সাক্ষাৎকার

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুতই উন্নত রাষ্ট্রে পরিণত হতে সক্ষম হবে’

মোহাম্মদ আতাউর রহমান ভূঁইয়া (মানিক) চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর তমা গ্রুপ অব কোম্পানিজ

বাংলাদেশের উন্নয়ন সংশ্লিষ্ট ‘তমা কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড’ স্বনামখ্যাত তমা গ্রুপ অব কোম্পানিজের অন্যতম একটি প্রতিষ্ঠান। এই গ্রুপের কার্যক্রম বিশেষ করে ফ্লাইওভার নির্মাণ দেখে বুঝার উপায় নেই যে, এটি বাংলাদেশি উদ্যোক্তা কর্তৃক পরিচালিত এ দেশের একটি প্রতিষ্ঠান। এই গ্রুপের চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্বে রয়েছেন গ্রুপের প্রতিষ্ঠাতা উদ্যোগী ব্যক্তিত্ব মোহাম্মদ আতাউর রহমান ভূঁইয়া। তিনি এ সময়ের সাহসী এবং বুদ্ধিবৃত্তিক একজন উদ্যোক্তা। তিনি দেশের অবকাঠামো খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান রেখে চলেছেন। তারুণ্যে উজ্জীবিত আতাউর রহমান ভূঁইয়া মানিক পড়াশোনার পাশাপাশি আগে থেকেই কনস্ট্রাকশন ব্যবসার সাথেও সম্পৃক্ত হন। তিনি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথেও যুক্ত। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ নোয়াখালী জেলা কমিটির সহ-সভাপতি। তিনি মনে করেন, অবকাঠামো খাত একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রাণ ভোমরা। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে তমা গ্রুপ রাজধানীর মগবাজার- মৌচাক-মালিবাগ ফ্লাইওভারের কাজের মাধ্যমে মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এ কাজের জন্যে ব্যয় ধরা হয় ৭.৭২ বিলিয়ন টাকা। অনেকেই সন্দেহ পোষণ করেছিলেন, দেশীয় ইঞ্জিনিয়ারিং কোম্পানি এতো বড় একটি কাজ সঠিক সময়ে সম্পন্ন করতে পারবে না। কিন্তু সন্দেহবাদীদের সকল আশঙ্কা দূর করে দিয়ে ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে এ ফ্লাইওভার নির্মাণ সম্পন্ন করতে সক্ষম হয় তমা গ্রুপ। এটি সম্ভব হয়েছে গ্রুপ প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান ভূঁইয়া মানিকের ক্যারিশম্যাটিক নেতৃত্বের গুণে।


আতাউর রহমান ভূঁইয়া সততই একজন দক্ষ, আত্মপ্রত্যয়ী মানুষ- যিনি স্বপ্নের বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রমী; তার মধ্যে রয়েছে এক ধরনের কর্মদর্শন। বঙ্গবন্ধুর আদর্শিক সৈনিক আতাউর রহমান মানিক মনে করেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশকে সোনার বাংলায় রূপান্তরের ইচ্ছা পোষণ করেছিলেন। তিনি কাজ শুরু করেছিলেন কিন্তু শেষ করতে পারেননি। তিনি ঘরে বসে থাকেননি কিংবা শুধু বক্তৃতা দেননি। তিনি যুদ্ধবিধ্বস্ত এ দেশকে পুুনর্গঠনের যে উদ্যোগ নিয়েছিলেন- সেই পথরেখা অনুসরণ করে আমাদের উন্নয়ন উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে দেশকে অনন্য এক উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন। জননেত্রী শেখ হাসিনা একজন সফল রাষ্ট্রনায়ক।
তমা গ্রুপ অব কোম্পানিজের অন্যতম প্রতিষ্ঠান Toma caslv active and company ১৯৯৬ সালে যাত্রা শুরু করে দ্রুততম সময়ের মধ্যেই কর্মসাফল্যের সুবাদে প্রশংসা অর্জনে সক্ষম হয়। গ্রুপ চেয়ারম্যান আতাউর রহমান মানিকের চ্যালেঞ্জিং ও ডায়নামিক লিডারশীপে কোম্পানিটি কনস্ট্রাকশন খাতের বিশ^স্ত প্রতিষ্ঠান হিসেবে উঠে আসে। তাদের সফল কার্যক্রমে বিদেশেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। দেশীয় প্রকৌশলী ও ওয়ার্কারদের সাথে বিদেশি বিশেষজ্ঞ এবং প্রকৌশলীদের সমন্বয় ঘটিয়ে তারা এর কার্যক্রম পরিচালনা করছেন।


তমা গ্রুপের আরেক প্রতিষ্ঠান তমা প্রপার্টিজ লিমিটেড দেশের আবাসন খাতে বিশেষ অবদান রেখে চলেছে। দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন কোম্পানির দক্ষ ইঞ্জিনিয়ারগণ এসব নির্মাণ কাজ করেন আন্তরিকতার সাথে। তাদের কর্পোরেট দর্শন হচ্ছে- Leadership With Excellence। এ প্রসঙ্গে গ্রুপের সুযোগ্য চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, আমরা শুধু ব্যবসায়িক চিন্তা থেকে কাজ করি না; আমরা কাজ করি দেশের উন্নয়নের জন্যে। যে কারণে আমরা আমাদের কাজকেও দেশের কাজ হিসেবে বিবেচনা করি। তমা প্রপার্টিজ লি: এর ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্বে রয়েছেন জবংযহধঃ ঞধৎরহ জধযসধহর। সময়ের উল্লেখযোগ্য এই গ্রুপের ‘তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি’ ২৫ বছরেরও বেশি সময় ধরে দেশের গুরুত্বপূর্ণ বেশ ক’টি ব্রিজ, ফ্লাইওভার, ফাউন্ডেশন, হেভি সিভিল কনস্ট্রাকশন, জেটি, রোডস, রেলওয়ে ট্র্যাকস, ফুড গ্রেইন সাইলো এবং অন্যান্য অবকাঠামো খাতে নিজস্ব লোকবল ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশীয় কনস্ট্রাকশনের গৌরব-গাথার প্রমাণ দিয়েছে।
তমা গ্রুপের মেধাবী ও দক্ষ চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক মনে করেন, বাংলাদেশ ইতোমধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবার ট্র্যাকে উঠে এসেছে। তিনি বলেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা শুধু বাংলাদেশের কথা চিন্তা করেন না, তিনি বিশ্বমানবতার কথা, বিশ্বের উন্নয়নের কথাও ভাবেন। তার অনেক প্রমাণ তিনি রেখেছেন। রোহিঙ্গাদের আশ্রয় প্রদান করে তিনি ‘মানবতার মা’ হিসেবে সুনাম অর্জন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুতই উন্নত রাষ্ট্রে পরিণত হতে সক্ষম হবে।
অর্থকণ্ঠ প্রতিবেদক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button