GalleryUncategorizedআন্তর্জাতিক

বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

অর্থকণ্ঠ ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলাম। সাক্ষাতে বাংলাদেশি দূত প্রেসিডেন্ট বাইডেনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
ওয়াশিংটন সময় গত ২৪ জুন শুক্রবার এক টুইট বার্তায় এ তথ্য জানান রাষ্ট্রদূত শহীদুল ইসলাম।
টুইটে রাষ্ট্রদূত হোয়াইট হাউসে বাইডেনের সঙ্গে সাক্ষাতের দুটি ছবি পোস্ট করেছেন। শহীদুল ইসলাম টুইটে লিখেন, হোয়াইট হাউসের ওভাল অফিসে যুুুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সম্মানিত বোধ করছি। জো বাইডেন বলেছেন, বাংলাদেশ গুরুত্বপূর্ণ একটি দেশ। যুুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ পেঁৗঁছে দিয়েছি। অর্থকণ্ঠ ডেস্ক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button