প্রবাসে যে সকল বাংলাদেশি তাদের মেধা, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা দ্বারা প্রতিষ্ঠা অর্জনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হয়েছেন তাদের অন্যতম একজন ড. ওমর ইশরাক। ড. ইশরাক পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আমেরিকান টেকনোলজি জায়ান্ট প্রতিষ্ঠানIntel Corp. এর বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ২০১৭ সালের মার্চে এ প্রতিষ্ঠানের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর পদে যোগদান করেন। তিনি বোর্ডের সদ্য সাবেক চেয়ারপার্সন Andy Bryant-এর স্থলাভিষিক্ত হলেন। Andy Bryant তিন দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন পদমর্যাদায় এ প্রতিষ্ঠানে যুক্ত থেকেছেন এবং ২০১২ সাল থেকে চেয়ারপার্সন পদে দায়িত্ব পালন করেন।

ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নবনির্বাচিত চেয়ারপার্সন বাংলাদেশি আমেরিকান ড. ওমর ইশরাক সম্পর্কে তিনি বলেন, ওমর এ ধরনের একটি গ্লোবাল প্রতিষ্ঠান চালানোর মতো যোগ্য ও দক্ষ।
ড. ওমর সত্যিই ভাগ্যবান এই কারণে যে, পৃথিবী বিখ্যাত ইলেক্ট্রনিকস খাতের এ ধরনের একটি প্রতিষ্ঠানে সম্ভবত তিনিই প্রথম চেয়ারপার্সন পদে অধিষ্ঠানের গৌরব অর্জন করেছেন। ২০১৭ সালে Intel Corp.-এ যোগদানের আগে তিনি বিশ্বখ্যাত মেডিক্যাল টেকনোলজি কোম্পানি গবফঃৎড়হরপ-এর চেয়ারম্যান অ্যান্ড সিইও ছিলেন। এ কোম্পানির প্রধান কার্যালয়ও যুক্তরাষ্ট্রে।
বাংলাদেশের কৃতী সন্তান ওমর ইশরাক দেশে ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ¯œাতক ডিগ্রি লাভ করেন। পরবর্তী সময়ে তিনি ব্রিটেনে যান এবং লন্ডন ইউনিভার্সিটির করহমং ঈড়ষষবমব থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি অর্জন করেন। ছোটবেলা থেকেই তিনি মেধাবী। তার মধ্যে জ্ঞানার্জনের নেশা যেমন প্রবল তেমনই মানুষের প্রতি রয়েছে গভীর মমত্ববোধ। চ্যালেঞ্জিং কাজ তার খুব পছন্দ। মানুষের কল্যাণ কাজেও তিনি নিবেদিত।
দক্ষ, অভিজ্ঞ ও কৃতী নির্বাহী ওমর ইশরাক এশিয়া সোসাইটির বোর্ড অব ট্রাস্টির সদস্য। এশিয়া সোসাইটি একটি ঊফঁপধঃরড়হধষ ঙৎমধহরংধঃরড়হ- যেটি বিশ্বের প্রেক্ষিতে এশিয়া এবং যুক্তরাজ্যের জনগণ, নেতৃবৃন্দ এবং প্রতিষ্ঠানসমূহের মধ্যেকার সম্পর্কোন্নয়ন এবং অংশগ্রহণকে শক্তিশালীকরণের কার্যক্রম পরিচালনা ও সহযোগিতা করে থাকে।

সময়ের বুদ্ধিদীপ্ত নির্বাহী ড. ইশরাক এমন এক সময় Intel -এর দায়িত্ব নিলেন যে মুহূর্তে বাজারে বেশ প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে। ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত Intel বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং সর্বোচ্চ কম ব্যয়ে ইলেক্ট্রনিকস সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান। Intel মূল্যে মানসম্মত ইলেক্ট্রনিকস পণ্যসামগ্রী উৎপাদন করে; এর মধ্যে X86 সিরিজ অব মাইক্রো প্রসেসরস যা অধিকাংশই পার্সোনেল কম্পিউটারে ব্যবহার করা হয়। Intel সম্পর্কে মূল্যায়ন করে ২০১৯ সালে ঋড়ৎঃঁহব পত্রিকা এটিকে আমেরিকার ৫০০টি বৃহত্তম প্রতিষ্ঠানের তালিকার একটি হিসেবে অন্তর্ভুক্ত করে।
Intel এর মতো আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত একটি বৃহৎ ইলেক্ট্রনিকস উৎপাদনকারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে একজন বাংলাদেশি আমেরিকানের দায়িত্ব গ্রহণে শুধু ড. ওমর ইশরাকই নন- আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের মতো দেশের জনগণও আনন্দিত, গর্বিত। ড. ওমর ইশরাক বাংলাদেশের সন্তান হওয়ায় ইউএস দূতাবাস, ঢাকাও তাকে অভিনন্দন জানিয়েছে।
Dr. Omar Ishrak স্বনামখ্যাত Medtronic-এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদেও দায়িত্ব পালন করেছেন। এটি বিশ্বের অন্যতম মেডিক্যাল টেকনোলজি কোম্পানি। যার প্রধান কার্যালয় ২০১১ সাল থেকে যুক্তরাষ্ট্রে অবস্থিত। তিনি দায়িত্ব পালনকালে এপ্রিলের ২৬ তারিখ পর্যন্ত Medtronic-এর বোর্ড কোম্পানির যথেষ্ট উন্নয়ন সাধিত হয়। Medtronic-এ যোগদানের আগে তিনি ১৬ বছর বিশ্বব্যাপী ব্যবসা বিস্তৃত General Electric Companyতে উচ্চ পর্যায়ের দায়িত্বে নিয়োজিত ছিলেন এবং জেনারেল ইলেকট্রিক Healthcare System-এর প্রেসিডেন্ট এবং সিইও পদেও দায়িত্ব পালন করেছেন। GE Healthcare প্রায় ১২ বিলিয়ন ডলারের ডিভিশন। এর আগে তিনি এই Healthcare এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। গতিশীল চিন্তাচেতনার ড. ওমর ইশরাক যখন যেখানে যে দায়িত্বেই নিয়োজিত ছিলেন তিনি প্রত্যেক কর্মীকে কাজের মধ্যে থাকতে উৎসাহিত করেছেন এবং তাদেরকে নতুনভাবে কাজ করার মতো উদ্যোগী করে তুলতেন। তিনি তাদের বলতেন- আমি কর্মকর্তা থেকে কাজের মাধ্যমে এতদূর আসতে পেরেছি। তিনি সকলকে কাজে দক্ষতা অর্জনের পরামর্শ দেন।
ড. ইশরাক শুরুর দিকের ১৩ বছরে এরকম জড় পদার্থের টেকনোলজি উন্নয়ন এবং ব্যবসা ব্যবস্থাপনার অভিজ্ঞতাকে সঞ্চয় করেছেন এবং Diasonics Vingmed এবং Philips Ultrasound-এর বিভিন্ন পদমর্যাদায় থেকে অনেক ধরনের প্রোডাক্টের উন্নয়ন ঘটিয়েছেন।
ড. ওমর ইশরাক বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে প্রযুক্তি খাতের উন্নয়ন ঘটাতে হবে। এজন্যে শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তিবিষয়ক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে।
অর্থকণ্ঠ প্রতিবেদক



