অর্থনীতিপ্রতিবেদন

বর্তমান সরকারের শিল্পবান্ধব নীতিমালার কারণে দেশে ব্যাপক শিল্পায়ন সম্ভব হয়েছে

অর্থকণ্ঠ প্রতিবেদক

শহীদ আলম, ভাইস প্রেসিডেন্ট

বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি

সততা, নিষ্ঠা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে যারা বাংলাদেশের শিল্পায়নকে এগিয়ে নিয়ে চলেছেন তাদেরই একজন আলোকিত শিল্প ব্যক্তিত্ব শহীদ আলম। ঢাকা শহরে জন্মগ্রহণকারী এই উদ্যোক্তা ব্যক্তিত্ব দেশের অন্যতম টেক্সটাইল মিল শাহ ফতেহ্উল্লাহ টেক্সটাইল মিলস লিমিটেডের ভাইস চেয়ারম্যান, জালাল আহমেদ স্পিনিং মিলস লিমিটেডের ভাইস চেয়ারম্যান এবং Genvio Pharma Limited-এর পরিচালক।

ছাত্র হিসেবে অসাধারণ মেধাবী শহীদ আলম ১৯৮৫ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৮ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান এবং ১৯৮৯ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা থেকেই সংগঠনপ্রিয় এই মানুষটি বিভিন্ন সমাজসেবামূলক সংগঠনের সাথে নিজেকে সংযুক্ত রেখেছেন। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের দিকে প্রচন্ড ঝোঁক থাকায় নিজেকে উদ্যোক্তা হিসেবে কর্মে নিয়োজিত করেন। তিনি উপলব্ধি করলেন, বাংলাদেশের মতো শিল্পে পিছিয়ে থাকা দেশের ভাগ্যোন্নয়নের জন্যে বেসরকারি খাতে শিল্প স্থাপনের গুরুত্ব অনেক। এখানে সঠিকভাবে শিল্পায়ন না হলে উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে মারাত্মক সমস্যায় পড়তে হবে। এই চিন্তা থেকেই তিনি উদ্যোক্তা-ব্যবসায়ী হিসেবে নিজেকে জড়িয়ে নেন। সেই চিন্তা-ভাবনাই তাকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছে।

শুধু তাই নয়, সময়ের এই প্রতিভাবান ও আত্মপ্রত্যয়ী মানুষটি অসংখ্য ট্রেড বিজনেস এসোসিয়েশনের সাথে সম্পৃক্ত। তিনি বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) সহ-সভাপতি। তিনি RMG & Textile Industry Skills Council (RTISC)-এর ভাইস চেয়ারম্যান। তিনি বিশ্বাস করেন, শ্রমিকদের পরিপূর্ণভাবে কাজে লাগাতে হলে তাদের উপযুক্ত দক্ষতা প্রয়োজন এবং এর জন্যে প্রশিক্ষণের দরকার রয়েছে। তিনি এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

দূরদর্শী শিল্প ব্যক্তিত্ব শহীদ আলম বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (BTMA)-এর পরিচালক হিসেবেও এ সেক্টরের উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন। তিনি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (BCI)-এরও পরিচালক। তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (DCCI)-এর স্ট্যান্ডিং কমিটির মেম্বার। বাংলাদেশ এমপ্লয়িজ ফেডারেশনেরও তিনি নির্বাহী কমিটির সদস্য। শহীদ আলম দীর্ঘদিন যাবত লায়নস ইন্টারন্যাশনাল-এর সাথে সম্পৃক্ত থেকে মানব সেবায় অবদান রাখছেন। তিনি লায়নস ক্লাব ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ এ-১ এর চিফ এডভাইজার।

একজন মানবসেবী শহীদ আলম দেশের অভিজাত ক্লাবসমূহের সাথেও জড়িত। তিনি গুলশান ক্লাব লিমিটেডের ডোনার মেম্বার, ঢাকা ক্লাব লিমিটেডের সদস্য, বনানী ক্লাব লিমিটেডের সদস্য। তিনি বারিধারা কসমোপলিটন ক্লাব লিমিটেডের আজীবন সদস্য, আর্মি গলফ ক্লাবের সদস্য, ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের সদস্য, ঢাকা রাইফেল ক্লাবের আজীবন সদস্য, নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সদস্য, গুলশান নর্থ ক্লাব লিমিটেডের আজীবন সদস্য, পূর্বাচল ক্লাব লিমিটেডের আজীবন সদস্য, ঢাকা বোট ক্লাবের আজীবন সদস্য, ধানমন্ডি ক্লাব লিমিটেডের আজীবন সদস্য, এলিট ক্লাব লিমিটেডের আজীবন সদস্য, ডিপ্লোমেটিক স্পাউসেস ক্লাবের সদস্য এবং নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সদস্য। তিনি আদর্শ স্কুল অ্যালামনাই এসোসিয়েশন, নারায়ণগঞ্জ-এর প্রতিষ্ঠাতা সভাপতি।

উদ্যমী শিল্পব্যক্তিত্ব ও প্রথিতযশা সংগঠক শহীদ আলম একজন গর্বিত পিতা। তার সন্তানরা বেশ মেধাবী। তার বড় মেয়ে শামীন সুরাত পুন্নতা কানাডার টরেন্টোর York Universityতে ভালো ফলাফলের জন্যে ৪০০০ ইউএস ডলার বৃত্তি লাভ করেছেন। তিনি তার কোর্সের Peer Academic Leader মনোনীত হয়েছেন।

শহীদ আলমের ছেলে Shafeen Shahid Canadian Trillinium School (CTS) থেকে ডিস্টিঙ্কশনসহ গ্র্যাজুয়েশনে উত্তীর্ণ হয়েছেন। Amon ক্যামব্রিজ কারিকুলামে গ্রেড ১১ এবং ১২তে সব বিষয়ে এ+ অর্জন করে শুধু তার গর্বিত পিতা-মাতার মুখই উজ্জ্বল করেননি, বাংলাদেশকেও গর্বিত হবার সুযোগ করে দিয়েছেন। বর্তমানে তিনি King’s College London-এ পড়ার সুযোগ পেয়েছেন।

সুদর্শন ও স্মার্ট শিল্পোদ্যোক্তা শহীদ আলম দেশের শিল্পখাতের নানাবিধ সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিভিন্ন সেমিনার ও টিভি টক শোতে কথা বলেন। সৃজনশীল শিল্প ব্যক্তিত্ব শহীদ আলম বলেন, বর্তমান সরকারের শিল্পবান্ধব নীতিমালার কারণে দেশে ব্যাপক শিল্পায়ন সম্ভব হয়েছে। পাশাপাশি ব্যাংক ঋণের সুদের হার ১০ শতাংশের নিচে নামিয়ে আনায় উদ্যোক্তা ব্যবসায়ীরা ব্যাপকভাবে আশান্বিত। এই উন্নয়ন ও সাফল্য ধরে রাখতে দুর্নীতি, জঙ্গিবাদ ও সন্ত্রাসের হাত থেকে দেশকে রক্ষা করার দায়িত্বও সরকারের বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

অর্থকণ্ঠ প্রতিবেদক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button