প্রতিবেদন

ইসলামী ব্যাংক যশোর, খুলনা ও ময়মনসিংহ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

সংবাদ বিজ্ঞপ্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের যশোর, খুলনা ও ময়মনসিংহ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ৫ অক্টোবর ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে আরও বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো: ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস, তাহের আহমেদ চৌধুরী ও মো: মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আলী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: সিদ্দিকুর রহমান, মো: মতিয়ার রহমান, মো: আলতাফ হুসাইন, মো: জামাল উদ্দিন মজুমদার, আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন, মুহাম্মদ শাব্বির, আবু নাছের মুহাম্মদ নাজমুল বারী, সেলিম আনোয়ার, মুহাম্মদ সাঈদ উল্যাহ, মো: মাকসুদুর রহমান ও জি. এম. মোহা: গিয়াস উদ্দিন কাদের এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: আবদুস সালাম, বসির আহাম্মদ ও মিফতাহ উদ্দীন। সম্মেলনে ব্যাংকের যশোর, খুলনা ও ময়মনসিংহ জোনের শাখাপ্রধানগণ অংশগ্রহণ করেন।
সংবাদ বিজ্ঞপ্তি

রাজশাহীতে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রাজশাহী জোনের উদ্যোগে গ্রাহক সমাবেশ ৮ অক্টোবর স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দীন। ব্যাংকের রাজশাহী জোনপ্রধান মো: মিজানুর রহমান মিজির সভাপতিত্বে আরো বক্তব্য দেন রাজশাহী শাখাপ্রধান মুন্সি রেজাউর রশীদ। গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন আমান গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর মো: রফিকুল ইসলাম, নাবিল গ্রুপের চিফ অপারেটিং অফিসার অনুপ কুমার সাহা, সপুরা সিল্ক মিলস লিমিটেডের পরিচালক মো: সাজ্জাদ হোসেন, সেভেন স্টার ফিশ প্রসেসিং কো¤পানি লিমিটেডের চেয়ারম্যান মো: ইমদাদ হোসাইন এবং নবাব অটো রাইস অ্যান্ড ফিড মিল প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মো: আকবর হোসেন। ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খালেদ মাহমুদ রায়হান, এফসিসিএ সহ রাজশাহী জোনের শাখাসমূহের ব্যবস্থাাপক ও বিশিষ্ট গ্রাহকগণ সমাবেশে উপস্থিত ছিলেন।
অর্থকণ্ঠ ডেস্ক

ইসলামী ব্যাংক ঢাকা
ইস্ট ও নর্থ জোনের
ব্যবসায় উন্নয়ন সম্মেলন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা ইস্ট ও ঢাকা নর্থ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ৬ অক্টোবর ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে আরও বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো: ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো: মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: সিদ্দিকুর রহমান, মুহাম্মদ শাব্বির, মোহাম্মদ উল্ল্যাহ ও মিজানুর রহমান এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ. এম. শহীদুল এমরান। সম্মেলনে ব্যাংকের ঢাকা ইস্ট ও নর্থজোনের জোনের শাখাপ্রধানগণ অংশগ্রহণ করেন।
সংবাদ বিজ্ঞপ্তি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button