সাক্ষাৎকার

বাংলাদেশি আমেরিকানরা এখনও নিজ শেকড়ের প্রতি নিবেদিতপ্রাণ

জেমি এম আর কাজী, মার্কিন রাজনীতির উদীয়মান নেতা

মেধাবী তারুণ্যই আগামী দিনের আশা-আকাক্সক্ষার আলো- দার্শনিক এই বক্তব্যকে যথাযথভাবে প্রমাণ করে দিয়েছেন এ সময়ের মেধাবী ও আত্মপ্রত্যয়ী তরুণ জেমি এম আর কাজী। বাংলাদেশি আমেরিকান জেমি আমেরিকার মূলধারার রাজনীতিতে বেশ সাড়া জাগাতে সক্ষম হয়েছেন। তার পিতা কাজী হেলাল আহমেদ যুক্তরাষ্ট্রের বিশিষ্ট উদ্যোক্তা ব্যবসায়ী। তিনি আন্তর্জাতিক অঙ্গনের উল্লেখযোগ্য আর্থিক প্রতিষ্ঠান International Finance & Development Corporation (IFDC) এর প্রতিষ্ঠাতা, হিল্টন হোটেল ঢাকা’র সহ অনেক ব্যবসা প্রতিষ্ঠানের উদ্যোক্তা ব্যক্তিত্ব।

স্বাভাবিকভাবে মনে করা হয়েছিল যে, জেমি এম আর কাজী পিতার মতোই ব্যবসায়ী ব্যক্তিত্ব হবেন। কিন্তু সেটি না করে আমেরিকার মূলধারার রাজনীতিতে সক্রিয় হয়েছেন তিনি। জেমি এম আর কাজী নিউ ইয়র্ক সিটির পিস ইউনিভার্সিটি থেকে ফিন্যান্সে বিবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি নিউ ইয়র্ক ডেমোক্রেটিক কান্ট্রি কমিটির ডেমোক্রেটিক কাউন্টি কমিটির সদস্য। এই উদীয়মান তরুণ নিউ ইয়র্ক রাজ্য বিধানসভার কার্যালয়ে লেজিসলেটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। তিনি ম্যানহাটন ডেমোক্রেটিক পার্টির ম্যানহাটন লোয়ার ইস্ট সাইডের একটি অংশের নির্বাচিত সরকারি প্রতিনিধির দায়িত্ব পালন, ম্যানহাটন ইয়ং ডেমোক্র্যাটস, নিউ ইয়র্কের ট্রেজারার হিসেবে ২০১৭-১৮ সালে দায়িত্বে নিয়োজিত ছিলেন। ডোনেশন, সদস্য সংগ্রহ এবং টিকিট বিক্রয়/তহবিল সংগ্রহকারীদের স্পন্সরশিপের মাধ্যমে প্রায় ২৫০০০ ডলার সংগ্রহ করে দেন।
তরুণ নেতা জেমি এম আর কাজী Manhattan Young Democrats প্রেসিডেন্ট এবং এক্সিকিউটিভ বোর্ডের সাথে কাজের মাধ্যমে দাবি উত্থাপন করেছেন যাতে ম্যানহাটন ডেমোক্রেটিক পার্টি তাদের গঠনতন্ত্রে ইয়ং ডেমোক্রেটদের অফিসিয়ালি দলের যুব-শক্তি হিসেবে স্বীকৃতি দেয় এবং তাদের পার্টিতে যোগদানের পথ উন্মুক্ত রাখে।
তারা ডেমোক্রেটিক কাউন্টি কমিটিতে তরুণ ডেমোক্রেটকে নির্বাচিত করার জন্যে একটি প্রকল্প পরিচালনা করেছেন। যার ফলে বিভিন্ন প্রভাবশালী ডেমোক্রেটিক ক্লাবগুলোর আবেদনের ভিত্তিতে নির্বাচিত বা প্রভাবশালী ডেমোক্রেটিক জেলা নেতৃবৃন্দ দ্বারা নিয়োগপ্রাপ্ত ১০০জন প্রার্থী নির্বাচিত বা মনোনীত হয়েছেন।
গ্রীক কাউন্সিলের ট্রেজারার থাকাকালীন তিনি ১৩ হাজার ডলারের বাজেট ব্যবহারের মাধ্যমে বছরব্যাপী কার্যক্রম পরিচালনা করেন। Zeta Beta Tau International Fraternity Inc. Gi Philanthropy Committee তেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
স্বপ্নদর্শী তরুণ জেমি এম আর কাজী ২০১৬ সাল থেকে নিউ ইয়র্কের পূর্ব ম্যানহাটনের Samuel J. Tilden Democratic Club  এর নির্বাহী কমিটির সদস্য। সক্রিয় নির্বাহী সদস্য হিসেবে তিনি এ ক্লাবের কার্যক্রমকে বিস্তৃত করেছেন। কমিউনিটির উন্নয়নে এর কার্যক্রমকে সম্পৃক্ত করেছেন। ক্লাব সদস্যদের নিয়ে তিনি অনেক র‌্যালি, সমাবেশ এবং প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন। ক্লাব কর্তৃক গৃহীত হাউজিং পলিসি, সামাজিক বিচার পলিসি ও অর্থনৈতিক পলিসি ইত্যাদি কার্যক্রমে তিনি ভূমিকা রাখেন।

দূরদর্শী এই তরুণ নেতা ২০১৬-১৭ সালে Downtown Independent Democratic Club সেক্রেটারি ছিলেন। তিনি ক্লাবের ভোটার, প্রার্থীদের ভোট দেয়ার অনুমোদন, ভোটের পলিসিতে হাউজিং সোস্যাল জাস্টিস পলিসি, ইকোনমিক পলিসি বিষয়ে মতামত উপস্থাপন করতেন। অপজিশন পার্টির পলিসি সম্পর্কেও খেয়াল রাখতেন।
তারুণ্যের অবিসম্বাদিত নেতা জেমি এম আর কাজী নিউ ইয়র্কের Peace University†তে পড়াকালীন রোটার‌্যাক্ট ক্লাব অব Peace University & Lower গঠন করেন এবং Co-Founder & President হিসেবে ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত দায়িত্ব পালন করেন। এই রোটার‌্যাক্ট ক্লাবের মাধ্যমে ম্যানহাটনে অনেক সামাজিক উন্নয়নমূলক কাজে অংশ নেন। তারা অনেক চ্যারিটি অনুষ্ঠান করে সংগৃহীত অর্থ অসহায়দের মাঝে তুলে দেন।
জেমি এম আর কাজী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর ঘরে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিলেও তিনি রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠা লাভে ইচ্ছুক। তিনি মনে করেন, অভিবাসী বিশেষ করে বাংলাদেশি আমেরিকানরা এখন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শক্তি হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে- সেক্ষেত্রে মূলধারার রাজনীতিতেও অধিকহারে সক্রিয় হওয়া উচিত। আত্মপ্রত্যয়ী জেমি এম আর কাজী বলেন, বাংলাদেশি আমেরিকানদের এক বিশাল অংশ এখনো নিজ শেকড়ের প্রতি নিবেদিতপ্রাণ। আমরা চাই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নসহ এক মানবিক বাংলাদেশ। সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা যারা প্রবাসী তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য অর্জনেই তার রাজনীতিতে আসা বলে তিনি জানান।
অর্থকণ্ঠ প্রতিবেদক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button