প্রতিবেদন

‘বাই নাও’ এর একক লজিস্টিকস সহযোগী প্রতিষ্ঠান এখন পেপারফ্লাই

অর্থকণ্ঠ ডেস্ক

দেশীয় ই-কমার্সের জগতের সর্ববৃহৎ প্রযুক্তিনির্ভর লজিস্টিক প্রতিষ্ঠান পেপারফ্লাই চুক্তিবদ্ধ হলো ‘বাই নাও’ এর সঙ্গে। ফলে এখন থেকে পেপারফ্লাই এককভাবে ‘বাই নাও’-এর আওতাধীন আসন্ন ডিজিটাল ই-কমার্স প্ল্যাটফর্মের জন্য মার্চেন্টদের ডোরস্টেপ ডেলিভারি সেবা প্রদান করবে।
‘বাই নাও’ এফ-কমার্সের ক্ষেত্রে একটি ওয়ান-স্টপ ডিজিটাল সল্যুশন এবং পেমেন্ট ফ্যাসিলিটেটর যা সরকারি মালিকানাধীন সমন্বিত ই-কমার্স প্ল্যাটফর্ম একশপ-এর এসএমই চ্যানেল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
‘বাই নাও’-এর আর্থিক লেনদেনের বিষয়টি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) ব্যাংকিং সল্যুশনসের সাপোর্ট যুক্ত। এটি এমটিবি’র স্বয়ংক্রিয় পেমেন্ট সল্যুশনের সহায়তায় এফ- কমার্স বরং এসএমই উদ্যোক্তাদের পেমেন্ট সংগ্রহ করে থাকে। ‘বাই নাও’ ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে একটি সম্পূর্ণ পেমেন্ট সল্যুশন ট্র্যাকিং সিস্টেমের সুবিধা দিতে পারে। এতে আছে সহজে পেমেন্ট সমন্বয় করার সুবিধা। এছাড়া ‘বাই নাও’ তথ্য নিরাপত্তা আইন, ফ্রড প্রতিরোধ সংক্রান্ত তথ্য এবং সে সম্পর্কিত টুলস ইত্যাদির ব্যাপারেও তথ্য দিয়ে থাকে। এখানে থাকে বিশদে বর্ণিত সমস্ত অর্থ সংক্রান্ত রিপোর্ট এবং রয়েছে পেমেন্টের ক্ষেত্রে সুবিধাজনক পদ্ধতি বেছে নেয়ার সুযোগ।


‘বাই নাও’-এর সিইও শামীমা ইসলাম তুষ্টি এবং পেপারফ্লাই-এর ভাইস প্রেসিডেন্ট (সেলস) মেসবাউর রহমান সম্প্রতি একটি চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে একসাথে কাজ করার ব্যাপারে যৌথ সিদ্ধান্ত গ্রহণ করেন। ‘বাই নাও’-এর চিফ অপারেটিং অফিসার ইয়াসের আরাফাতও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পেপারফ্লাই-এর ভাইস প্রেসিডেন্ট মেসবাউর রহমান এই সম্ভাবনাময় পারস্পরিক সহযোগী চুক্তি স্বাক্ষর করার ব্যাপারে তার দৃৃষ্টিভঙ্গি ও মতামত প্রকাশ করতে গিয়ে বলেন, নিরাপদ ও দ্রুত ব্যবসায়িক প্রক্রিয়া আর্থিক লেনদেনের ব্যাপারগুলো সহজ করে এনে ভোক্তাদের আস্থা অর্জনে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করতে পারে। ‘বাই নাও’ ভোক্তাদের সশরীরে অংশগ্রহণ কমিয়ে আনে এবং সে সময়টা তারা নিজের ব্যবসার বিকাশ ও সম্প্রসারণের জন্য চিন্তা-ভাবনার কাজে লাগাতে পারবে। এভাবে এতে করে অনলাইন মার্চেন্টরা নিরবচ্ছিন্ন ক্যাশ ফ্লো-এর নিশ্চয়তা পাবেন এবং এফ-কমার্সের সম্ভাবনা উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
পেপারফ্লাই সারা দেশব্যাপী ২৪-৪৮ ঘন্টায় অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন ডোরস্টেপ ডেলিভারি সার্ভিস দিয়ে যাচ্ছে যেখানে ২৫টি জেলায় ২৪ ঘন্টার মধ্যেই ডেলিভারি দেয়া হচ্ছে। একেবারে সূচনালগ্ন থেকে পেপারফ্লাই এ পর্যন্ত সারা দেশে ১০ মিলিয়নের মতো সফল ডেলিভারি সম্পন্ন করেছে। এই ডেলিভারিসমূহ শুধু প্রধান শহর বা গ্রামেই সীমাবদ্ধ থাকেনি, বরং সন্দ্বীপ, টেকনাফ, উখিয়ার মতো প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে গেছে। অর্থকণ্ঠ ডেস্ক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button