
‘বিজনেস আমেরিকা’ ম্যাগাজিন যুক্তরাষ্ট্রে সফল বাংলাদেশিদের নিয়ে প্রকাশনা উন্মোচন করেছে।
‘বিজনেস আমেরিকা’ ইউএসএ-ভিত্তিক একটি বিজনেস ম্যাগাজিন, ‘যুক্তরাষ্ট্রে সফল বাংলাদেশি’ শিরোনামে তাদের বিশেষ প্রকাশনা বাজারে এনেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে ।
বর্তমানে ‘বিজনেস আমেরিকা’র সমস্ত ফেসবুক পেজ, ওয়েবসাইট, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন এবং ইউটিউবের মাধ্যমে বাজারে পাওয়া যাচ্ছে।
অনন্য এই ম্যাগাজিন বিশ্ব উন্নয়নে অবদান রাখছেন এমন একাধিক সেক্টর জুড়ে উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের অন্তর্ভুক্ত করেছে। কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি পেশাজীবীদের এক মলাটের অভ্যন্তরে আনা হয়েছে তাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য। ‘বিজনেস আমেরিকা’র বর্তমান প্রকাশনাটিতে ১০০ সফল প্রবাসী বাংলাদেশির সাফল্যগাথা উপস্থাপন করা হয়েছে।
‘বিজনেস আমেরিকা’ ম্যাগাজিনে অন্তর্ভুক্ত পেশাজীবীদের মধ্যে রয়েছেন রাজনীতি এবং নীতি নির্ধারণ, আইটি, কৃষি, শিক্ষা এবং গবেষণা, সিনেমা, গণমাধ্যম, ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্য ও বীমা, প্রকৌশল, ফার্মাসিউটিক্যাল, আইন, উৎপাদন, লিজিং, ব্যবস্থাপনা, বিজ্ঞান, উদ্যোক্তা, হসপিটালিটি, টেক্সটাইল, রিয়েল এস্টেট, রোবোটিক্স, ডিজিটাল ওয়ালেট, ব্যাংকিং এবং ফিন্যান্স ও ইনভেস্টমেন্ট সংশ্লিষ্ট ব্যক্তিগণ।
‘বিজনেস আমেরিকা’ ম্যাগাজিন- যার প্রধান কার্যালয় নিউ ইয়র্কে অবস্থিত। এ ম্যাগাজিনের রয়েছে বিশ্বব্যাপী প্রায় ১০ হাজার সার্কুলেশন। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা এবং ব্যবসায়ী যারা মেধা, নিরলস চেষ্টা এবং পরিশ্রমের মধ্য দিয়ে মাতৃভূমির বাংলাদেশ এবং নিজেদের নাম উজ্জ্বল করেছেন, তাদের পিছনে স্তম্ভ হিসেবে বিজনেস আমেরিকা ম্যাগাজিন ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। অর্থকণ্ঠ ডেস্ক


