Uncategorized

ট্রেড লাইসেন্স করা যাবে অনলাইনে

অর্থকণ্ঠ ডেস্ক

এখন থেকে যথাযথ কাগজপত্র পাঠিয়ে ও অনলাইনে নির্ধারিত ফি দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স পাওয়া যাবে। ফলে দেশি-বিদেশি বিনিয়োগের পরিমাণ অনেক বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস।

সম্প্রতি বিডার কনফারেন্স রুমে অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ‘ট্রেড লাইসেন্স প্রদান’ সেবা উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে যুক্ত হলো নতুন এই সেবা।

অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স প্রদান সেবা যুক্ত হওয়ায় বিনিয়োগকারীরা এখন অনলাইনের মাধ্যমে ঘরে বসেই আরো দ্রুত সেবা পাবেন। এখন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে ১২টি সংস্থার মাধ্যমে ৪২টি সেবা প্রদান করা হলেও চলতি বছরের মধ্যেই আমাদের ৩৫টি সংস্থার মাধ্যমে ১৫৪টি সেবা প্রদান করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উম্মে রুমানা তুয়ার সঞ্চালনায় বিডার মহাপরিচালক মো. ওয়াহিদুল ইসলাম স্বাগত বক্তব্য দেন।

 

অর্থকণ্ঠ ডেস্ক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button