সাক্ষাৎকার

বিশ্বের বহু দেশে মেধাবী বাংলাদেশি রয়েছেন যারা কাজের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন

আনিসউজ্জামান, উদ্যোক্তা ও সিইও, Pagasus

বিশ্বব্যাপী সুপরিচিত এবং প্রতিষ্ঠিত Pegasus Tech Ventures একটি গ্লোবাল ভেনচার ক্যাপিটাল ফার্ম। এর প্রধান কার্যালয় ইউএস-এর Silicon Valley. প্রতিষ্ঠান টি বুদ্ধিবৃত্তিক পারস্পরিক এবং অর্থনৈতিক বিনিয়োগকারী হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে উদীয়মান প্রযুক্তিনির্ভর কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করে। যৌথ বিনিয়োগকারী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে Pegasus ইতোমধ্যে বিশ্বের শীর্ষ পর্যায়ের প্রতিষ্ঠান হিসেবে প্রশংসা অর্জন করেছে। এরকম একটি প্রতিষ্ঠানের সিইও উদ্যোক্তা ব্যক্তিত্ব আনিসউজ্জামান একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ভাবতেই যে কোনো বাঙালির বুক গর্বে ভরে ওঠে। বাঙালিদের সম্পর্কে বিশ্বব্যাপী একটা ধারণা প্রচলিত ছিল- এই জাতি আবেগপ্রবণ কাজ ও দায়িত্বের ব্যাপারে উদাসীন। কিন্তু আনিসউজ্জামানের মতো সমুজ্জ্বল তারকারা তা ভুল প্রমাণ করে দিয়েছেন তাদের উদ্যম-কার্যক্রম এবং সর্বোপরি সাফল্যের দ্বারা। প্রতিষ্ঠানটি নর্থ-আমেরিকা, এশিয়া এবং ইউরোপসহ বিভিন্ন দেশে বিনিয়োগ করে।

Pegasus-এর এই প্রধান নির্বাহী ভারতের সাবেক রাষ্ট্রপতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণুবিজ্ঞানী এপিজে আব্দুল কালাম-এর একটি বাণীকে খুবই পছন্দ করেন এবং সেই আলোকে নিজের জীবন যেমন গড়ে তুলেছেন অন্যের ব্যাপারে তাই প্রত্যাশা করেন। সেই বাণীটি হচ্ছে, ‘মেধাবী হয়ে গর্ব করার কিছুই নেই। শয়তানও কিন্তু মেধাবী হয়। মনুষ্যত্ব ও সততা না থাকলে সে মেধা ঘৃণিত।’ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিনিয়োগ অভিজ্ঞ ব্যক্তিত্ব আনিসউজ্জামানও এটি অক্ষরে অক্ষরে মেনে চলেন। তিনি বলেন, মনুষ্যত্ব ও সততাই মানবিক পৃথিবীর জন্ম দিতে পারে। প্রতিষ্ঠিত করতে পারে কল্যাণ ও মঙ্গলের বিশ্ব।

বিনিয়োগ প্রশ্নে তার স্পষ্ট বক্তব্য হচ্ছে, প্রত্যেক ব্যবসা ও শিল্পেই অর্থ প্রয়োজন। প্রাতিষ্ঠানিক অর্থ বিনিয়োগের জন্যে সংশ্লিষ্ট ব্যবসা ও শিল্পের পাশাপাশি উদ্যোক্তা সম্পর্কেও ব্যাপক ধারণা প্রয়োজন। ক্যালিফোর্নিয়াভিত্তিক এ প্রতিষ্ঠান বিভিন্ন দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং শিল্পোদ্যোক্তাদের ঋণ সহায়তা প্রদান করে।
বিশেষ করে- K‡i- IT, Health IT, Artificial Intelligence Lot, Robotics, Big Data, Virtual Reality, Augmented Reality, Quantum Computing, Fintech and Next Generation Technologies Startups.

মূলত Pegasus Tech Ventures বিনিয়োগের আগে প্রথমেই মূল্যায়ন করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্ট বিশ্বের উন্নতমান ম্যানেজমেন্টের মানের কিনা এবং তাদের টেকনিক্যাল টিম কতটা দক্ষ। বিনিয়োগ খাতের অনন্য মেধাবী ব্যক্তিত্ব আনিসউজ্জামান বিনিয়োগ বিষয়ে প্রতিনিয়ত গবেষণা করেন- কি ধরনের বিনিয়োগ লাভজনক হবে- অর্থ ফেরত পাওয়া যাবে। কারণ, বিনিয়োগ যদি সঠিক না হয় তবে প্রতিষ্ঠানকে ক্ষতির মধ্যে পড়তে হবে।
বিচক্ষণ, পরিশ্রমী ও মেধাবী আনিসউজ্জামান এর দক্ষ ব্যবস্থাপনায় Pegasus Global Corporate Network প্রতিনিয়ত বিস্তৃত হচ্ছে। ইতোমধ্যে প্রায় ৫০০ গ্লোবাল ফরচুন কোম্পানি এবং স্বনামধন্য মাল্টিন্যাশনাল করপোরেশন এর ক্লায়েন্ট। বিভিন্ন শিল্প-কারখানা, কনজ্যুমার ইলেক্ট্রনিকস, অটোমেটিভ, উৎপাদনের ক্ষেত্রে অরিজিনাল ডিজাইন, গ্যামিং, Integration System, স্বাস্থ্য এবং ওষুধ শিল্পে বিনিয়োগ করে তারা।
বিশ্বখ্যাত উদ্যোক্তা ব্যক্তিত্ব আনিসউজ্জামান বাংলাদেশের অর্থনীতি নিয়ে অনেক আশাবাদী। তিনি মনে করেন, বাংলাদেশ একটি অতি সম্ভাবনাময় রাষ্ট্র। এদেশের মানুষ পরিশ্রমী। তিনি বলেন, বিশ্বের বহু দেশে অনেক মেধাবী বাংলাদেশি রয়েছেন যারা তাদের কাজের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে তুলছেন।
অর্থকণ্ঠ প্রতিবেদক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button