সাক্ষাৎকার

শুধু নিজ স্বার্থকে প্রাধান্য দিয়ে দেশকে ভালোবাসা যায় না

ফারহা মাহমুদ তৃণা ভাইস চেয়ারম্যান ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ

এ সময়ের একজন সাড়াজাগানো নন্দিত টিভি উপস্থাপক, শিক্ষাঙ্গনের উজ্জ্বল তারকা শিক্ষক এবং বহুমাত্রিক প্রতিভাসম্পন্ন ব্যক্তিত্ব ফারহা মাহমুদ তৃণা ই-কমার্স অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি প্রযুক্তি খাতের অন্যতম সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর ভাইস চেয়ারম্যান। তিনি ই-ক্যাবের ইনভেস্টমেন্ট কমিটিরও সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রতিভাদীপ্ত সুদর্শনা ফারহা মাহমুদ তৃণা ছোটবেলা থেকেই প্রখর বুদ্ধিসম্পন্ন। যে কোনো সৃজনশীল কাজেই তার সরব অংশগ্রহণ সবার কাছে নন্দিত এবং গ্রহণীয় হয়েছে। স্কুলের ছাত্রী থাকার সময়েও তৃণা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকার্যে অংশ নিয়েছেন। তিনি উপস্থাপনা, উপস্থিত বক্তৃতাসহ সাংগঠনিক ক্ষেত্রেও সরব ভূমিকা পালন করেন।


চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান ফারহা মাহমুদ তৃণা পিতা-মাতার সঙ্গে ঢাকাতেই বসবাস করতেন। তিনি ঢাকার বিখ্যাত ইংলিশ মিডিয়াম স্কুল স্কলাশটিকা’র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অধ্যয়ন শেষে নিজ যোগ্যতায় স্কলাশটিকা স্কুলের ফ্যাকাল্টি হিসেবে যোগদান করেন। তিনি স্কলাশটিকা (ইউনিভার্সিটি) প্রাইভেট লিমিটেডের সাবেক ফ্যাকাল্টি। মেধাবী ও আত্মপ্রত্যয়ী ফারহা মাহমুদ তৃণা NIMCO Bangladesh Ltd.-এর সাবেক ট্রেইনার এবং প্রোগ্রাম কোঅর্ডিনেটর। তিনি বাংলাদেশে UNICEF-এরও সাবেক প্রজেক্ট কোঅর্ডিনেটর। অত্যন্ত স্মার্ট এবং সুললিত কন্ঠের অধিকারী ফারহা মাহমুদ তৃণা চ্যানেল আইয়ের সাবেক নিউজ প্রেজেন্টার। তিনি ঢাকার অভিজাত ও উন্নত মানের শিক্ষাপ্রতিষ্ঠান ঝপযড়ষধংঃরপধ স্কুলের পরিচিত মুখ- যিনি এখানে শিক্ষকতা করার মধ্য দিয়ে বিশেষ অভিজ্ঞতা অর্জন করেছেন।
তথ্য প্রযুক্তির এই সময়ে ই-কমার্সের সূচনালগ্ন থেকেই তিনি এর সাথে সম্পৃক্ত। তিনি Women and e-Commerce Forum-এর ওয়ার্কিং কমিটির সাবেক পরিচালক। তিনি Australian International School, Dhaka এর শিক্ষক। এখানে তিনি রিডিং স্পেশালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ফারহা মাহমুদ তৃণা একজন আধুনিক মনের কর্মশক্তিসম্পন্ন মানুষ। তিনি বলেন, দেশকে ভালোবাসতে হলে তার মধ্যে সততা, নিষ্ঠা, কর্মপ্রিয়তা থাকতে হবে। শুধু নিজের স্বার্থকে প্রাধান্য দিয়ে দেশকে ভালোবাসা যায় না। এর জন্যে সমষ্টিগত উন্নয়নের কথা ভাবা প্রয়োজন।


চিন্তা-চেতনায় নিরন্তর দেশ ও দেশের মানুষের প্রতি মমত্ববোধে তিনি তার স্বপ্ন এবং আকাক্সক্ষা ছড়িয়ে দিতে চান বিশ্বব্যাপী। এ জন্যে তিনি United Nation Economic and Social Commission of Asia & Pacific (UNESCAP)-এর মাধ্যমে কাজ করছেন। এখানে তিনি নারী উদ্যোক্তাদের বিকশিত করার লক্ষ্যে এন্টারপ্রেনার হিসেবে বক্তব্য রেখেছেন। তিনি এজন্যে UNESCAP-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারা তাকে এই সুযোগ দেয়ায় তিনি নিজের এবং দেশের নারী উদ্যোক্তাদের জন্যে কাজ করার সুযোগ পেয়েছেন। তিনি ওয়েবসাইটে দেশের নারী উদ্যোক্তাদের মধ্যেকার ‘সফল গল্প’ তুলে ধরছেন। এতে অন্যরাও অনুপ্রাণিত হচ্ছে এবং বিশ্বের বিভিন্ন স্থানের নারীরাও এটি দেখে বাংলাদেশ সম্পর্কে একটি ইতিবাচক ধারণা করছে। তিনি এখানে এশিয়ার ক্ষুদ্র, এসএমই উদ্যোক্তা (MSME)দের উপস্থাপন করছেন- যা এ অঞ্চলের অর্থনীতির মেরুদন্ড।
একজন সমাজ সচেতন অগ্রসর নারী ফারহা মাহমুদ তৃণার মতে, এ অঞ্চলের নারীরা বিভিন্ন ধরনের প্রতিকূলতাকে পায়ে ঠেলে প্রযুক্তিকে ধারণ করে ক্রমেই সামনের দিকে এগিয়ে চলেছেন। তথ্য প্রযুক্তি বিষয়ক জ্ঞান, আর্থিক বিষয়ক কার্যক্রমের অভিজ্ঞতা, প্ল্যানিং প্রতিটি ক্ষেত্রেই নারী উদ্যোক্তারা সাহসী হয়ে নিজেদেরকে যোগ্য অবস্থানে নিয়ে যেতে সক্ষম হয়েছেন।
ফারহা মাহমুদ তৃণা আশা করেন, সরকারি অথবা বেসরকারি উন্নয়ন সংস্থা তাদের সহযোগিতা প্রদান করলে এমএসএমই এবং ই-কমার্স প্ল্যাটফরমের উদ্যোক্তা নারীরা নিজেদের দক্ষতা ও কর্মশক্তিকে আরো গতিশীল করতে সক্ষম হবেন। তিনি দক্ষিণ এশিয়ার নারী নেতৃত্বাধীন MSME-এর উন্নয়নে অধিক গুরুত্ব প্রদানের অনুরোধ জানান।
অর্থকণ্ঠ প্রতিবেদক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button