সাক্ষাৎকার

‘ইকোনমিক জোন বাংলাদেশকে দ্রুত উন্নত রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবে’

মো. সাইফুর রহমান সাইফ ডিরেক্টর ফেয়ার অ্যান্ড এপ্রোপ্রিয়েট টেকনোলজি লিমিটেড

দেশের ব্যবসা-বাণিজ্য অঙ্গনের দক্ষ, মেধাবী ও আত্মপ্রত্যয়ী বরপুত্রদের একজন মো. সাইফুর রহমান সাইফ। সোনার চামচ মুখে জন্ম নেয়া এই সুদর্শন তরুণ উদ্যোক্তা ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) একজন সক্রিয় নেতা। তিনি টেলিকমিউনিকেশন খাতের অন্যতম প্রতিষ্ঠান ‘ফেয়ার অ্যান্ড এপ্রোপ্রিয়েট টেকনোলজি লিমিটেডে’র ডিরেক্টর এবং ‘এস রহমান গ্রুপে’র ম্যানেজিং ডিরেক্টর। তিনি চায়নার সাথে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত সিভিল কনস্ট্রাকশন ব্যাটারির প্রতিষ্ঠান ‘SRG Pandertech’-এর ম্যানেজিং ডিরেক্টর।

মানিকগঞ্জের এক অভিজাত, সম্ভ্রান্ত শিক্ষিত ব্যবসায়ী পরিবারে ২৪ অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন। সিঙ্গাইর উপজেলার জামির্তা গ্রামের এই ঐতিহ্যবাহী পরিবারটি ব্যবসায়িক ও রাজনৈতিক উভয় দিক দিয়েই আলোকিত। সাইফের পিতামহ এস এম আব্দুল মান্নান সাবেক সংসদ সদস্য। তিনি ঢাকার অভিজাত গুলশান ক্লাবের দু’বার প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেন। পিতা মোহাম্মদ ইউনুস একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা ব্যবসায়ী। মা সাফিয়া ইউনুস। তিনি ফেয়ার অ্যান্ড এপ্রোপ্রিয়েট টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান। মায়ের একনিষ্ঠ তত্ত¡াবধানে তারা দু’ভাই-বোন উচ্চ শিক্ষায় শিক্ষিত হবার সুযোগ লাভ করেছেন। বোন ডা. ইশরাত জিনাত ও তার স্বামী ডা. ইমতিয়াজ আহমেদ লন্ডনের রেজিস্ট্রার্ড চিকিৎসক।
ছোট বেলা থেকেই বুদ্ধিদীপ্ত ও মেধাবী মো. সাইফুর রহমান সাইফ সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পাস করেন। তিনি American International University-Bangladesh (AIUB) থেকে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেন। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে Executive Master of Business Administration (EMBA) ডিগ্রি অর্জন করেন।

