মনি এমদাদ, প্রেসিডেন্ট, Rise International Co. Ltd. জাপান
কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে যে সকল বাংলাদেশি জাপানের ব্যবসা-বাণিজ্যের অঙ্গনে নিজেদের উদ্যোক্তা-ব্যবসায়ী হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন তাদেরই একজন মনি এমদাদ। বয়সে প্রবীণ হলেও কর্মে এখনও তিনি এক উজ্জ্বল তরুণ। তিনি বাংলাদেশের সেই গর্বিত সন্তানদের একজন যারা প্রবাসে অর্জিত অর্থ বাংলাদেশে পাঠিয়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে স্ফীত করে তুলছেনবাংলাদেশ এ খাতে বিশাল সাফল্যের অধিকারী হতে পেরেছে। মেগাসিটি ঢাকার প্রাচীন ও মূল অংশ ঐতিহ্যবাহী ঢাকার সন্তান মনি এমদাদ ছােটবেলা থেকেই মেধাবী, প্রাণচঞ্চল ও সংগঠনমনা।

তিনি পুরান ঢাকার এক ঐতিহ্যবাহী ব্যবসায়ী পরিবারে ১৯৬৬ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। এই উদ্যমী তরুণ ঢাকার নওয়াবপুর সরকারি উচ্চ বিদ্যালয় হতে ১৯৭৯ সালে এসএসসি পরীক্ষায় পাস করে ভর্তি হন শহীদ সােহরাওয়ার্দী সরকারি কলেজে। সমাজসচেতন এবং অন্যায়ের প্রতিবাদকারী মনি এমদাদ রাজনীতিতে জড়িয়ে পড়েন। একটি গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষায় তৎকালীন স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন বিভিন্ন আন্দোলন-সংগ্রামে। ছাত্রনেতা হিসেবে বেশ সুনাম কুড়ান তিনি। ওই সময় শহীদ সােহরাওয়ার্দী কলেজ ও জগন্নাথ কলেজের রাজনীতিতে মনির ভূমিকা ছিল উল্লেখযােগ্য। স্বাভাবিকভাবেই তৎকালীন সরকারের কুদৃষ্টির শিকার হন। নানা ধরনের মিথ্যা মামলায় হয়রানি করা হতে থাকে ছাত্রদল নেতা মনিকে। এক পর্যায়ে দেশত্যাগে বাধ্য হন মনি এমদাদ। বুদ্ধিদীপ্ত মনি এমদাদ ঘনিষ্ঠ বন্ধুদের সাথে পাের্টভিসা নিয়ে চলে আসেন জাপান। আপন চেষ্টায় ও আত্মপ্রত্যয়ের মাধ্যমে ঠাই করে নেন। জাপানের মতাে একটি সর্বোচ্চ প্রযুক্তির দেশে। জাপানের Saitama’র Kawaguchi-তে এখন তার স্থায়ী ঠিকানা গড়ে নিতে সক্ষম হয়েছেন। শুরুতে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট থেকে জাপানি ভাষা শিখেন। হিন্দি বলতে পারেন বেশ ভালাে। জাপানি ভাষাতেও তার দক্ষতা ব্যাপক। কর্মপ্রিয় মনি এমদাদ রাজনৈতিক যুদ্ধে কিছুটা পর্যুদস্ত হলেও জীবন জীবিকার যুদ্ধে হারেনননি। তিনি নিজের শ্রম ও মেধা দিয়ে জাপানে প্রতিষ্ঠা করেছেন একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। এর মধ্যে অন্যতম হচ্ছে Rise International Co. Ltd. তিনি এর প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট। তার ব্যবসায়িক প্রসার ব্যাপক। সে দেশের বাংলাদেশ কমিউনিটি জাপানের মূল উদ্যোক্তা ব্যবসায়ীদের সাথেও তার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। Rise International জাপানের ইন্টেরিয়র ডিজাইন, নতুন ও পুরানাে কার এর ব্যবসার সাথে সম্পৃক্ত।। এটি তিনি ২০০৮ সালে প্রতিষ্ঠা করেন। একসময় চাকরি করলেও ২০০২ সাল থেকে তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। Rise