
সোনালী ব্যাংক লিমিটেডর উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ ইদ্রিছ। এর আগে তিনি একই পদে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে কর্মরত ছিলেন। তিনি জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক পদেও দায়িত্ব পালন করেন।
মোহাম্মদ ইদ্রিছ ১৯৮৯ সালে সহকারী প্রকৌশলী হিসেবে জনতা ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন। জনতা ব্যাংকে চাকরিকালে তিনি বিভিন্ন শাখা, বিভাগ ও এরিয়া প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৮৬ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ২০১২ সালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি বিভিন্ন সেমিনার, প্রশিক্ষণ ও দাপ্তরিক কাজে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্যাংকক, চীন ও সুইজারল্যান্ড ভ্রমণ করেন। তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার মরিয়মনগর গ্রামে জন্মগ্রহণ করেন।
অর্থকণ্ঠ ডেস্ক


