Uncategorizedপ্রতিবেদন

অর্থনীতির সকল সূচকে বাংলাদেশের উন্নয়ন চিত্র আশাব্যঞ্জক

অর্থকন্ঠ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২০ প্রদান অনুষ্ঠানে টিপু মুনশি 

অর্থকন্ঠ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২০ প্রদান অনুষ্ঠানে টিপু মুনশি 

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের অর্থনীতি একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে সক্ষম হয়েছে। অর্থনীতির সকল সূচকে বাংলাদেশের উন্নয়ন চিত্র আশাব্যঞ্জক। আজ থেকে ৫০ বছর আগে ১৯৭১ সালে বাঙালি জাতি ও এদেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে আমরা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। 

৩০ লাখ শহীদের আত্মদান ও দু’লক্ষাধিক নারীর সম্ভ্রমহানির মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের মহান নেতা বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন সেই দেশটি অর্থনীতিসহ অন্যান্য ক্ষেত্রে নিজেদের অবস্থান সংহত করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলস দায়িত্ব পালন করে চলেছেন। তাঁর নেতৃত্বে গঠিত সরকার দেশের বৃহৎ সব প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে উন্নয়নশীল এ রাষ্ট্রকে উন্নত করেছেন। বিশ্বব্যাপী মহামারি করোনাদুর্যোগেও বাংলাদেশের অগ্রগতির চাকা থমকে দাঁড়ায়নি। বাংলাদেশ এখন বিশ্ব মানচিত্রে সমৃদ্ধির পরিচয় বহনকারী একটি মডেল রাষ্ট্র। টিপু মুনশি ২০ ডিসেম্বর ২০২১ সোমবার সন্ধ্যায় রাজধানীর দি ওয়েস্টিন, ঢাকা হোটেলে অর্থকণ্ঠ আয়োজিত ‘বাংলাদেশে শিল্পায়নের স্মরণীয় মহানায়ক’ শিরোনামে বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন ও ‘অর্থকন্ঠ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২০’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিজনেস ম্যাগাজিন অর্থকন্ঠের প্রধান সম্পাদক রফিকুল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক এনামুল হক এনাম।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেটের সম্মানিত সিনেটর শেখ রহমান। বিশেষ অতিথি ছিলেন বিসিআই সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী, বেসিস সভাপতি আলমাস কবির, এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সভাপতি মাহতাবুর রহমান নাসির, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর সভাপতি আসিফ ইব্রাহিম, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মো: সাজ্জাদ হোসেন। 

বাণিজ্যমন্ত্রী বলেন, ২০৪১ সালের লক্ষ্য অর্জনে দেশের সকল ব্যবসায়ী শিল্পোদ্যোক্তাকে একসঙ্গে কাজ করতে হবে।

