সংক্ষিপ্ত সংবাদ

বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে সম্পর্ক বৃদ্ধিতে দেশটির দক্ষিণ এশিয়া বিষয়ক সভাপতির সঙ্গে সাক্ষাৎ

অর্থকণ্ঠ প্রতিবেদক

বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে সম্পর্ককে শক্তিশালী করার লক্ষে আর্জেন্টিনার সংসদীয় কমিটির দক্ষিণ এশিয়া বিষয়ক সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধিদল। সাক্ষাৎ করতে গেলে, দেশটির লেজিসলেটিভ প্রাসাদ হলে তাদের স্বাগত জানান জাতীয় ডেপুটি মার্সেলো ওয়েচেসলার ও ইন্টারন্যাশনাল রিলেশন্সের পরিচালক জুয়ান দে ডায়োস সিনকুনিগুই।
সাক্ষাৎকালে এবিসিসিআই সভাপতি তালুকদার আলিম আল রাজী, দু-দেশের পারস্পরিক সম্পর্ক বাড়াতে, বাংলাদেশের সম্ভাবনার ক্ষেত্রগুলো তুলে ধরে বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস প্রতিষ্ঠা ও বাংলাদেশ ফুটবল টিমকে প্রশিক্ষণের বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি বাংলাদেশের সাথে সংসদীয় বন্ধুত্বের দল গঠন করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন ম্যাগারেট পেকোরা, গ্রেসিলা নাজ, কামাল হোসেন, হাসান ইমাম খান ও মেহেদী হাসান। সভায় এবিসিসিআই সভাপতি দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সে ২০ থেকে ২২ মার্চ জাতিসংঘ আয়োজিত সাউথ-সাউথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের সফরের বিষয়টি অবহিত করেন।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button