-২) এর প্রেসিডেন্ট। সেবাধর্মে বিশ্বাসী এই মানবিক ব্যক্তিত্ব আমেরিকার লাইসেন্সধারী ‘বারী হোম কেয়ার’ এর প্রতিষ্ঠাতা ও চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)। তিনি রংপুর জেলা সমিতি নিউ ইয়র্কের প্রেসিডেন্ট এবং নিউ ইয়র্কের উত্তরবঙ্গ ফাউন্ডেশনের উপদেষ্টা।

মানবদরদি ব্যক্তিত্ব লায়ন আসেফ বারীর জন্ম ২১ এপ্রিল রংপুরের এক শিক্ষিত পরিবারে। ছোটবেলা থেকে মেধাবী আসেফ বারী টুটুল রংপুরের শীর্ষ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ঢাকা সিটি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভের পর উচ্চ শিক্ষার্থে আমেরিকায় আসেন। তিনি সেখানে Oklahoma State University থেকে ১৯৯৪ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
সৃজনশীল আসেফ বারী আমেরিকার প্রবাস জীবনে শুধু নিজের উন্নয়ন ও প্রতিষ্ঠার বিষয়কেই গুরুত্ব দেননি, তিনি কাজ করে চলেছেন বাংলাদেশি কমিউনিটির জন্যে। এমনকি তিনি বর্তমানে মানবসেবায় সম্পৃক্ত যে ব্যবসার সাথে যুক্ত সে ব্যবসার মাঝেও বাংলাদেশি কমিউনিটির সদস্যদের আয়ের সুযোগ রয়েছে।
মানবিক কল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব আসেফ বারী প্রতিষ্ঠিত ‘বারী হোম কেয়ার’ মূলত যুক্তরাষ্ট্রের আইন-সম্মত একটি স্বাস্থ্য সেবাবিষয়ক ব্যবসায়িক প্রতিষ্ঠান। এটি নিউ ইয়র্ক স্টেট-এর স্বাস্থ্য বিভাগের নতুন প্রোগ্রাম CDPAP-র আওতায় পরিচালিত। বারী হোম কেয়ার সুযোগ করে দিয়েছে এই প্রোগ্রামের আওতায় যে কোনো নারী/পুরুষ ঘরে বসে পরিবারের সদস্য বা প্রিয়জনদের সেবা করে প্রতি সপ্তাহে আয়ের সুবর্ণ সুযোগ নিতে পারেন। এটি একটি সহজ পদ্ধতি। বারী হোম কেয়ার সংশ্লিষ্ট সদস্যের হয়ে সমস্ত কাজ করে- আয়ের সুযোগ করে দেবে। প্রিয়জনদের সেবার সমস্ত খরচ ‘মেডিকেইড’ বহন করবে। এভাবে সর্বোচ্চ ৫৫০০০ ইউএস ডলার আয় করা সম্ভব। বারী হোম কেয়ার এক্ষেত্রে সদস্যদের HHA ট্রেনিং প্রদান করে থাকে। তারা ‘কেয়ার গিভার’ চাকরিও প্রদান করে। উল্লেখ্য, এতে কোনো সার্টিফিকেটের প্রয়োজন হয় না। ‘বারী হোম কেয়ার’ নিউ ইয়র্কের স্বাস্থ্য বিভাগের প্রোগ্রাম HHA, PCA & CDPAP সেবাসমূহ প্রদান করে।

বারী হোম কেয়ার-এর মূল দর্শন হচ্ছে ‘Care for the loved ones with income opportunity’.
বারী হোম কেয়ার-এর প্রতিষ্ঠাতা লায়ন আসেফ বারী তার মানবিক কল্যাণ উদ্যোগের জন্যে ইতোমধ্যে সেখানকার বাংলাদেশিদের কাছে ‘আইকন’ হিসেবে বিবেচিত। তার কার্যক্রম নিয়ে সেখানকার মিডিয়ায় অনেক উল্লেখযোগ্য সংবাদও প্রকাশিত হয়েছে। বারী হোম কেয়ার-এর উল্লেখযোগ্য স্পট মানবিক সেবা হচ্ছে ‘ফিউনারেল সেবা’। নিউ ইয়র্কে হোম কেয়ার সার্ভিসের জন্যে অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বারী হোম কেয়ার দীর্ঘদিন ধরেই কমিউনিটিতে অসুস্থ, শারীরিকভাবে চলাফেরায় অক্ষম ও প্রবীণদের সেবা দিয়ে আসছে। এ কাজে এ প্রতিষ্ঠানের কর্মীদের নিষ্ঠা ও দক্ষতা প্রশ্নাতীত। সম্প্রতি করোনা মহামারি বিপর্যয়ের কালে বারী হোম কেয়ার নিঃস্বার্থভাবে কমিউনিটিতে সেবার হাত বাড়িয়ে দিয়েছে।
করোনায় মৃত্যুবরণকারীদের ফিউনারেলের খরচ বহন করে প্রতিষ্ঠানটি নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। এ প্রসঙ্গে লায়ন আসেফ বারী টুটুল বলেন, মানুষ- মানুষের জন্যে এই সত্য সামনে রেখেই আমাদের পথচলা। যেসব দরিদ্র পরিবার মৃত আত্মীয়-স্বজনদের এদেশের ব্যয়বহুল ফিউনারেল খরচ যোগাতে হিমশিম খাচ্ছিল, আমরা তাদেরকে অর্থ সাহায্য দিয়েছি ও দাফনের সার্বিক তত্ত্বাবধান কার্যক্রমে সহযোগিতা করেছি। এটা করেছি নিঃস্বার্থ সেবার মনোভাব নিয়ে। আর এটুকু করতে পারার মধ্যে যে আনন্দ রয়েছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
তিনি প্রতিষ্ঠিত বিত্তবান এবং কমিউনিটিতে নেতৃত্ব দানকারীদের প্রতি এ কাজে সহযোগিতার অনুরোধ জানান।
করোনাভাইরাস সম্পর্কে আতঙ্কিত না হয়ে এই কল্যাণকামী মানুষটি বলেন, করোনা নিয়ে মানসিক চাপ বর্জন করতে হবে। মনোবলকে সুদৃঢ় রাখতে হবে। তিনি বলেন, আমাদের করোনা প্রতিরোধে যথার্থ নিয়ম মানতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, ঘরে থেকে করোনার বিস্তার রোধ করতে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শরীরের প্রতি যত্নশীল হতে হবে।
রংপুর জেলা সমিতি নিউ ইয়র্ক-এর প্রেসিডেন্ট এবং নর্থবেঙ্গল ফাউন্ডেশন, নিউ ইয়র্কের উপদেষ্টা লায়ন আসেফ বারী মনে করেন, প্রতিটি মানুষেরই উচিত নিজ নিজ অবস্থান থেকে সাধ্য অনুযায়ী অন্যের সেবায় এগিয়ে আসা।

অর্থকণ্ঠ প্রতিবেদক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button