গ্লোবাল বিজনেসম্যান
কামনাশীষ দেব
প্রেসিডেন্ট
বাংলাদেশ কমিউনিটি, সাসক্যাচুয়ান, কানাডা

বাংলাদেশি কানাডিয়ান কামনাশীষ দেব বাংলাদেশের গর্বিত সন্তানদের একজন। তিনি ব্যাপক উদ্যম ও সফল কর্মবিস্তৃতির মাধ্যমে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করতে সক্ষম হয়েছেন। তিনি কানাডার আবাসন খাতের একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা ব্যবসায়ী। তিনি Royal Lepage Canada‘র Realtor. তিনি ৯ বছরের বেশি সময় ধরে কানাডার Saskatoon এবং পার্শ্ববর্তী এলাকায় দক্ষতার সাথে রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করছেন। বর্তমানে তিনি সাসক্যাচুয়ান এর বাংলাদেশ কমিউনিটির নির্বাচিত প্রেসিডেন্ট। তার দক্ষ ও আন্তরিক নেতৃত্বে কানাডার এ অঞ্চলের বাংলাদেশিরা পারস্পরিক সম্পর্কোন্নয়নের মাধ্যমে মর্যাদা রক্ষায় সক্ষম হচ্ছেন।

সিলেটের অধিবাসী কামনাশীষ দেব সিলেট Aided High School এবং My Dawson College-এ পড়াশোনা করেন। কামনাশীষ দেব বাংলাদেশ থেকে বিকম (অনার্স) সমাপ্ত করে উচ্চ শিক্ষার লক্ষ্যে সুইজারল্যান্ডে যান। সেখানে অধ্যয়ন শেষে তিনি ২০০৬ সালে কানাডায় আসেন এবং সেখানকার অভিবাসী নাগরিক হন। প্রথম জীবনে তাকে অডজব করতে হয়েছে। তিনি ২০০৬ সালে একটি হোটেলে ডিশওয়াশার হিসেবে কাজ পান। সেই শুরু। কঠোর পরিশ্রমী এই মানুষটির মূল্য লক্ষ্য ছিল কাজের মাধ্যমেই যথাযথভাবে অর্থ উপার্জন করবেন- একসময় অবশ্যই সফল হবেন।
আত্মপ্রত্যয়ী এই মানুষটিকে সফল জীবন পেতে খুব অপেক্ষা করতে হয়নি। তিনি ২০০৯ সালে নিজেই একটি রেস্টুরেন্টের মালিক হন। শুরু হলো কামনাশীষ দেবের নতুন অধ্যায়- উদ্যোক্তা জীবন। কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং প্রতিষ্ঠিত হবার অদম্য ইচ্ছা তাকে এনে দিয়েছে ব্যাপক সাফল্য। বর্তমানে তিনি ওয়াইএক্সই (YXE) ইমিগ্রেশনের সিইও, East-West Investment & Property Management এর প্রেসিডেন্ট, Sask BD Foods International Ltd. এর পরিচালক,EWC Management Inc. এর পরিচালক এবং Royal Lepage Versity এর Realtor. কর্মদক্ষতার মাধ্যমে জবধষঃড়ৎ হিসেবে ইতোমধ্যে তিনি ৬ বার পদক ও সম্মাননা অর্জন করেছেন। এর মধ্যে রয়েছে Diamond Award, Directors Platinam Award, President Sold Award Ges Royal Lepage Highest Award of Excellence 2016 & 2017.
সাসকাচিয়ান-এর বাংলাদেশ কমিউনিটির সামাজিক সাংস্কৃতিক যে কোনো উদ্যোগে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। সংগঠনমনস্ক এই মানুষটি খুবই উদার প্রকৃতির। বাংলাদেশ কমিউনিটির ফোকফেস্টসহ অনুষ্ঠানসমূহে তিনি আর্থিকভাবে সহযোগিতার পাশাপাশি ফুডচেয়ার প্রদান এবং ফান্ড সংগ্রহের ক্ষেত্রে সমন্বয়কের ভূমিকা পালন করে আসছেন দীর্ঘ সময় ধরে। এ জন্যে তিনি বাংলাদেশ কমিউনিটির সদস্যদের কাছে বেশ জনপ্রিয় ব্যক্তিত্ব।
একজন উদ্যোক্তা ব্যবসায়ী হিসেবে তিনি কানাডার মূলধারার ব্যবসায়ী মহলের প্রতিষ্ঠিত সংগঠন Saskatoon Chamber of Commerce এর সক্রিয় সদস্য।
মানুষ হিসেবে অমায়িক কামনাশীষ দেব ব্যক্তিগত ব্যবসায়িক সকল কাজের ক্ষেত্রেই উৎসাহী, আন্তরিক, কর্মমুখর এবং নিবেদিতপ্রাণ। পাশাপাশি কমিউনিটির কাজের প্রতিও তার আগ্রহ ও মমত্ববোধ অনেক। নিজের কমিউনিটির কাজকে তিনি সবসময়ই অন্যদের চেয়ে উন্নত করার মাধ্যমে সমাজকে বিশেষভাবে তুলে ধরেন।
কামনাশীষ দেব একজন সচেতন ও প্রজ্ঞাবান মানুষ। তিনি বিশ্বাস করেন এবং বলেন, প্রত্যেকেরই উচিত বড় চিন্তা করা এবং ইতিবাচক মনের মানুষ হওয়া। অন্যদের প্রতি তার বরাবরের অনুরোধ এমন লোকদের কথা না শোনা যারা বলেন- এটি করা সম্ভব নয়। তার মতে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে সাফল্য আসবেই। তার মতে, জীবন স্বল্প সময়ের; ভাবার জন্যে সময় সংক্ষিপ্ত, সুতরাং দ্রুত সময়েই যত্নের সাথে কাজটি সম্পন্ন করতে হবে।
আলোকিত উদ্যোক্তা ব্যক্তিত্ব কামনাশীষ দেবের স্ত্রীর নাম স্বর্ণা দেব। এই দম্পতির ৪ বছরের একটি মেয়ে রয়েছে। কর্মজীবনে সফল কামনাশীষ দেব বাংলাদেশের সন্তান হিসেবে গর্ব অনুভব করেন। তিনি বলেন, আমরা কানাডার বাংলাদেশি অভিবাসীরা নিজেদের বাঙালি শিল্প-সংস্কৃতি ও সাহিত্যকে ধরে রাখার জন্যে জাতীয় সংস্কৃতিকে লালন করি।
অর্থকণ্ঠ প্রতিবেদক


