১
রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এবং প্রাণ-আরএফএল গ্রুপের একটি প্রতিষ্ঠান টেস্টি ট্রিটের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (গড়ট) স্বাক্ষরিত হয়। এই এমওইউ এর আওতায় বেসিক ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী টেস্টি ট্রিটের আউটলেট থেকে ১০ শতাংশ মূল্যছাড়ে পণ্য ক্রয় করতে পারবেন। বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব আহম্মদ হোসেন এবং প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ব্যাংকের মহাব্যবস্থাপকবৃন্দ এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
২
শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের সেবার পরিধি আরো সম্প্রসারিত করতে ২৯ এপ্রিল মুুন্সীগঞ্জ জেলার মুক্তারপুরে ব্যাংকের ৭২তম শাখা ‘মুক্তারপুর শাখা’র উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক তবারক হোসেইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আহম্মদ হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহাম্মেদ, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি


