কৃতী, উদ্যমী, গুণী, মেধাবী ও আত্মপ্রত্যয়ী টেকনোলজি এস্থাসিয়াসট মোহাম্মদ মাহদী-উজ-জামান বাংলাদেশি বংশোদ্ভ‚ত এক মার্কিন নাগরিক যিনি তার কর্মের মাধ্যমে উন্নত প্রযুক্তি খাতে সুনাম অর্জনে সক্ষম হয়েছেন। বাংলাদেশের গর্ব মাহদী-উজ-জামান বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ পর্যায়ের ওয়েব সার্ভিস Amazam Web Services এর দায়িত্বপূর্ণ পদে নিয়োজিত। স্বপ্নদর্শী এই পেশাজীবীর কর্মজীবন নানা প্রতিষ্ঠানের ছোঁয়ায় সমৃদ্ধ। পেশার ক্ষেত্রে ব্যাপক বৈচিত্র্যে ভরপুর।
পরিবেশ বিষয়ে বিশেষজ্ঞ মাহদী-উজ-জামান Cloudcamp Bangladesh এর প্রতিষ্ঠাতা, Solutions ast Dell এর সাবেক পরিচালক, Solutions Architecture at EMC Corporation ও Virtustrcam এর সাবেক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রেও তার রয়েছে যথেষ্ট দক্ষতা। তিনি স্বনামধন্য প্রতিষ্ঠান কম্পিউটার গ্রাফিকস ডিজাইনেও কাজ করেছেন। তিনি দেশখ্যাত Grameen Solutions Ltd. এর সাবেক চিফ স্ট্র্যাটেজি অফিসার। কর্মপ্রিয় পেশাজীবী জামান এর আগে Mobioapp, International Space Apps Challenge প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি Verizon Communication এর সাবেক ম্যানেজার, ঝবৎারং এর সাবেক পরিচালক, Logicworks এর সাবেক সিনিয়র পরিচালক, MCI Inc. এর সাবেক সল্যুশনস্ আর্কিটেক্ট, Verizon এর সাবেক সল্যুশেনস আর্কিটেক্ট, Capital Trust এর আইটি বিশেষজ্ঞ। এছাড়াও তিনি Asarco, International Delights প্রতিষ্ঠানেও কাজ করেছেন।

ছাত্র হিসেবে মেধাবী মাহদী ১৯৮২-৮৩ সালে নারায়ণগঞ্জ আদর্শ স্কুলে প্রাথমিক শিক্ষা শুরু করেন। এরপর ১৯৮৪ সালে ভর্তি হন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হাইস্কুল, ঢাকায়। পরে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে ১৯৮৭ সালে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় পাস করেন। উচ্চ শিক্ষার্থে বিদেশে যান এবং University of South Alabama থেকে ১৯৯১-৯২ শিক্ষাবর্ষে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর উন্নত পেশাজীবনের প্রয়োজনে Queenborough Community College থেকে ১৯৯৫ সালে এবং Baruch College থেকে ১৯৯৬ সালে অ্যাকাউন্টেন্সিতে ডিগ্রি নেন। পড়ার প্রতি দারুণ আগ্রহী মানসিকতার মাহদী AIU Online থেকে ২০০৬ সালে গ্লোবাল টেকনোলজি ম্যানেজমেন্টের ওপর উচ্চতর (MBA) ডিগ্রি নেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার অভিজ্ঞানকে কাজে লাগিয়ে তিনি পেশাজীবনে বেশ ক’টি প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ লাভ করেন।
শিক্ষানুরাগী মাহদী ১৯৯১ সালে উচ্চ শিক্ষার্থে ঢাকা ত্যাগ করে ইউএসএ’র Mobile, Albama তে যান। এখান থেকে তিনি নিউ জার্সির Millbara তে স্থায়ী নিবাস গড়েন। তিনি বাংলা ছাড়াও ইংরেজি ও আমেরিকান ইংরেজিতে বেশ ব্যুৎপত্তি অর্জন করেছেন।
মাহদী ১৯৯৩ সালে শাহনাজ জামান-এর সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন। এই দম্পতির দুই কন্যা Riasta Nowrin Zaman এবং Riyam Nowshim Zaman অধ্যয়নরত।

স্বপ্নদর্শী আলোকিত মানুষ মোহাম্মদ মাহদী-উজ-জামান আমেরিকায় স্থায়ী নিবাস গড়লেও বাংলাদেশকে ভুলে যাননি। প্রতি বছরই একাধিকবার দেশে আসেন। তিনি একজন পরিশ্রমী ও আত্মপ্রত্যয়ী ব্যক্তিত্ব যিনি নিজের পড়াশোনাকে পেশায় কাজে লাগিয়ে একের পর এক প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করে চলেছেন। সর্বশেষ তিনি ২৮ অক্টোবর ২০১৯ থেকে Amazan Web Service এর কাজ করছেন। তিনি ২০১২ সালে Cloudcamp Bangladesh প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার আন্দোলন করে যাচ্ছেন। প্রবাসে বিভিন্ন লোভনীয় পদে চাকরির এক পর্যায়ে তিনি ২০১৩ সালে ঢাকায় আসেন এবং ২০১৭ সাল পর্যন্ত Grameen Solutions Ltd. G Chief Strategy Officer পদে দায়িত্ব পালন করেন।
নিউ ইয়র্কে বাংলাদেশ কমিউনিটির সুপরিচিত মুখ মাহদী-উজ-জামান বাংলাদেশের উন্নয়ন প্রশ্নে অত্যন্ত আশাবাদী। তার মতে, এদেশের মানুষ সৃজনশীল ও পরিশ্রমী। বিশ্বের বিভিন্ন দেশে এক কোটিরও অধিক মানুষ ব্যবসা ও চাকরির সুবাদে বাংলাদেশকে উপস্থাপনের সুযোগ পেয়েছেন। তিনি মনে করেন প্রযুক্তিগত শিক্ষার ওপর অধিক গুরুত্ব দিতে হবে। এতে করে বাংলাদেশের আয়ের পরিমাণ শতগুণ বৃদ্ধি পাবে।
বাংলাদেশের গর্বিত সন্তান মাহদী-উজ-জামান প্রবাসেও বাঙালিয়ানাকে গুরুত্ব দেন এবং নতুন প্রজন্মের সন্তানদের বাংলাদেশ নিয়ে গর্ব করার আহ্নবান জানান। তিনি বলেন, বাংলাদেশকে অবশ্যই টেকনোলজি শিক্ষায় স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের আগ্রহী করে তুলতে হবে এবং শিক্ষা কার্যক্রমে একে আবশ্যকীয় করতে হবে। তিনি বলেন, e-Asian, Digital World, CONE কে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে। NASA Space Apps Challenge এর এই মুহূর্তে বাংলাদেশকে পিছিয়ে থাকলে চলবে না- বরং এ চ্যালেঞ্জ মোকাবিলায় উপযুক্ত হতে হবে। তিনি সরকারের প্রযুক্তি সংক্রান্ত বেশ কিছু প্রতিষ্ঠানে অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন।
অর্থকণ্ঠ প্রতিবেদক