সাইফ খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত। ছাত্র জীবনে অ্যাথলেট হিসেবে ব্যাডমিন্টন ও ভলিবল প্রতিযোগিতায় একাধিকবার চ্যাম্পিয়ন হবার কৃতিত্ব অর্জন করেছেন।
মেধাবী, আত্মপ্রত্যয়ী এবং দূরদর্শী তরুণ সাইফুর রহমান সাইফ নিজের ব্যবসা- বাণিজ্য পরিচালনার পাশাপাশি উদীয়মান ব্যবসায়ী নেতা হিসেবে ইতোমধ্যেই পরিচিত লাভে সক্ষম হয়েছেন। তিনি দেশের শীর্ষ পর্যায়ের বাণিজ্যিক সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির স্ট্যান্ডিং কমিটি অন ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া লিংকেজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট-এর আহ্বায়ক। এর আগে তিনি Standing Committee on Protection on Consumer Rights, Essential Commodities and Market Monitoring-এর যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি DCCI Standing Committee on Real Estate Including Urbanization, Decentralization-এর স্ট্যান্ডিং কমিটির সদস্য (টেক্সটাইল, ফার্মা, কেমিক্যালস এবং অন্যান্য)। এর আগে তিনি উঈঈও ঝঃধহফরহম ঈড়সসরঃঃবব ড়হ জবধষ ঊংঃধঃব ওহপষঁফরহম টৎনধহরুধঃরড়হ, উবপবহঃৎধষরুধঃরড়হ-এর যুগ্ম আহŸায়কের দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা নর্থ জেসিআই-এর সাথেও সম্পৃক্ত। নেতৃত্বের এই গুণাবলি তিনি ছোটবেলা থেকেই পেয়েছেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির এমবিএ ক্লাবের সাথেও তিনি সম্পৃক্ত।
সময়ের কৃতী ও উদ্যমী তরুণ সাইফুর রহমান সাইফ ‘Sword Tex’-এর সাথেও সংযুক্ত আছেন। তিনি মালয়েশিয়াভিত্তিক প্রতিষ্ঠান ‘Fair International Sdn Bhd’-এর ডিরেক্টর। তিনি বাংলা ছাড়াও ইংরেজি ভাষায় বেশ দক্ষ। সম্ভাবনাময় এই তরুণ ছোটবেলা থেকেই তার চিন্তার জগতকে একজন উদ্যোক্তা-ব্যবসায়ী হিসেবে গঠন করেছেন। তিনি ভাবতেন, চাকরি মানুষকে দাসত্বে বন্দি করে। উদ্যোক্তা-ব্যবসায়ী হলে স্বাধীনভাবে কাজ করার সুযোগ সৃষ্টি হয়। এ জন্যেই তিনি পারিবারিক ব্যবসার সাথে সম্পৃক্ত হয়েছেন। পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। তিনি পারিবারিক ব্যবসার বাইরে প্রতিষ্ঠা করেছেন ‘এস রহমান গ্রুপ’। তার মধ্যে রয়েছে উন্নয়ন চিন্তা ও সৃজনশীলতা। তিনি মনে করেন, বাংলাদেশ যথার্থই একটি সম্ভাবনাময় রাষ্ট্র। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে দেশে শিল্পায়ন বাড়াতে হবে, এতে একদিকে যেমন বিপুল জনশক্তির কর্মসংস্থান করা সম্ভব- তেমনি বাংলাদেশের জাতীয় উৎপাদন বৃদ্ধি পাবে যা বিশ্ব বাজারে বাজারজাত করার সুযোগ ঘটবে। দেশের এসএমই খাতকে অধিক গুরুত্ব প্রদান করা উচিত বলে এই সাহসী তরুণ উদ্যোক্তা মনে করেন।
তিনি আশাবাদী, ভবিষ্যতের বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার মাধ্যমে টিকে থাকতে সক্ষম হবে। এর পেছনে মূল কারণ, নতুন প্রজন্মের উদ্যোক্তা-ব্যবসায়ীরা ব্যবসা ও বাণিজ্য খাতে উন্নত প্রযুক্তি ব্যবহার করছে। যে কোনো পণ্যের মান এবং টেকসইয়ের বিষয়টি অত্যন্ত দক্ষতার সাথে নিরূপণ করেই তরুণ উদ্যোক্তারা কাজে হাত দেন বলে তিনি মনে করেন। সাম্প্রতিক করোনাভাইরাস প্রসঙ্গে তার মন্তব্য হচ্ছে- অত্যন্ত সতর্ক ও সাবধানতার সাথে আমাদের শিল্প ও ব্যবসায়িক অঙ্গনে কাজ করা উচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণ করে চললে করোনাভাইরাস থেকে নিজেদের সুরক্ষা করা সম্ভব। তিনি বলেন, জীবিকার প্রয়োজনেই মানুষকে কাজ করতে হবে এবং সেক্ষেত্রে নিজেদের নিরাপদ রেখে তা করা উচিত।
মো. সাইফুর রহমান সাইফ দেশের প্রস্তাবিত ইকোনমিক জোনের অর্থনৈতিক সম্ভাবনাকে গুরুত্বের সাথে দেখছেন। তিনি বলেন, এর মাধ্যমে বাংলাদেশ অতি দ্রুত উন্নত রাষ্ট্রে পরিণত হতে সক্ষম হবে। তিনি বলেন, বিশ্ব অর্থনীতিতে মন্দার ছোঁয়া লাগলেও রেমিটেন্স এবং দেশে গার্মেন্টস খাতসহ রপ্তানিমুখী শিল্পের কারণে বাংলাদেশের অর্থনীতি স্বাভাবিক থাকছে।
তারুণ্যে উদ্দীপ্ত উদ্যোক্তা ব্যক্তিত্ব সাইফুর রহমান সাইফ মনে করেন, দেশের সার্বিক সুষ্ঠু উন্নয়নের জন্যে ‘গুড গভর্নেন্স’ প্রতিষ্ঠা পাওয়া প্রয়োজন। সুশাসন ও বিচারিক শাসন প্রতিষ্ঠা পেলেই জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। তা না হলে উন্নয়ন হবে কিন্তু বিল্ডং সেই উন্নয়নকে মারাত্মকভাবে ব্যাহত করবে।
অর্থকণ্ঠ প্রতিবেদক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button