প্রতিবেদনসাক্ষাৎকার

বাংলাদেশিরা অত্যন্ত পরিশ্রমী, বিশ্বের বিভিন্ন দেশে তারা ব্যাপক উন্নয়ন করতে সক্ষম হচ্ছেন

অর্থকণ্ঠ প্রতিবেদক

মোহাম্মদ নাজিম

ম্যানেজিং ডিরেক্টর

আল মাজল গ্রুপ অব কোম্পানিজ, দুবাই

বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বাংলাদেশের সফল উদ্যোক্তা ব্যবসায়ী হিসেবে যেসব কৃতী ও গুণীজন দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল আলোয় ভরিয়ে দিচ্ছেন, তাদেরই একজন সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নাজিম। তারুণ্যের উচ্ছ্বাসে উচ্চকিত এই ব্যক্তিত্ব সংযুক্ত আরব আমিরাতের উল্লেখযোগ্য ব্যবসায়িক গ্রুপ Al Majal Group of Companies & Al Badar Real Estate LLC এর ম্যানেজিং ডিরেক্টর।

বিশিষ্ট ব্যবসায়ী এবং আত্মপ্রত্যয়ী উদ্যোক্তা মোহাম্মদ নাজিমের জন্ম ১৯৭১ সালের ২ জানুয়ারি চট্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তিনি এক ভাগ্যবান সন্তান যার জন্ম হয়েছে স্বাধীন বাংলাদেশের মাটিতে। তিনি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করার পর দেশে ব্যবসা-বাণিজ্যের উদ্যোগ নেন। পরবর্তী সময়ে ভাবলেন, বিদেশে গিয়ে চাকরি অথবা ব্যবসা করলে কেমন হয়? সেই ভাবনা থেকেই পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। এখানে এসে তিনি Car Wash & Car Maintenance এবং Real Esate ব্যবসার সাথে জড়িত হন। ব্যবসায়ে ধারাবাহিক সাফল্যের পদচারণায় বর্তমানে তিনি এক বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য Al Majal Group of Companies এর স্বত্বাধিকারী। তার বিজনেস অফিস সংযুক্ত আরব আমিরাতের ব্যবসা- বাণিজ্যের প্রাণকেন্দ্র Sharjah, Ajman এ। তিনি ১৯৯৮ সালে এই শিল্পগ্রুপে যোগদান করেন এবং নিজের মতো করে ব্যবসায়িক অবকাঠামো গড়ে তোলেন।

মোহাম্মদ  নাজিম কার ওয়াশিং ব্যবসায় সংযুক্ত আরব আমিরাতে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। তার প্রতিষ্ঠিত Al Bader Cars Washing ব্যবসায় উল্লেখযোগ্য ব্যবসা প্রতিষ্ঠানসমূহ হচ্ছে Al Bader Cars Washing Station-(প্রধান শাখা-১,২), Dar Al Salam Cars Washing Station (প্রধান শাখা ১, ২) Bin Bader Cars Washing Station, Dar Al Madina Station LLC, Blue Sky Car Polishing and Cleaning, Al Majal Cars Wash, Al Sir Cars Service Center (মেইন শাখা ১, ২, ৩), Al Ardhal Thahabiah এবং Biba Cars Service Center (প্রধান শাখা ১, ২)।

সম্ভাবনাময় উদ্যোক্তা ব্যক্তিত্ব মোহাম্মদ নাজিম দুবাইয়ের মতো অত্যাধুনিক সিটিতে আবাসন খাতের সাথেও সম্পৃক্ত। তার প্রতিষ্ঠিত AL Bader Real Estate L.L.C. স্বল্প সময়ের মধ্যেই ফ্ল্যাট ক্রয়কারী কিংবা জমি ক্রমে ইচ্ছুক ক্রেতা-সাধারণের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে। ব্যবসার ক্ষেত্রকে তিনি পবিত্র স্থান হিসেবে গণ্য করেন। তিনি মনে করেন, ব্যবসায় মুনাফা অর্জন অবশ্যই করতে হবে; কিন্তু তা নৈতিকতা এবং সততার সাথে। তিনি বলেন, মহান রাব্বুল আলামীন ব্যবসাকে হালাল করেছেন- সুদকে করেছেন হারাম। সেই সাথে অন্যায় ছলচাতুরি মিথ্যাকেও না করা হয়েছে। এ কারণেই তিনি ব্যবসাক্ষেত্রে নিষ্ঠা ও সততা এবং নৈতিকতাকে বেশি মূল্য দেন। কার ওয়শিংয়ের  ক্ষেত্রে Al Bader Cars Washing Station হসহ গ্রুপভুক্ত সকল কার ওয়াশিং সেন্টারের সুনাম সমগ্র সংযুক্ত আরব আমিরাতে এখন সুবিদিত। ব্যক্তিগতভাবে অমায়িক ও ক্যারিয়ারিস্ট ব্যবসায়ী হিসেবে তার এখানে সর্বোচ্চ যত্ন নিয়ে গাড়িসমূহের যাবতীয় কাজ সম্পন্ন করেন। গ্রুপের। কর্মকর্তা-কর্মচারীদের তিনি বলেন, মানুষ সমস্যা নিয়ে আসে- তাদের যদি সমস্যার সমাধান না হয়ে উল্টো সমস্যার মধ্যে পড়তে হয় তাহলে এই ওয়াশিং সেন্টারের কোনো মূল্যই থাকলো না। তার এমন আন্তরিকতার কারণেই কার ওয়াশিং ব্যবসার ক্ষেত্রে তিনি অনন্য হিসেবে সুনাম অর্জনে সক্ষম হয়েছেন।

মোহাম্মদ নাজিম সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কমিউনিটির সাথে সম্পৃক্ত। প্রবাসী বাংলাদেশিদের যে কোনো সমস্যা সমাধানের জন্যে তিনি বরাবরই এগিয়ে আসেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও তার অবদান অনেক। তিনি বাংলাদেশের যে কোনো দুর্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তিনি নিজ এলাকার দুস্থ অসহায়দের সাহায্য-সহযোগিতা করে থাকেন। এলাকার স্কুল-কলেজ, মাদ্রাসায়ও তিনি অনুদান প্রদান করেন। মোহাম্মদ নাজিম বিশ্বাস করেন বাংলাদেশ আজ উন্নয়নের সিঁড়ি বেয়ে উপরের দিকে হাঁটছে। তবে দেশে দুর্নীতি ও অনিয়ম কমাতে পারলে এই উন্নয়ন আরো দ্রুত হতো বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশিরা অত্যন্ত পরিশ্রমী। বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা কাজের মাধ্যমে ব্যাপক উন্নয়ন করতে সক্ষম হচ্ছেন।

অর্থকণ্ঠ প্রতিবেদক

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button