পৃথিবীর মেধাবী ও চৌকস ব্যক্তিত্বদের একজন বাংলাদেশের কৃতী সন্তান ফরহাদ কামাল। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। ফরহাদ কামাল বাংলাদেশের উন্নয়ন ভাবমূর্তিকে উজ্জ্বল করে তুলেছেন। তিনি পেশায় একজন আইসিটি বিশেষজ্ঞ। আইসিটি সেক্টরের কৃতী ব্যক্তিত্ব ফরহাদ কামাল ৩০ বছরেরও বেশি সময় ধরে আইসিটি ভুবনে বিরাজ করছেন। অভিজ্ঞ এই ব্যক্তিত্ব Australian Computer Society (ACS) এর জেনারেল মেম্বার।

আইসিটি বিশেষজ্ঞ ফরহাদ কামাল অস্ট্রেলিয়ার Queensland Department of Education এর সিস্টেমস এন্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর পদে দায়িত্বে নিয়োজিত। তিনি ২০১৫ সাল থেকে Public Relations কমিটি চেয়ার অ্যান্ড সোস্যাল মিডিয়া প্রমোটর এবং আইসিটি ডিরেক্টর। অস্ট্রেলিয়ার মতো উন্নত প্রযুক্তির দেশে ফরহাদ কামাল-এর এই প্রতিষ্ঠায় শুধু তিনিই নন, বাংলাদেশি মাত্রই তার এই মেধাবী সন্তানকে নিয়ে গর্বিত। সমাজ চিন্তার এই অগ্রণী মানুষটি রোটারি ক্লাব অব মর্গ্যাদন এর সাথে জড়িত এবং তিনি এর গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত। কর্মপ্রেমী ফরহাদ কামাল Volunteering Queensland এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি ২০১৫ সাল থেকে অদ্যাবধি Volunteer at Global Citizen-এর সক্রিয় সদস্য। মেলবোর্ন, ভিক্টোরিয়াতে Who এবং Global Citizen ঘোষণা দিয়েছে যে, তারা গ্লোবালি COVID-19 এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। ফরহাদ কামালের কর্মব্যস্ততা ভিন্নমুখী। তিনি সিডনির ‘Gaan Baksho’ এর State Manager।
তিনি Brisbane এর ক্যাথলিক এডুকেশনের ICT বিভাগের কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছেন। তিনি এখানে ২০১৭ থেকে ৩১ জানুয়ারি ২০২০ পর্যন্ত দায়িত্বে ছিলেন। এর আগে তিনি Cherbourg Aboriginal Shire Council এর আইসিটি কো-অর্ডিনেটর North Burnett Regional Council এর সিনিয়র সিস্টেমস অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, Queensland Department of Education এর সিনিয়র টেকনিক্যাল অফিসার, IBM এর Desktop Rollout Engineer, Mackay Computer Service এর সিনিয়র টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, Canada the Micronutricut Initiative এর Freelance Consultant এর দায়িত্বে নিয়োজিত ছিলেন।
বর্ণাঢ্য পেশাজীবনের এই কৃতী ব্যক্তিত্ব ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের Cheif Facilitator ছিলেন। তার আগে তিনি Canadian High Commission এর ICT Consultant এর দায়িত্বে ছিলেন দীর্ঘ প্রায় ৯ বছর। তিনি Computer and Managment Services Ltd. ঢাকার System Analyst- Web Master হিসেবে কর্মরত ছিলেন।
পেশাজীবনে তিনি পেশাভিত্তিক পত্রিকা Internet World-এর প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, এটি ছিল বাংলাদেশের ইন্টারনেট সেক্টরের প্রথম ম্যাগাজিন। দেশের ইন্টারনেট সেক্টরের গুরুত্বপূর্ণ প্রতিভা ফরহাদ কামাল UK Sir William Hallcron and Partners Ltd. Switzerland Lutheran and World Service এ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
প্রশিক্ষক হিসেবেও তিনি মেধাবী। বাংলাদেশের Computer Training Institute এর এসিস্ট্যান্ট কম্পিউটার প্রোগ্রামার হিসেবে নিয়োজিত ছিলেন।
বিশ্বের ইন্টারনেট সেক্টরের অন্যতম প্রতিভা ফরহাদ কামাল ছাত্রজীবন থেকেই বেশ মেধাবী। তিনি শুরুতে ঢাকার অভিজাত স্কুল Wills Little Flower School-এ পড়েছেন। এরপর BAF Shaheen College, Dhaka থেকে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে বিএসসি পাস করেন। তিনি আইটি খাতের বিশেষজ্ঞ হবার ইচ্ছেতেই Informatics Academy থেকে মাইক্রোসফট সার্টিফায়েড প্রফেশনাল (MCP) ডিগ্রি নেন। এরপর BRAC University থেকে NCC শিক্ষায় আইটিতে International Diploma পাস করেন। এরপর Informatics Academy থেকে Microsoft Certified Systems Engineering (MCSE) ডিগ্রি এবং Microsoft Certified Systems Administrators (MCSA) ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইটি বিশেষজ্ঞ। তিনি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের Murgon-এ বসবাস করেন। ফরহাদ কামাল ব্যক্তিজীবনে আত্মপ্রত্যয়ী ও পরিশ্রমী। তার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা। ফরহাদ কামালের বিশ্বাস এবং আশা- বাংলাদেশ আইটি খাতে একদিন বিশ্বের বিস্ময় হতে সক্ষম হবে।
অর্থকণ্ঠ প্রতিবেদক



