এই বিশ্বালয়ে এমন অনেকেই আছেন যারা কেবল তাদের প্রতিভা, মেধা ও আত্মবিশ্বাসের সমন্বয়ে সাধারণ থেকে অসাধারণ ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। সাফল্যের সোপানে যারা জয় করেছেন পৃথিবীকে, অর্জন করেছেন সুগমের সোনালি মুকুট। সেই তাদেরই একজন কৃতী ফার্মাসিস্ট মোয়াজ্জেম এইচ. চৌধুরী। আত্মপ্রত্যয়ী রোটারিয়ান মোয়াজ্জেম এইচ. চৌধুরী বর্তমানে ‘ইন্টারন্যাশনাল মিডিয়া আর্টস কর্পোরেশন’, ‘LHCM Foundation’ এবং ‘নাসিরনগর অ্যাগ্রো লিমিটেডে’র চেয়ারম্যান। তিনি ক্যালিফোর্নিয়ার ‘তরঙ্গ’ এর আন্তর্জাতিক সমন্বয়ক এবং সেক্রেটারি। Taranga of California’র মাধ্যমে তিনি বাংলাদেশি আর্টস, মিউজিক এবং সংস্কৃতির কার্যক্রম আন্তর্জাতিকভাবে সম্পন্ন করে চলেছেন। এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক স্কুলে জাতীয় কবি নজরুল ক্লাব প্রতিষ্ঠা করেছেন। তিনি Federation of Bangladeshi Associations in North America-FOBANA’র কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত।

মেধাবী ও অধ্যবসায়ী মোয়াজ্জেম এইচ. চৌধুরী মোমেনশাহী (মির্জাপুর) ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পাস করার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ভালো রেজাল্ট করে এমফার্ম ডিগ্রি লাভ করেন। এরপর উচ্চশিক্ষার্থে আমেরিকা আসেন। তিনি ফার্মাসিস্ট হিসেবে বিশ্বের উন্নত অনেক প্রতিষ্ঠান যেমন ক্যালিফোর্নিয়ার Rite Aid, Walmart, Ralphs, KMart and Longs Drug-এ কাজের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি Desert Drugs, Medicine Shoppe, Newhall Pharmacy and Crown Valley Pharmacy’র স্বত্বাধিকারী ও ফার্মেসি ডিরেক্টর হিসেবে এই ট্রেডে অবদান রাখেন। স্থানীয় শহরে তার ফার্মেসি ও অন্যান্য বিজনেস। তবে Santa Clarita Valley তাকে স্থানীয় পর্যায়ে ব্যাপক পরিচিতি দেয়। তিনি তার ব্যক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা প্রদান করেন। ক্ষুদ্র ব্যবসায় উদ্যোগ গ্রহণ, চালু এবং স্থায়িত্বের ব্যাপারে তিনি তাদের কার্যকর নির্দেশনা এবং পরামর্শও প্রদান করেন। একজন বিশিষ্ট ফার্মাসিস্ট হিসেবে তিনি Santa Clarita Valley’র বাংলাদেশ কমিউনিটির লোকজনকে স্বাস্থ্য সচেতন করে তুলছেন তাদের Annual Fee Vaccination এবং স্বাস্থ্য বিষয়ক অন্যান্য প্রয়োজনে কি করা উচিত সে সম্পর্কে সচেতন করেন। তিনি জনগণের চাহিদা অনুযায়ী তাদের প্রতি নজর দেন এবং ফার্মেসি নলেজ প্রদান করেন। তিনি ফার্মেসির অনেক মেধাবী ছাত্রছাত্রীকে তার স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে সহায়তা দিয়ে আসছেন যাদের অনেকেই এখন ফার্মাসিস্ট হিসেবে প্রতিষ্ঠিত। আত্মপ্রচার বিমুখ মোয়াজ্জেম এইচ. চৌধুরী নীরবে নিভৃতে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পছন্দ করেন। ক্যালিফোর্নিয়ায় Rite Aid স্টোরগুলো Thrifty Drugstore নামে পরিচিত ছিল। তিনি একসময় চাকরি করতেন ফার্মেসিতে, এখন উদ্যোক্তা হিসেবে তার দুটো ফার্মেসি।
