অর্থনীতিসাক্ষাৎকার

বাংলাদেশ অদূর ভবিষ্যতে উন্নত রাষ্ট্রের কাতারে উঠে আসতে সক্ষম হবে

প্রকৌশলী আশরাফুর রহমান

সিআইপি চেয়ারম্যান

Taj International Trading & Cont. Co. LLC, Oman

পেশাদারি দৃষ্টিভঙ্গির কষ্টিপাথরে যাচাই করে যেসব সফল বাংলাদেশি উদ্যোক্তা এবং ব্যবসায়ীকে স্যালুট জানানো যায় ওমান প্রবাসী প্রকৌশলী মো. আশরাফুর রহমান তাদেরই একজন। তিনি ওমানের আলোকিত ও প্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিষ্ঠান ‘Taj International Trading & Cont. Co. LLC’-এর চেয়ারম্যান (ইনভেস্টর)।
মেধাবী, তারুণ্যে উজ্জ্বল, সুদর্শন উদ্যোক্তা মো. আশরাফুর রহমানের জন্ম ১৯৭৮ সালে চট্টগ্রামের রাউজান উপজেলার এক শিক্ষিত, সম্ভ্রান্ত পরিবারে। তার পিতা হাজী মোহাম্মদুর রহমান এবং মা রাজিয়া বেগম। হাজী মোহাম্মদুর রহমান ১৯৭৫ সালে কর্মোপলক্ষে ওমান আসেন এবং ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। তিনি এক সময় সেখানে স্থায়ী হয়ে যান।
প্রতিভাদীপ্ত মো. আশরাফুর রহমান ওমানের রাজধানী মাস্কাটের পাকিস্তান স্কুল থেকে ১৯৯৫ সালে কৃতিত্বের সাথে এসএসসি পরীক্ষায় পাস করেন। এরপর তাকে ভর্তি করানো হয় ইন্ডিয়ার বাঙ্গালোরের M.S. Ramaia Institute of Technology-তে। তিনি সেখান থেকে ১৯৯৯ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিই ডিগ্রি অর্জন করেন। পিতা চাইছিলেন আশরাফুর রহমান তার প্রতিষ্ঠিত Taj Internatioal Trading & Construction Co. LLC এর দায়িত্ব নিক। পিতার একান্ত ইচ্ছেতেই তিনি এর চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।


অতি অল্প সময়েই ইঞ্জিনিয়ার আশরাফুর রহমান ব্যবসায়িক চ্যালেঞ্জকে হাতের মুঠোয় নিয়ে আসতে সক্ষম হন। শুরু হয় তার উদ্যোক্তা-ব্যবসায়িক জীবন। যে কোনো কাজের আগে গভীরভাবে ভাবেন- হিসাব নিকাশ করার কারণে ঝুঁকিপূর্ণ হওয়া সত্তে¡ও তার মাথায় সাফল্যের পালকই বেশি।
আশরাফুর রহমানরা ৪ ভাই, ২ বোন। প্রত্যেকেই স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এক ভাই ও এক বোন ডাক্তার। এক ভাই ইঞ্জিনিয়ার, তিনি কানাডার রেসিডেন্ট। এক ভাই এবং এক বোন স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে প্রতিষ্ঠিত।
দূরদর্শী ব্যবসায়ী প্রকৌশলী আশরাফুর রহমানের Taj International Trading & Cont. Co. LLC ওমানের তেল-গ্যাস পাওয়ার প্ল্যান্ট সেক্টরের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এ কোম্পানি ওমান ও দুবাইয়ের বড় বড় কাজের টেন্ডার দেয় এবং প্রিতিযোগিতায় প্রাপ্ত কাজ যথাযথভাবে সম্পন্ন করে বেশ সুনাম অর্জনে সক্ষম হয়েছে।
আত্মপ্রত্যয়ী ও উদ্যমী আশরাফুর রহমান বাংলাদেশ স্কুল, মাস্কাট, ওমান-এর পরিচালনা পর্ষদের একজন পরিচালক। তিনি গত ৬ বছর ধরে বাংলাদেশ দূতাবাস মনোনীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, ৮ জন পরিচালকের মধ্যে ৫ জন নির্বাচিত, ২ জন দূতাবাসের সদস্য এবং ১ জন দূতাবাস মনোনীত পরিচালক। স্কুলটিতে ৪০০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। ওমানে বাংলাদেশি জনসংখ্যা ৮ লাখেরও বেশি।
ধর্মভীরু আশরাফুর রহমান ২০০৯ সালে পবিত্র হজ্ব পালন করেছেন। তিনি ২০০৭ সালে বিয়ে করেন। তার স্ত্রীর নাম তাসলিমা কবিরা মিলি। তাদের তিন সন্তান। বড় মেয়ে Afnan Rahman Doa ব্রিটিশ স্কুলে ৭ম শ্রেণিতে, ছোট মেয়ে Afsheen Rahman একই স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। ছেলে Umair Rahman-এর বয়স তিন বছর।


দক্ষ এবং অভিজ্ঞ প্রকৌশলী আশরাফুর রহমান একজন মানবহিতৈষী ব্যক্তিত্ব এবং সংগঠক হিসেবে বেশ পরিচিত। তিনি গত দু’বছর যাবত ব্যবসায়িকভাবে সফল এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ রেমিটার হিসেবে সরকার কর্তৃক কমার্শিয়াল ইম্পোর্ট্যান্ট পারসন (সিআইপি) হবার সম্মান অর্জন করেছেন। তিনি NRB CIP Association-এর ফিন্যান্স ডিরেক্টর। তিনি ওমানের চট্টগ্রাম সমিতির সহসভাপতি এবং বাংলাদেশ সোস্যাল ক্লাব, ওমানের প্রাক্তন জয়েন্ট সেক্রেটারি।
প্রকৌশলী আশরাফুর রহমানের উদ্যোগে ওমানে কর্মরত প্রবাসীদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হয়েছে। ওমানে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে চাকরিতে যেতে হলে আরবারের ছাড়পত্র (এনওসি) প্রয়োজন হতো। এখন এনওসি ছাড়াই এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে চাকরিতে যোগদান করা যাবে। তিনি কিছুদিন আগে ‘টাইমস অব ওমানে’র টকশোতে এই প্রথা বাতিলের দাবি জানিয়েছিলেন।
সিআইপি আশরাফুর রহমান চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালের একজন ডিরেক্টর। তিনি মাঝে মাঝেই এখানকার চিকিৎসক ও অন্যান্য কর্মীর সঙ্গে টেলিফোনে হলেও কথা বলেন। করোনা ভাইরাসের মহামারিকালে তিনি নিজ এলাকার অসচ্ছল ও অসহায় মানুষদের জন্যে আর্থিক এবং ত্রাণ দিয়ে সহায়তা করেছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উদ্যোক্তা ব্যবসায়ী প্রকৌশলী আশরাফুর রহমান আশাবাদ প্রকাশ করে বলেন, বাংলাদেশ অদূর ভবিষ্যতে উন্নত রাষ্ট্রের কাতারে উঠে আসতে সক্ষম হবে।
অর্থকণ্ঠ প্রতিবেদক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button