
প্রবাসেও যারা ব্যবসা-বাণিজ্য এবং সামাজিক কাজের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করছেন তাদেরই একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান জেড আই রাসেল (নিপ্পন)। তিনি ওয়াশিংটন ডিসি’র আলোকিত ব্যবসা প্রতিষ্ঠান Spectrum Financials-এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার (CFO)। ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত জেড আই রাসেল আমেরিকাতেও সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি ওয়াশিংটন ডিসি আওয়ামী লীগের সহসভাপতি পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন। তিনি ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

একজন স্বনামধন্য ব্যবসায়ী ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদ জেড আই রাসেল স্টক হোল্ডার হিসেবেও খ্যাতিমান। তিনি BD-EZ Pass Group-এ স্টক হোল্ডার। তিনি যুক্তরাষ্ট্রের কনস্ট্রাকশন খাতের বিশিষ্ট ব্যবসায়ী। জেড আই ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন অ্যান্ড লজিস্টিক গ্রুপের তিনি চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের কনস্ট্রাকশন খাতে বিভিন্ন উন্নতমানের কাজ করে প্রশংসা অর্জন করেছে। তিনি Panam Corporation-এর সিইও এবং ফাউন্ডার।
Z I Rusell যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতির সাথেও সম্পৃক্ত। তিনি ২০১৮ সালের ১৫ আগস্ট থেকে Democrat দলের সাথে কাজ করছেন। আর্থিক খাতের অন্যতম প্রতিষ্ঠান Spectrum Financials মূলত অর্থনৈতিক সেবাসহ হার্ডমানি লেন্ডিং, ইনভেস্টমেন্ট এবং রিয়েল এস্টেট খাতে ঋণ প্রদান করে। সততা ও নিষ্ঠার সাথে কাজের মাধ্যমে জেড আই রাসেল এ খাতের একজন বলিষ্ঠ ব্যবসায়ী হিসেবে সমাদৃত।
বাংলাদেশের এই গর্বিত সন্তান বর্তমানে আমেরিকার স্থায়ী নাগরিক। জেড আই রাসেল ঢাকার স্বনামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল থেকে ১৯৯৩ সালে কৃতিত্বের সাথে এসএসসি পরীক্ষায় পাস করেন। পরবর্তীতে তিনি আমেরিকার ওয়াশিংটন ডিসি’র University of the District of Columbia থেকে স্ট্রাকচারাল কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে গ্র্যাজুয়েশন করেন। তিনি দীর্ঘসময় ভার্জিনিয়ার Ashburn শহরে বসবাস করেন। পরে কর্মসুবাদে ওয়াশিংটন ডিসিতে চলে আসেন। তিনি ২০০৫ সালে ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা জেড আই রাসেলের জন্ম ১৯৭১ সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের এক বন্দি শিবিরে। তার পিতা ক্যাপ্টেন নুরুল ইসলাম ছিলেন তৎকালীন পাকিস্তান এয়ারফোর্সের এক্সপার্ট পাইলট। স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে তাঁর পালিয়ে আসার বিষয় টের পেয়ে পাকিস্তান সরকার তাঁকে পরিবারসহ বন্দি করে রাখে। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের চাটখিলের ফুলুচ্ছরি গ্রামের ইজিবাড়ি। জেড আই রাসেল বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের দ্রুত উন্নয়ন ঘটছে।

আত্মপ্রত্যয়ী জেড আই রাসেল উদ্যোক্তা- ব্যবসায়ী হিসেবে সাফল্য লাভে সক্ষম হয়েছেন। তিনি প্রতিষ্ঠা করেছেন Panam Group; এই গ্রুপভুক্ত প্রতিষ্ঠানসমূহ হচ্ছে- Panam Corporation, Panam Tobacco & Convenience, Panam Fresh Super Market, Star Trek Coffee, ZIR Energy & Auto Power, Mid-Atlantic Group, Pantel Computers & Telecom, Website Design Service, Washington Investment LLC, Spectrum Financials Investing Network Inc. ZIR Construction, Coxs Air Cargo, Bditds Inc, Panam Suite, Ride & Go এবং ZIR Energy & Power. তিনি Z Engineering Construction-কে অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করছেন- যা সেখানকার আবাসন খাতের কার্যক্রমে প্রভূত অবদান রেখে চলেছে।
তারুণ্যে উদ্দীপ্ত জেড আই রাসেল একজন গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে সুপরিচিত। তিনি আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটির প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের এই বাংলাদেশি ব্যবসায়ী তারকা মনে করেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনে-প্রাণে চাইতেন বাংলাদেশের উন্নয়ন, চাইতেন বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করবেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নের আগেই তাঁকে আমরা হারিয়েছি। কিন্তু তাঁর স্বপ্ন হারাইনি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। তিনি বলেন, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, শিশু শিক্ষার হার ৮০ শতাংশের উপরে। গ্রামগুলো আস্তে আস্তে নাগরিক সুবিধায় সমৃদ্ধ হচ্ছে। বিশ্বের উন্নত দেশগুলোও বাংলাদেশের সম্ভাবনাকে মর্যাদার সাথে উল্লেখ করে থাকে। কথা প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্ব যত দীর্ঘস্থায়ী হবে দেশের উন্নয়ন ততই গতিশীলতা পাবে। তার মতে, উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ অল্প সময়েই উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন হলে প্রবাসী বাংলাদেশিদের ভাবমূর্তি উজ্জ্বল হয়।
অর্থকণ্ঠ প্রতিবেদক


