অর্থনীতিপ্রতিবেদনবিজ্ঞান ও প্রযুক্তি

কোডার্সট্রাস্ট নারীদের দক্ষতা উন্নয়নে বিশেষ উদ্যোগ নিচ্ছে

প্রতিবেদন

কোডার্সট্রাস্ট বাংলাদেশের নারীদের সময়োপযোগী কর্মদক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের পিছিয়ে থাকা যে নারীসমাজ ছিল অর্থনৈতিক কর্মপ্রবাহ বঞ্চিত, যারা ছিল পরিবারের উপর নির্ভরশীল; আজ তারাই কর্মশক্তিতে পরিণত হচ্ছে কোডার্সট্রাস্ট বাংলাদেশ-এর উদ্যোগের সুবাদে। তারা এখন অর্থনৈতিক শক্তি। এভাবেই এদেশের নারীর ক্ষমতায়নে ঘটছে বৈপ্লবিক পরিবর্তন।

কোডার্সট্রাস্ট বাংলাদেশের প্রধান কার্যালয়ে সম্প্রতি ‘নারীর দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়ন’ শীর্ষক একটি গোল টেবিল  অনুষ্ঠিত হয়। বৈঠকে মূলত নারীরা কেন পিছিয়ে আছে এবং কিভাবে নারীর কর্মসংস্থান বাড়ানো যায় সে সব বিষয় নিয়ে আলোচনা করা হয়। নারীরা কীভাবে অনলাইনে আয় করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে পারে এবং চতুর্থ শিল্প বিপ্লবে তাদের ভূমিকা কী তা নিয়েও আলোচনা করা হয়েছে।

এ সময় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ব্র্যাকের বর্তমান চেয়ারপার্সন হোসেন জিল্লুর রহমান, সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী উপস্থিত ছিলেন। সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব মো: আব্দুল করিম, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ফারুক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, কোডার্সট্রাস্ট-এর প্রতিষ্ঠাতা ড. আজিজ আহমদ, আইসিটির আইডিয়া প্রজেক্টের পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মুজিবুল হক, কোডার্সট্রাস্ট বাংলাদেশের সিনিয়র  উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হালিম, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির, কাজী আইটির কান্ট্রি ডিরেক্টর মিস জারা মাহবুব, সুষ্ট নির্বাচন পর্যবেক্ষণ সমিতির সভাপতি নিলুফার আহমেদ করিম, আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী, মহিলা উদ্যোক্তা সমিতির সহ সভাপতি রুকসানা আনোয়ার, নিউজ ব্রডকাস্টার অ্যাসোসিয়েশনের সভাপতি মুমতাহিনা রিতু, নিউজ-২৪ এর অ্যাফেয়ার্স চিফ মিস সামিয়া রহমান, পাওয়ার অব ‘শো’ এর প্রকল্প প্রধান সাবিনা সাবি, সিনিয়র সাংবাদিক ডিবিসি নিউজের ইশরাত জাহান উর্মি, যমুনা টিভির অ্যাসাইনমেন্ট এডিটর রোকসানা আঞ্জুম নিকোল এবং কোডার্সট্রাস্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আতাউল গণি ওসমানি আলোচকবৃন্দ তাদের বক্তব্যে এদেশের নারীদের কর্মসংস্থানের সুযোগ তুলে ধরেন।

কোডার্সট্রাস্টের সহ-প্রতিষ্ঠাতা আজিজ আহমদ তাঁর আলোচনায় ভ্যাটিকান সিটি, ইউরোপীয় ইউনিয়ন এবং সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এসডিজি বিষয়ক সম্মেলনের অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বিশ্বব্যাপী নারীদের কাজের ভবিষ্যৎ নিয়েও পরামর্শ দেন। তিনি তুলে ধরেন কিভাবে কোডার্সট্রাস্ট মানুষের ভবিষ্যৎ কাজের দক্ষতা উন্নয়ন লক্ষে কাজ করছে।

উল্লেখ্য, নারীর ক্ষমতায়নের লক্ষে ইতোমধ্যেই কোডার্সট্রাস্ট বাংলাদেশ ১০০০ নারীকে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে। তাদের অনেকেই বর্তমান অনলাইন মার্কেট প্লেসে আয় করে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন।

বৈঠকে উপস্থিত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম জাতীয় উৎপাদনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বৃদ্ধির স্বপ্ন বাস্তবায়নে দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তত্ত্ব¡াবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ব্র্যাকের চেয়ারপার্সন হোসেন জিল্লুর রহমান কর্মক্ষেত্রে নারীদের বৈশ্বিক অবস্থা বিশ্লেষণ করে বলেন, এক্ষেত্রে বাংলাদেশের নারীরা অনেক পিছিয়ে আছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন,  নারীদের পারিশ্রমিক কমেছে। তিনি বলেন, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নারীদের কর্মশক্তি বৃদ্ধি করতে হবে। তিনি নারীদের জন্যে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মশক্তি বৃদ্ধির প্রত্যাশা করেন।

বাংলাদেশের অর্থনীতিতে নারীদের বিরাট অবদান রয়েছে বলে স্বীকার করে বক্তব্য রাখেন সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরী। তিনি তথ্যপ্রযুক্তি খাতের সুযোগ কাজে লাগিয়ে নারীদের দক্ষতা বৃদ্ধির কথা তুলে ধরেন। তথ্যপ্রযুক্তি খাতের সুযোগ কাজে লাগাতে আমন্ত্রণ জানান আইসিটির আইডিয়া প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মুজিবুল হক। তিনি বলেন, বর্তমান সরকার তথ্যপ্রযুক্তি খাতকে গুরুত্ব দিচ্ছে। নারীর দক্ষতা উন্নয়নে এখাতের সহযোগিতার দ্বার উন্মুক্ত। তিনি বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা অব্যাহত রেখেছে।

কোডার্সট্রাস্ট বাংলাদেশের কর্মপরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যপক আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, এদেশের পিছিয়ে থাকা নারীদের কর্মদক্ষতা বৃদ্ধিতে তারা যে অবদান রাখছেন তার প্রশংসা না করে পারা যায় না। তিনি তাঁর বক্তব্যে জাতীয় নীতিনির্ধারকদের লেভেল ৪ থেকে কারিগরি শিক্ষা চালু করার আহ্বান জানান।

উল্লেখ্য, কোডার্সট্রাস্ট বাংলাদেশ মানুষের কর্মদক্ষতা উন্নয়নে বিশেষত নারীদের কর্মদক্ষতা উন্নয়নে ব্যাপক গুরুত্ব দিচ্ছে। কোডার্সট্রাস্ট মনে করে দেশের অর্থনৈতিক উন্নয়নে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও কর্মদক্ষতা উন্নয়ন অত্যন্ত জরুরি বিষয়। এ প্রতিষ্ঠানের  চেয়ারম্যান আজিজ আহমদের প্রত্যাশা- বাংলাদেশের নারী সমাজ দক্ষতা অর্জন করে অর্থনৈতিক কর্মে সম্পৃক্ত হলে দেশের উন্নয়ন দ্রুত সম্ভব হবে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button