International Co. Ltd. তার স্বপ্নের ফসল। দেশপ্রেমিক মনি এমদাদ জাপানের মতাে উন্নত রাষ্ট্রে অনেক কষ্টে জীবন যাপন করলেও মাতৃভূমিকে এক মুহূর্তের জন্যেও ভােলেননি। ভুলে যাননি তার প্রিয় পুরান ঢাকাকে। জাপানেও তারা গড়ে তুলেছেন ‘DHAKA BASHI’ | তিনি এর উদ্যোক্তাদের একজন। শুধু জাপানেই নয়, তাদের দক্ষ নেতৃত্বে ঐতিহ্যবাহী ঢাকাবাসী ওয়ার্ল্ড এখন ফিনল্যান্ড, সিঙ্গাপুর, আমেরিকাসহ বিভিন্ন দেশে বিস্তৃত। তারা ঢাকাবাসী জাপান-এর মাধ্যমে দেশের সামাজিক কল্যাণমূলক অনেক। কাজে অংশ নিয়ে থাকেন। মনি এমদাদ একজন সাহসী সংগঠক ও রাজনৈতিক নেতা। জাপানেও ব্যবসার পাশাপাশি রাজনৈতিকভাবেও সােচ্চার তিনি। ঢাকায় থাকাকালীন এরশাদ সরকারের প্রলােভন ও ভীতি তাকে দলীয় আদর্শচ্যুত করতে পারেনি, এখনও তিনি আদর্শিক অবস্থানে অনড়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাপানের শীর্ষ নেতাদের একজন। তবে রাজনীতি করলেও দেশের স্বার্থ প্রশ্নে আপসহীন। প্রতিমুহূর্তেই প্রত্যাশা করেন বাংলাদেশের উন্নয়ন। তিনি মনে করেন, বাংলাদেশের কতিপয় মানুষের দুর্নীতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সম্ভাবনাময় অনেক উন্নয়নই বাধাগ্রস্ত হচ্ছে। দেশের ভাবমূর্তিকে ধ্বংস করে দিচ্ছে।

মনি এমদাদ মানুষ হিসেবে অত্যন্ত সৎ, নিষ্ঠাবান, বন্ধুবৎসল এবং উপকারী মনের। দেশের যে কোনাে দুর্যোগ মুহূর্তে তিনি প্রবাসী বন্ধুদের নিয়ে অর্থ সংগ্রহ করে দুস্থ ও ক্ষতিগ্রস্তদের জন্যে প্রেরণ করেন। সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির এই প্রবাসী নেতার মতে, দুর্নীতিবাজ সে যে দলেরই হােক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়ােজন। কারণ তারা দেশে ও জনগণের শত্রু। গণতন্ত্র চর্চা না থাকলে সমাজবিরােধী ও মানবতাবিরােধী অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। তারা সরকারের ছত্রচ্ছায়ায় থেকে বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও সন্ত্রাস করে সরকার ও দেশের ভাবমূর্তি ধ্বংস করে। তিনি বলেন, অর্থলিন্দু অনেকেই আইনের পােশাক পরে ‘ক্রসফায়ার’ বাণিজ্য করতে গিয়ে অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করেছে- যার বিচার হওয়া উচিত।
বাংলাদেশের এই সাহসী নাগরিক বলেন, পৃথিবীর উন্নত দেশগুলােতে আইন ও বিচারের শাসন আছে বলেই সে সব দেশে মানবতার জয়গান আছে। সেক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছিয়ে যা প্রবাসী বাংলাদেশিদের খুব কষ্ট দেয়। জাপানের বিশিষ্ট ব্যবসায়ী ও সচেতন রাজনীতিবিদ মনি এমদাদ ব্যক্তি জীবনে একটি নীতিবাক্যকে খুব প্রাধান্য দেন, সেটি হচ্ছে‘ক্ষমা তাকেই করুন যে ভুল করেছে তাকে করবেন না যে বেঈমানী করেছে।’
সদা হাসিখুশি উদ্যোক্তা ও ব্যবসায়ী ব্যক্তিত্ব জাপান প্রবাসী মনি এমদাদের মূল দর্শন হচ্ছে পৃথিবীর যেখানেই থাকি না কেন বাংলাদেশ আমাদের পবিত্র ভূমি, আমাদের এই মাতৃভূমির উন্নয়নে প্রচেষ্টা রাখতে হবে।
অর্থকণ্ঠ প্রতিবেদক


