
তানভির আহমেদ দেশের আবাসন শিল্পখাতের স্বনামধন্য প্রতিষ্ঠান শেলটেক (প্রাইভেট) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। তারুণ্যে উদ্ভাসিত নির্বাহী ব্যক্তিত্ব তানভির আহমেদ এ সময়ের আলোকিত একজন উদ্যোক্তা ও ব্যবসায়ী। ছোটবেলা থেকেই মেধাবী ও প্রাণচাঞ্চল্যে ভরপুর এই তরুণ পারিবারিক ব্যবসাকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন। কিন্তু পড়াশোনার প্রতি দারুণ আগ্রহী তানভির ছাত্রজীবনকে শুধু জ্ঞানার্জনের কাজেই লাগিয়েছেন।
সুদর্শন তানভির দেশের খ্যাতনামা ইংলিশ মিডিয়াম স্কুল স্কলাস্টিকা থেকে ও লেভেল এবং এ লেভেল সম্পন্ন করে উচ্চ শিক্ষার্থে লন্ডন চলে যান। তিনি LSE Summer School, London থেকে Strategic Organizational Management and Managerial Accounting-এ ডিপ্লোমা করেন। পরে তিনি Kingston University, London থেকে Business Management-এ ¯œাতক ডিগ্রি লাভ করেন। অধ্যয়নের প্রতি আগ্রহী তানভির আহমেদ Cardiff University, UK টক থেকে বিজনেস এডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
বিদেশের উন্নত নান্দনিক পরিবেশে থেকে পড়াশোনা করলেও সেখানের চাকচিক্য তাকে ধরে রাখতে পারেনি। তিনি দেশে ফিরে এসে পারিবারিক ব্যবসার সাথে যুক্ত হয়েছেন। তিনি Envoy গ্রুপের পরিচালক হিসেবে গ্রুপভুক্ত আরএমজি ইউনিট, ডেনিমস, টেক্সটাইল, ওয়াশিং প্ল্যান্ট এবং ট্রেডিংয়ের দায়িত্ব পালন করছেন। তার যথাযথ তত্ত্বাবধান এবং দিক নির্দেশনায় এসব খাতের ব্যবসায় ব্যাপক উন্নয়ন সম্ভব হয়েছে।
দেশখ্যাত আবাসন শিল্প প্রতিষ্ঠান ‘শেলটেক’ শীর্ষ পর্যায়ের রিয়েল এস্টেট কোম্পানি। তার আন্তরিক প্রচেষ্টায় কোম্পানিটির ব্যবসায়িক পরিধি দিন দিনই বাড়ছে। অমায়িক ব্যবহারের অধিকারী তানভির আহমেদের দূরদর্শী ও কৌশলী ব্যবসায়িক মেধায় শেলটেক গ্রাহক মহলে ব্যাপক সুনামপ্রিয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তিনি রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন দক্ষতার সাথে পরিচালনা করেন। তিনি এ গ্রæপের হোটেলস (প্লাটিনাম গ্র্যান্ড এবং প্লাটিনাম রেসিডেন্স), আরবান প্ল্যানিং (ডিএপি), মিট প্রসেসিং, স্টক ব্রোকারেজ, পোল ম্যানুফ্যাকচারিং এবং টাইলস ম্যানুফ্যাকচারিং ইত্যাদি বিষয়ও দক্ষতার সাথে পরিচালনা করছেন। তানভির আহমেদ তাদের এভিয়েশন ব্যবসা (GSA for International Airlines), Security and Surveillance Equipment Ges Tea Estate ব্যবসাও আন্তরিকতার সাথে পরিচালনা করছেন। তিনি শেলটেক সিরামিকস লি:, শেলটেক ইঞ্জিনিয়ারিং লি:, শেলটেক টেকনোলজি লি:, Aerospeed Int. Ltd, Speedy International Ltd. Tradetech Aviation, Food Zone Ltd. এবং শ্রীমঙ্গল চা বাগান এর ম্যানেজিং ডিরেক্টর। এছাড়া তিনি এনভয় টেক্সটাইল ও এনভয় গার্মেন্টস লিমিটেডের পরিচালক।

সময়ের আত্মপ্রত্যয়ী উদ্যোক্তা-ব্যবসায়ী ব্যক্তিত্ব তানভির আহমেদ শুধু পারিবারিক ব্যবসা-বাণিজ্যের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। তার মধ্যে রয়েছে নেতৃত্বসুলভ মানসিকতা। তিনি ব্যবসায়ী অঙ্গনের উন্নয়নপ্রত্যাশী এবং একাধিক ট্রেড অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত। তানভির আহমেদ মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই), বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ), সুইজারল্যান্ড-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই), বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিসিএমইএ), বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ), বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসএবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন), রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর সদস্য। তিনি বিভিন্ন সময়ে এসব সংগঠনের নির্বাহী পরিষদেও দায়িত্ব পালন করেন।
তানভির আহমেদ দেশের অভিজাত ক্লাব পলিটিক্সের সাথেও সম্পৃক্ত। তিনি ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাব, গুলশান ক্লাব লিমিটেড, উত্তরা ক্লাব লিমিটেড, সিলেট ক্লাব, ঢাকা ক্লাব লিমিটেড, বারিধারা ক্লাব, এনক্লেভ ক্লাব ও বারিধারা সোসাইটির সদস্য।
সমাজসেবী ব্যক্তিত্ব তানভির আহমেদ দেশের বেশকিছু সমাজ উন্নয়ন প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট। তিনি সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি), জাগো ফাউন্ডেশন, সাদাত স্মৃতি সদন, গাউসুল আজম মহিউদ্দিন এ কাদের অরফানেজ এবং শেখ মনসুর দারুল কোরআন মাদ্রাসার সাথে জড়িত থেকে অসচ্ছল ও দুস্থ মানুষদের সেবায় নিজের হাত প্রসারিত করেছেন।
ব্যবসা-বাণিজ্য জগতের উজ্জ্বল নক্ষত্র তানভির আহমেদ ২০১৪ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক কনিষ্ঠ সিআইপি মনোনীত হয়েছেন। ২০১৬ সালে তাদের পরিবার হাইয়েস্ট ট্যাক্সদাতা হিসেবে ‘কর বাহাদুর’ হিসেবে সম্মানিত হয়েছেন। তানভির আহমেদ বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) প্রাক্তন পরিচালক।
এদেশের নতুন প্রজন্মের আলোকিত উদ্যোক্তা-ব্যবসায়ী তানভির আহমেদ ব্যক্তিজীবনে বন্ধুবৎসল। দুস্থ, অসচ্ছল ও অসহায় মানুষদের সহযোগিতার ক্ষেত্রে তিনি আন্তরিক।
অর্থকণ্ঠ প্রতিবেদক


