Galleryঅর্থনীতি

আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স-এর ‘লিডার্স ক্লাব অ্যাওয়ার্ড নাইট-২০২২

সংবাদ বিজ্ঞপ্তি

আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের প্রথম ‘লিডার্স ক্লাব অ্যাওয়ার্ডস নাইট-২০২২’ সম্প্রতি রাজধানীর গুলশানের ঐতিহ্যবাহী সেলিব্রেটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানের শুরুতে মে-২০২২ মাসের ‘ব্রাঞ্চ ম্যানেজার’ মিটিং অনুষ্ঠিত হয়। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরে আলম ছিদ্দিকী অভি মে-২০২২ মাসের ব্যবসায়িক রিপোর্ট উপস্থাপন করেন। মে-২০২২ মাসে ১০,১৫,২২,৩৭৬ টাকার প্রিমিয়াম এবং ৩৯৬১টি নতুন পলিসি সংগৃৃহীত হয়। অনুষ্ঠানের সভাপতি নুরে আলম ছিদ্দিকী অভি’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান জনাব আলমগীর শামসুল আলামিন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাঈদ। আরো উপস্থিত ছিলেন কোম্পানির সম্মানিত পরিচালকবৃন্দ। সভাপতি স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথিবৃন্দ এবং সমগ্র বাংলাদেশ থেকে আগত লিডার্সগণকে আন্তরিক অভিবাদন জানান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড উন্নয়নের যে গতি পেয়েছে সে গতি বাংলাদেশের ইনস্যুরেন্স জগতে প্রথম না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। তিনি গ্রাহকের আমানতকে সঠিক সময়ে পরিশোধ করার বিষয়ে সচেতন থাকার জন্য কোম্পানির পরিচালনা পর্ষদকে আহ্বান জানান।


ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ বীমা দাবি দ্রুত সময়ে নিষ্পন্ন করায় ব্যবস্থাপনা পরিচালককে ধন্যবাদ জানান অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ লিডার্স ক্লাব বিজয়ীদের মাঝে সনদ এবং সম্মাননা পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে আলফা ইসলামী লাইফ এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেডের মধ্যে পে-রোল কার্ডের মোড়ক উন্মোচন করা হয়। এমপ্লয়ী অব দ্য ইয়ার-২০২০ লোকমান হোসেন এবং এমপ্লয়ী অব দ্য ইয়ার-২০২১ আনোয়ারুল হক (শরীফ)-কে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতান ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু এবং চ্যানেল আই সেরা কণ্ঠের তারকা তন্নী বাড়ই ও রাকা জারা। সংবাদ বিজ্ঞপ্তি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button