অর্থনীতিসাক্ষাৎকার

বাংলাদেশ থেকে দুর্নীতি অনিয়ম একদিন উঠে যাবে এদেশ হবে একটি উন্নত মানবিক রাষ্ট্র

বশির আহমেদ প্রেসিডেন্ট ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউকে)

বাংলাদেশের অনেক মেধাবী ও গুণী সন্তান বিদেশে গিয়েও ব্যবসায়িক অঙ্গনে তারকা ব্যক্তিত্ব হিসেবে সুনাম অর্জন করেছেনÑ তাদেরই একজন বশির আহমেদ। তিনি ব্রিটেনের ব্যবসায়িক অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র এবং ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইউকে) প্রেসিডেন্ট। তিনি Rock Asset Management Limited (Bangladesh) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং Prospect Gaze Limited, (United Kingdom) এর চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর।
স্মাট বিজনেস আইকন বশির আহমেদ ইংল্যান্ড এবং ইউরোপে ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী হিসেবে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তিনি যুক্তরাজ্য এবং বাংলাদেশের সরকারের বিভিন্ন ব্যবসায়িক লিঙ্কআপ ও উন্নয়নের পাশাপাশি বেসরকারি অনেক অর্থনৈতিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সহযোগী হিসেবে কাজ করেন। বিশেষ করে কোন ব্যবসায় কি ধরনের পলিসি হওয়া উচিত, কি ধরনের সুযোগ সুবিধা প্রণীত হলে উভয় দেশের সরকার ও ব্যবসায়ীদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হবে এ ব্যাপারে তিনি একজন দক্ষ পরামর্শক এবং দূতিয়ালির কাজ করে থাকেন। এর আগে তিনি বাংলাদেশ বিজনেস কমিউনিটি, লন্ডন এবং ডেপুটি ডিরেক্টর জেনারেল (ডিডিজি)-এর দায়িত্ব পালন করেন। তিনি এর সাবেক রিজিওনাল প্রেসিডেন্ট। বর্তমানে তিনি (২০১৯-২০২১) ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাজ্য, ইউরোপ এবং বাংলাদেশের মধ্যকার পারস্পরিক ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখে চলেছেন।
দূরদর্শী ব্যবসায়িক ব্যক্তিত্ব বশির আহমেদ ১৯৮১ সালে নেদারল্যান্ডসে ইন্ডিয়া হোল্ডিং গ্রুপ কোহিনুর-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। এটি নেদারল্যান্ডসে ভারত-বাংলাদেশি বৃহত্তম চেইন রেস্টুরেন্ট। এছাড়া ২০০১ সালে তিনি লন্ডনের বিখ্যাত ইন্ডিয়ান-বাংলাদেশি রেস্টুরেন্ট ‘কস্তুরি’র ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। রেস্টুরেন্ট খাতে তার দীর্ঘ অভিজ্ঞতা তাকে এ ব্যবসায় সাফল্যের চুড়ান্ত পর্যায়ে নিয়ে আসে। তিনি বেশ কিছু অ্যাওয়ার্ড অর্জন করেন। তিনি যুক্তরাজ্য, ইউরোপ এবং বাংলাদেশে হোটেল খাতে বিনিয়োগ করেছেন। এছাড়া তিনি এসব দেশে এভিয়েশন, আবাসন, ফুড প্রসেসিং এবং ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন খাতেও বিনিয়োগ অব্যাহত রেখেছেন।
এই আত্মপ্রত্যয়ী ও দক্ষ উদ্যোক্তা ব্যবসায়ী বাংলাদেশের Rock Asset Management Ltd. এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি Pan Europe Ventures Limited এবং Prospect Gaze Limited-এর চেয়ারম্যান হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করছেন। এটি আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতিসম্পন্ন কনসালটেন্সি প্রতিষ্ঠান এবং প্রকিউরমেন্ট কোম্পানি হিসেবে সুপরিচিত। ইতোমধ্যে এ প্রতিষ্ঠানের Quizzes ইউকে এবং ইউরোপের স্যান্ডউইচ খাদ্য খাতের উন্নতমানের ব্র্যান্ড। এছাড়া প্রতিষ্ঠানটি নতুন নতুন আইডিয়ার উদ্ভাবনী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসা অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে আছে।
আন্তর্জাতিক বিজনেসের বিজ্ঞ দিকপাল বশির আহমেদ বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যকে প্রমোট করার জন্যে প্রতি মুহূর্তেই তৎপর। যদিও তিনি বর্তমানে যুক্তরাজ্যের নাগরিক অর্থাৎ বাংলাদেশি ব্রিটিশ তারপরও তিনি  মাতৃভূমি বাংলাদেশের উন্নয়ন প্রশ্নে নিবেদিতপ্রাণ। বশির আহমেদ আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ থেকে দুর্নীতি অনিয়ম একদিন উঠে যাবে এদেশ একটি উন্নত মানবিক রাষ্ট্রে পরিণত হবে।
অর্থকণ্ঠ প্রতিবেদক

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button