আন্তর্জাতিকবিজ্ঞান ও প্রযুক্তি

রকেটের লঞ্চিং প্যাডের সামনে বাংলার পতাকা হাতে জোনাক

অর্থকণ্ঠ ডেস্ক

মহাকাশে যাত্রার ঠিক আগ মুহূর্তে সয়ুজ রকেটের লঞ্চিং প্যাডের সামনে বাংলাদেশের লাল-সবুজ পতাকা হাতে নিয়ে ছবি তুলে দেশবাসীকে স্বাধীনতার শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার মস্কোতে রকেট সাইন্সে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থী শাহ জালাল জোনাক।

শাহ জালাল জোনাক তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

বাংলাদেশের পতাকা হাতে নিয়ে যেই স্থানটিতে আমি দাঁড়িয়ে আছি, সেখান থেকে মহাকাশে যেতে সময় লাগে মাত্র ৮ মিনিট ৪৮ সেকেন্ড। কারণ আমি দাঁড়িয়ে আছি সয়ুজ রকেটের লঞ্চিং প্যাডে। আমার পেছনের সয়ুজ রকেটটি তিনজন মহাকাশচারী নিয়ে মহাকাশে যাত্রা করে। ঠিক সেই সকালেই মহাকাশে যাওয়ার জন্য প্রস্তুত রকেটটির সামনে ছবিটি তোলা।

শিক্ষার্থী শাহ জালাল জোনাক বাংলাদেশের পঞ্চগড় জেলার তেঁতুুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button