কোডার্সট্রাস্ট কর্তৃক আয়োজিত হাজারো নারীর দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠানে সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বলেন, আমার হৃদয়ে যে স্লোগান বিরাজ করে তার সাথে কোডার্সট্রাস্টের কার্যকলাপ মিলে যায়। আপনারা যদি আমার হরশযধহ.ড়ৎম নামক ওয়েবসাইটে যান তাহলে দেখতে পাবেন ওখানে প্রথমে লেখা আছে- ‘চাকরি নেব না, চাকরি দেব’। বাংলাদেশে প্রথম আমি এই স্লোগানটা চালু করেছি। কোডার্সট্রাস্ট প্রশিক্ষণের মাধ্যমে স্বাধীন পেশাজীবী তৈরি করে। এখানে ফ্রিল্যান্সার যে সে কারও অধীনে নয়; সে তার ইচ্ছেমাফিক কাজ করবে। তার যে সময় ইচ্ছে, যে জায়গায় ইচ্ছে সে কাজ করবে। সুতরাং এটা একটা অর্গানিক প্রফেশন। সে যে কোনোভাবে তার কাজ সম্পাদন করবে এবং সমাজে একটা সম্মানীয় মানুষ হিসেবে জীবিকা নির্বাহ করতে পারবে। কোডার্সট্রাস্ট ভালো একটা কাজ করছে, প্রতিষ্ঠানটি বাংলাদেশে ওয়েলপাম গাছ হিসেবে তার স্বাক্ষর রাখছে বলে তিনি মনে করেন।

নজরুল ইসলাম খান বলেন, কোডার্সট্রাস্ট বাংলাদেশের বিশ্বস্ত পুরুষরা তার কাজ শেষে বাইরে ঘুরতে যায়, আড্ডা দেয়, চা খেতে যায়- তাতে তাদের অবশিষ্ট সময়টা কিন্তু সেভাবেই অতিবাহিত হয়। কিন্তু নারীদের গন্তব্যস্থল তার বাসভবন। সুতরাং তার শেখা কাজটি সে পরিবারের অন্য সদস্যদের সাথে ভাগাভাগি করতে পারবে। এখানে মাল্টিপ্লায়ার ইফেক্ট বেশি কাজ করে মেয়েদের ক্ষেত্রে। সুতরাং, আমি মনে করি এটা কোডার্সট্রাস্টের একটা রাইট ডিসিশন, গুড ডিসিশন, বেস্ট ডিসিশন। জ্ঞান, দক্ষতা এমন একটা জিনিস যা বিতরণ করলে বাড়ে কিন্তু কমে না। ট্রেনিং উইদাউট ক্যাপাবিলিটি অব আর্নিং ইজ নো ট্রেনিং। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই- কোডার্সট্রাস্ট যে ট্রেনিং দিয়েছে সে ট্রেনিংয়ের মাধ্যমে আয় করতে পারছে সাথে সাথে। সো দিস ইজ এ রিয়েল ট্রেনিং। সুতরাং আমরা এটা গ্রহণ করি। আমরা আমাদের মেয়েদের অর্থনৈতিক যে স্বাধীনতা সেটা অর্জন করি।


