সাক্ষাৎকার

Career Partner Australia অস্ট্রেলিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীদের রিক্রুটমেন্ট ও ক্যারিয়ার সাপোর্ট কোম্পানি

মাহবুব সিরাজ তুহীন, Justice of Peace (JP) South Australia

বাংলাদেশের এক শিক্ষিত মেধাবী তরুণ মাহবুব সিরাজ তুহীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ¯œাতকোত্তর ডিগ্রি নিয়ে উচ্চ শিক্ষার্থে অস্ট্রেলিয়া যান এবং সেখানেই তিনি কর্মজীবনে প্রতিষ্ঠালাভে সক্ষম হয়েছেন। বেশ আত্মপ্রত্যয়ী চটপটে তুহীন সাউথ অস্ট্রেলিয়ান বাংলাদেশি কমিউনিটি এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে উপদেষ্টা। কর্মসুবাদে তিনি World Bangladesh Organisation (WBO) তে কর্মরত। তুহীন Royal Association of Justice SA Inc. এর মেম্বার। এর আগে তিনি Covanta Energy এর Human Resource এর চিফ-এর দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি ২০১৮ সালের জুন থেকে ২০১৯ এর জুন পর্যন্ত South Australian Bangladeshi Community Association-এর চেয়ারপার্সন ছিলেন। তিনি QRS Certification-এর চেয়ারপার্সন হিসেবে ২০২০ সালের মে মাস পর্যন্ত কর্মরত ছিলেন। তিনি All European Bangladesh Association-AEBA এর সাথেও সংযোগ রক্ষার ক্ষেত্রে অত্যন্ত তৎপর।

মেধাবী ও কৃতী শিক্ষার্থী মাহবুব সিরাজ তুহীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর Stamford University Bangladesh থেকে এমবিএ ডিগ্রি অর্জন এবং নর্দান ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়াশোনা করেন। তুহীন টাঙ্গাইলের সরকারি বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় পাস করেন। তিনি স্কুল ও কলেজে বিতর্ক প্রতিযোগী। বর্তমানে অস্ট্রেলিয়ার Adelaide-এ স্থায়ী নিবাস গড়েছেন।
মাহবুব সিরাজ তুহীন Australian HR Institute School থেকে ২০১২ সালে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি লাভ করেন। এর আগে ২০০৬ সালে তিনি Singapore Institute of Managment School থেকে, ২০০৬ সালে Human Resource Institute থেকে Tafe SA, Frontier Education and Technology বিষয়ে পড়াশোনা করেন। তিনি BIM, Dhaka থেকে পার্সোনেল ম্যানেজমেন্ট বিষয়েও পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেছেন। তুহীন Royal Association of Justices SA Inc. Australian Institute of Managment, Australian Human Resource Institute এর সদস্য। তিনি Society Human Resources Management, USA-এরও সদস্য।

পড়াশোনা শেষে মাহবুব সিরাজ ইউএসএ’র প্রতিষ্ঠান Covanta EnergyÕi Human Resource-এর প্রধান হিসেবে যোগদান করেন। পরে USA ভিত্তিক প্রতিষ্ঠান Telephone System International (TSI)-এর পরিচালক (অপারেশন) পদে মধ্যপ্রাচ্যের দায়িত্বে নিয়োজিত হন। বাংলাদেশে ফিরে তিনি শিপিং বিজনেস প্রতিষ্ঠান American President lines (APL)-এর হিউম্যান রিসোর্সেস ম্যানেজার পদে দায়িত্ব পালন করেন।
২০০৯ সালে মাহবুব সিরাজ পরিবারসহ অস্ট্রেলিয়ায় আসেন। ২০১৪ সালে তিনি এখানকার সিটিজেনশিপ লাভ করেন। নানা চড়াই-উতরাই শেষে ২০১০ সালে প্রতিষ্ঠা করেন ‘Career Partner Australia’। অস্ট্রেলিয়ায় এটাই প্রথম বাংলাদেশি একজন ব্যবসায়ীর রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার সাপোর্ট কোম্পানি। এরপর তিনি অস্ট্রেলিয়ার এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি ‘Evergo’র পরিচালক পদে দায়িত্বে নিয়োজিত হন যা বিশ্বব্যাপী ব্যবসা পরিচালনা করে।
২০১৪ সাল তার জীবনের উল্লেখযোগ্য সময়। এ বছর তিনি South Australia সরকার কর্তৃক South Australia-i Justice of Peace (JP) পদে নিয়োগ পান। এ পর্যায়ে তিনি Royal Association Justice SA Inc. এর সদস্য হিসেবে যোগদান করেন।
ছাত্রজীবন থেকে সাংগঠনিকভাবে দক্ষ মাহবুব সিরাজ অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটিসহ অস্ট্রেলিয়ান মূলধারার কমিউনিটির বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হন। তিনি দক্ষিণ অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন South Australian Bangladeshi Community Association (SABCA) এর সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে উপদেষ্টা। তিনি ৪ বার SABCA-এর বার্ষিক ম্যাগাজিন প্রধান সম্পাদক ছিলেন এবং এর মাধ্যমে ৫০,০০০ ডলার আয় হয়। ২০১৬ সালে তিনি বাংলাদেশের বন্যার্তদের জন্যে ফান্ড সংগ্রহ করেন। তার নেতৃত্বে করোনা ভাইরাস COVID-19 এর দুর্যোগে বাংলাদেশ কমিউনিটির অসহায়দের সহায়তাসহ মূলধারার কমিউনিটিকে সহায়তা করে যাচ্ছেন। বাংলাদেশের জন্যেও তারা ফান্ড সংগ্রহ করেছেন। তিনি অস্ট্রেলিয়া ফুড ব্যাংক-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। Canberra বাংলাদেশ হাই কমিশনের কনস্যুলার ক্যাম্প অর্গানাইজের ব্যাপারেও মাহবুব সিরাজ সহযোগিতা করছেন।

COVID-19 এ ক্ষতিগ্রস্তদের কর্মসংস্থানের জন্যে SABCA এবং সাউথ অস্ট্রেলিয়ান সরকারের গৃহীত এমপ্লয়মেন্ট প্রোগ্রামের তিনি প্রজেক্ট ডিরেক্টর।
কর্মতৎপর মেধাবী ব্যাক্তিত্ব মাহবুব সিরাজ ২০১৬ সালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত গ্লোবাল সামিটে অস্ট্রেলিয়া চ্যাপ্টারের আহ্বায়ক ছিলেন। একজন উদ্যোক্তা ব্যবসায়ী হিসেবেও তার ভূমিকা ব্যাপক। তিনি Career Partner Australia’র CEO and Founder এবং Australia Bangladeshi Internation Business (SABIB) এর ডিরেক্টর জেনারেল, World Bangladesh Organisation (WBO), Paris, France এর এক্সিকিউটিভ বোর্ড মেম্বার,Impartiality Committee, Porishone-এর চেয়ারম্যান এবং South AustraliaÕi Justice of Peace.

মাহবুব সিরাজের স্ত্রী শাহরুখ নাজ অঞ্জনা তার সহপাঠিনী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা হলের জিএস ছিলেন তিনি।
অর্থকণ্ঠ প্রতিবেদক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button