মোয়াজ্জেম এইচ. চৌধুরী একজন সাংস্কৃতিক সংগঠক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের উদ্যোক্তা ব্যক্তিত্ব। ব্যস্ততার মধ্যেও তিনি স্থানীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। স্থানীয়ভাবে তিনি মানবকল্যাণ, সামাজিক এবং চেরিট্যাবল অনুষ্ঠানের সাথে সংযুক্ত। তিনি ‘গেøাবাল নলেজ’ বিনিময়ে বিশ্বাসী। প্রতিবছর তিনি ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয়, নর্থরিজ এবং কলেজ অব হিউম্যানিটিজের ছাত্রছাত্রী, শিক্ষক এবং অভিভাবকদের বাংলাদেশি শিল্প, সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে সচেতনতা সৃষ্টির কার্যক্রম করে থাকেন। তিনি ঝধহঃধ ঈষধৎরঃধ শহরকে আরও নিরাপদ এবং সুন্দর রাখার লক্ষ্যে সিটি কাউন্সিল নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যাতে এ শহর পরিবারকেন্দ্রিক, ব্যবসাবান্ধব, প্রযুক্তিগতভাবে এবং বসবাসের জন্যে উপযোগী শহর হিসেবে গড়ে ওঠে। তিনি সবসময় সেই নেতৃত্বে বিশ্বাসী যার মাধ্যমে সুস্থ পরিবেশ দেশের জীবনশক্তি ও উন্নয়ন বৃদ্ধি করবে।
মোয়াজ্জেম এইচ. চৌধুরী ৪৩ বছর আগে দেশ ছাড়লেও মাতৃভ‚মিকে ভুলে যাননি। তিনি বাংলাদেশের নিজ এলাকায় শিক্ষার উন্নয়নে কাজ করছেন। তিনি ১৯৯৬ সালে সরকারি অনুমোদন নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অসহায় পিছিয়েপড়া জনগোষ্ঠীর উন্নয়ন লক্ষ্যে প্রতিষ্ঠা করেন ‘LHCM Foundation’ নামের একটি এনজিও। তিনি অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্যে প্রতিষ্ঠা করেছেন ‘Nasirnagar Agro Ltd.’ এনজিও কর্তৃক উপস্থাপিত কোনো প্রজেক্ট বাস্তবায়নে বাইরের সাহায্য বা ঋণের দ্বারা বাস্তবায়ন না হয়ে এর মাধ্যমে তা বাস্তবায়িত হয় এবং এর লভ্যাংশ এনজিও সংশ্লিষ্ট কাজে ব্যয় করা হয়। ব্যয় করা হয় সামাজিক কাজে ও অসহায় দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার আশুরাইল-বেনিপাড়ার কৃতী সন্তান মোয়াজ্জেম এইচ. চৌধুরী ২০০৬ সালে তার পিতার নামে ‘লাল হোসেন চৌধুরী মেমোরিয়াল ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে তিনি সামাজিক ও মানবসেবামূলক কাজ পরিচালনা করছেন। তিনি এ অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষদের কল্যাণে কাজ করে চলেছেন। তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একজন ভক্ত। তার নেতৃত্বে তরঙ্গ অব ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয়, নর্থরিজ (CSUN)-এ কেন্দ্রীয়ভাবে কাজী নজরুল এন্ডডাওমেন্ট লেকচারশিপ প্রোগ্রাম চালু করা হয়েছে। তিনি বিভিন্ন সময় কাজী নজরুলের বই বিতরণ করে থাকেন।
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ মোয়াজ্জেম এইচ. চৌধুরী ৩২ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি এবং তার স্ত্রী জিনাত দম্পতির দুই সন্তান সিমন এবং জেনিসা। তারা আমেরিকায় জন্ম নিলেও পিতা-মাতার কল্যাণে বাংলাদেশের সংস্কৃতির প্রতি তাদের গভীর অনুরাগ বিদ্যমান।
অর্থকণ্ঠ প্রতিবেদক



