প্রতিবেদন

বিএমএ নর্থ আমেরিকা নিউ ইয়র্ক চ্যাপ্টারের সম্মেলন অনুষ্ঠিত

অর্থকণ্ঠ ডেস্ক

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন অব নর্থ আমেরিকা নিউ ইয়র্ক চ্যাপ্টার ইনক উত্তর আমেরিকায় বসবসকারী ও কর্মরত চিকিৎসকদের একটি কার্যকর সংগঠন। দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রেক্ষিত নিয়ে সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলন ২০২১ আমেরিকার নিউ ইয়র্ক শহরের লাগার্ডিয়া ম্যারিয়ট হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন স্টেটের চিকিৎসকেরা অংশ নেন। একদিকে ছিল সংগঠনকে সামনে এগিয়ে নেয়ার কৌশল নিয়ে আলোচনা তেমনি ছিল দেশে ও দেশের বাইরে চিকিৎসাসংক্রান্ত স্মতিচারণমূলক আড্ডা। অনেক দিন পরে সহকর্মীদের দেখে অনেকে আবেগতাড়িত হয়ে যান সবাই। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীতশিল্পী সৈয়দ আবদুল হাদী, কনক চাঁপা, তপন চৌধুরী ও তনিমা হাদী।
সংগঠনের সভাপতি মোহাম্মদ আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্ক মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ এস চৌধুরী। সভাপতি মোহাম্মদ আলম বলেন, সকলের প্রচেষ্টায় আমরা করোনা মহামারিকে জয় করতে চাই। গত কয়েক বছর সংগঠনটি নতুন ফিজিসিয়ানদের সহযোগিতায় প্রচুর কাজ করেছে। নতুন ফিজিসিয়ানদের প্রতিষ্ঠিত করার জন্য নিউ ইয়র্কে আমরা একটি সেন্টার স্থাপন করেছি। অধ্যাপক মোহাম্মদ এস চৌধুরী বলেন, মহামারির সময়ে আমাদের নতুন চিকিৎসকদের সঙ্গে থাকতে হবে। তাদের সহযোগিতা করতে হবে। এসেনসিয়াল হোমকেয়ারের সহযোগিতায় আয়োজিত এই সম্মেলনে আরও বক্তব্য রাখেন চিকিৎসকবৃন্দ।

অর্থকণ্ঠ ডেস্ক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button