সাক্ষাৎকার

প্রবাসী বাংলাদেশিরা যেখানেই থাকুন সোনার বাংলা গড়ায় উদ্যোগী হতে হবে

মনির চৌধুরী অনারারি কনসাল অব বাংলাদেশ শিকাগো, ইলিনয়, ইউএসএ

বাংলাদেশের মেধাবী সন্তান মনির চৌধুরী এখন বাংলাদেশি আমেরিকান। তিনি তার মেধা, দক্ষতা এবং কর্মপ্রচেষ্টার গুণে ইউএসএ’র শিকাগোর অনারারি কনসাল অব বাংলাদেশের দায়িত্ব পালন করছেন। তার জন্ম ভাষা আন্দোলনের বছর ১৯৫২ সালে সিলেটের এক সম্ভ্রান্ত অভিজাত পরিবারে। উচ্চ শিক্ষার জন্যে তিনি ঢাকা এবং চট্টগ্রামে যান। তিনি ১৯৬৮ সালে ঢাকা থেকে কৃষিতে ডিপ্লোমা ডিগ্রি নেন এবং ১৯৭৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। শিক্ষানুরাগী মনির চৌধুরী ১৯৮৮ সালে যুক্তরাজ্যের University of Reading থেকে এক্সটেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট ট্রেইনিং প্রোগ্রাম বিষয়ক কোর্স কমপ্লিট করেন।

কৈশোর থেকে রাজনীতি সচেতন মনির চৌধুরী ছাত্রজীবনের বিভিন্ন সময়ে পাকিস্তান সরকার-বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন। তিনি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান মুহূর্তে ছাত্রলীগ নেতা হিসেবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে নিজ এলাকায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেন। তাদের পারিবারিক ঐতিহ্য ও কৃষ্টি কালচার বরাবরই ছিল মানুষের কল্যাণকর্মে অংশ নেওয়া। এই গুণাবলি তাকেও ছোটবেলা থেকেই ন্যায়ের পক্ষে কাজ করার ব্যাপারে উদ্দীপ্ত করে। ফলে, তিনি নিজেকে এভাবেই গড়ে তুলতে উদ্যোগী হন। তিনি দেশে থাকতে যেমন মানুষের জন্যে সেবামূলক কাজে ব্রতী ছিলেন, বিদেশেও ঠিক একইভাবে কাজ করে চলেছেন।
সময়ের এই কৃতী সন্তান ৩২ বছরেরও অধিক সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি তার হৃদয়ে মাতৃভূমি বাংলাদেশকে ধারণ করেন প্রতি মুহূর্তে। ফলে আমেরিকায় বাংলাদেশ কমিউনিটির উন্নয়নে গভীর আবেগ নিয়ে কাজ করেন। একজন কৃষিবিদ হিসেবে তার অভিজ্ঞতার ঝুলি যথেষ্ট সমৃদ্ধ। তিনি ১২ বছরেরও অধিক সময় কৃষি মন্ত্রণালয়ের এসডিও এবং ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। তিনি ইলিনয়-এর Secretary of State-এর Gi Asian Advisory Council Member হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি যখন যে দায়িত্বেই নিয়োজিত থেকেছেন তা যথাযথভাবে পালন করেছেন এবং এখনো সেই ধারা অব্যাহত রয়েছে।

বাংলাদেশের উন্নয়নকামী এই প্রবাসী ব্যক্তিত্ব প্রতি মুহূর্তে বাংলাদেশ কমিউনিটির সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। তিনি দুইবার Bangladesh Association of Greater Chicagoland (BAGC) এর প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ কমিউনিটিকে শিক্ষা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে এগিয়ে নেওয়ার জন্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন। মনির চৌধুরী ১৯৭১ সালে ৯ মাস ধরে চলা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশের সংস্কৃতি, মুক্তিযুদ্ধ চেতনা এবং সর্বোপরি ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালন, স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্মের বাংলাদেশি আমেরিকানদের নিজেদের মাতৃভ‚মির ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ করে দিচ্ছেন। তিনি মনে করেন, ঐতিহ্যের দিক থেকে বাংলাদেশ অনন্য একটি রাষ্ট্র। এ দেশ অতি সম্ভাবনাময়- যাদের রয়েছে প্রাচীন ঐতিহ্য। এখানে যারা নতুন আসেন তাদেরকে তিনি ইমিগ্রেশনের নিয়ম-কানুন শেখানোর ক্ষেত্রেও ভ‚মিকা রাখেন। বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে শিকাগো শহরে দু’টি রাস্তার নামকরণ করা হয়েছে Sheikh Mujib Way Ges এবং FR Khan Way. এই নামকরণের ক্ষেত্রে তিনিও বিশেষ ভ‚মিকা রেখেছেন। ১৯৯৭ সাল থেকে তার উদ্যোগেই শিকাগোতে ‘বাংলাদেশ ডে প্যারেড’ অনুষ্ঠিত হয়ে আসছে।
এই মানুষটি বাংলাদেশের শিক্ষা বিস্তারে মৌলভীবাজার জেলার কুলাউড়ায় একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আত্মপ্রত্যয়ী, মানবকল্যাণে ব্রতী মনির চৌধুরী ইলিনয়ের শিকাগো থেকে Asian American Coalition Award এবং Secretary of State of Illinois থেকে Community Services এর জন্যে অ্যাওয়ার্ড পেয়েছেন।
মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মনির চৌধুরী মনে করেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো মানবতাবাদী দেশপ্রেমিক যোগ্য এবং সাহসী নেতা ছিলেন বলেই আমরা স্বাধীনতা অর্জনে সক্ষম হয়েছি। তিনি বলেন, বাংলাদেশের মানুষ যে যেখানেই থাকুন না কেন- বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে উদ্যোগী হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশের বর্তমান সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করতে হবে।
অর্থকণ্ঠ প্রতিবেদক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button