অর্থকণ্ঠ বিজনেস অ্যাওয়ার্ড ২০২০ প্রাপ্তরা হলেন কেপিসি গ্রুপের চেয়ারম্যান কালী প্রদীপ চৌধুরী ও সি মার্ক গ্রুপের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই;  লাইফ টাইম অ্যাচিভম্যান্ট অ্যাওয়ার্ড; আই গ্লোবাল ইউনিভার্সিটির চ্যান্সেলর ও সিইও ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ, বেস্ট এডুকেটর অব দি ইয়ার; ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নূর আলী, বেস্ট বিজনেস পার্সন অব দি ইয়ার; ঢাকা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এমরানুল হক, বেস্ট ব্যাংক অব দি ইয়ার; ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড-এর চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, বেস্ট ওম্যান এন্ট্রাপ্রেনিয়র অব দি ইয়ার; ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর দিলীপ কুমার আগরওয়ালা, বেস্ট ডায়মন্ড অ্যান্ড প্রিসিয়াস জুয়েলারি কোম্পানি অব দি ইয়ার; রূপায়ন গ্রুপের ভাইস  চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, বেস্ট ইয়াং এন্ট্রপ্রেনিয়র অব দি ইয়ার; নতুনধরা অ্যাসেটস লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর মো. সাদি-উজ জামান, বেস্ট রিয়েল এস্টেট কোম্পানি অব দি ইয়ার; ইনডিপেন্ডেন্ট অ্যাপারেলস লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর এস এম আবু তায়েব, বেস্ট এমপ্লয়ী ফ্রেন্ডলি অ্যাপারেল কোম্পানি অব দি ইয়ার; ড্রাগন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কিউ সোবহান রুবেল, বেস্ট গার্মেন্ট কোম্পানি অব দি ইয়ার; থ্রি এস গ্রুপ অব কোম্পানিজ এর ম্যানেজিং ডিরেক্টর জাহেদ আজম সায়েম, বেস্ট আইটি কোম্পানি অব দি ইয়ার;  শাহিদ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শহীদুজ্জামান, ট্যুরিজম হসপিটালিটি অ্যান্ড সার্ভিস কোম্পানি অব দি ইয়ার; ড্রিম স্কয়ার রিসোর্ট-এর ওনার এডভোকেট নুরুজ্জামান খোকন, বেস্ট ইকো ট্যুরিজম কোম্পানি অব দি ইয়ার; শাহ্ অ্যান্ড এসোসিয়েটস, সাউথ ইন্টারন্যাশনাল এর  চেয়ারম্যান ড. শাহ জহির আহমেদ, বেস্ট ইমিগ্রেশন কোম্পানি অব দি ইয়ার; এনকেসফট কর্পোরেশন, ইউএসএ এর ম্যানেজিং ডিরেক্টর জন সাখাওয়াত চৌধুরী, বেস্ট আইটি কোম্পানি অব দি ইয়ার; ক্যাম্ব্রিজ হোমস লিমিটেড-এর সিইও কামনাশীষ দেব, বেস্ট এনআরবি এন্ট্রাপ্রেনিয়র অব দি ইয়ার; এএ ইউএস মর্টগেজ-এর সিইও মাহবুবুর রহমান ভূইয়া এমবিএ, বেস্ট লোন অর্গানাইজার অব দি ইয়ার; ম্যাক্সিমাম ওয়ান রিয়েলিটির রিয়েল এস্টেট এজেন্ট মোহাম্মদ মওলা দিলু, বেস্ট এনআরবি এন্ট্রাপ্রেনিয়র অব দি ইয়ার; অর্কিড জিওটেক্সটাইল কোম্পানির চেয়ারম্যান শারমিন সুলতানা, বেস্ট জিওটেক্সটাইল কোম্পানি অব দি ইয়ার; যমুনা গ্রুপের ডিরেক্টর মনিকা নাজনীন ইসলাম, বেস্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট অব দি ইয়ার; যমুনা গ্রুপের ডিরেক্টর সুমাইয়া রোজালিন ইসলাম, বেস্ট আরএমজি ইন্ডাস্ট্রি অব দি ইয়ার; কনফিগ ভিআর অ্যান্ড কনফিগআরবট এর ফাউন্ডার অ্যান্ড সিইও রুদমিলা নওশীন, বেস্ট ইনোভেটিভ কোম্পানি অব দি ইয়ার; ব্রাদার্স ফার্নিচার এর ডিরেক্টর মো. শরীফুজ্জামান সরকার, বেস্ট ডুরাবল ফার্নিচার ম্যানুফ্যাকচারার অব দি ইয়ার; এসেন্ড টেকনোলজি ইনক গ্রুপের ফাউন্ডার অ্যান্ড সিইও কাউসার জামাল, বেস্ট ডিজিটাল টেকনোলজি কোম্পানিজ অব দি ইয়ার; আইএমএস গ্রুপ অব কোম্পানিজ এর চেয়ারম্যান আলহাজ্ব আবুল বশর আবু, বেস্ট শিপ বিল্ডিং কোম্পানি অব দি ইয়ার; এল সাদা ইঞ্জিনিয়ারিং স্টিল কনস্ট্রাকশন এলএলসি এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আইয়ুব আলী, বেস্ট এনআরবি এন্ট্রাপ্রেনিয়র অব দি ইয়ার; সাইমন ওভারসিজ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর আফসিয়া জান্নাত সালেহ্, বেস্ট ট্রাভেল ম্যানেজমেন্ট কোম্পানি অব দি ইয়ার; প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর চেয়ারম্যন সামীর সেকান্দর ইব্রাহিম, বেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি অব দি ইয়ার। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল ডায়মন্ড ওয়ার্ল্ডের সৌজন্যে মনোজ্ঞ ফ্যাশন শো

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button