সংক্ষিপ্ত সংবাদ

৫ বিলিয়ন ডলারের বেশি চামড়া রপ্তানি করা সম্ভব

অর্থকষ্ঠ ডেস্ক

সক্ষমতা পুরোপুরি কাজে লাগাতে পারলে বছরে ৫ বিলিয়ন ইউএস ডলারের বেশি চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মো. জাফর উদ্দিন।

গত ২৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফোরজে) প্রকল্পের আওতায় চামড়া ও চামড়াজাত পণ্য খাতের জন্য অনুষ্ঠিত “লিংকেজ ওয়ার্কশপ অন লেদার সেক্টর শীর্ষক ওয়ার্কশপের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সচিব এ কথা বলেন।

জাফর উদ্দিন বলেন, চামড়া বাংলাদেশের সম্ভাবনাময় খাত। আমাদের কীচামাল ও দক্ষ জনশক্তি রয়েছে। বিভিন্ন দেশে চামড়া ও চামড়াজাত পণ্যের বিপুল চাহিদা রয়েছে। আমাদের সক্ষমতা পুরোপুরি কাজে লাগাতে পারলে বছরে ৫ বিলিয়ন ইউএস ডলারের বেশি চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করা সম্ভব। বাণিজ্য মন্ত্রণালয় দেশের চামড়া ও চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল, ফুটওয়্যার এবং প্লাস্টিক খাতের রপ্তানি বৃদ্ধির জন্য ইসিফোরজে নামক একটি প্রকল্প হাতে নিয়েছে।

বাণিজ্য সচিব বলেন, এ শিল্পের সাথে সমশ্লিষ্ট সকলকে দক্ষ করে গড়ে তোলার জন্য কাজ করা হচ্ছে। এ সকল সেক্টরে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং রপ্তানি বাড়বে। তিনি আরও বলেন, বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। এর ফলে বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশকে বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, এ জন্য প্রস্তুতি প্রয়োজন। রপ্ডানি বাণিজ্যে দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। রপ্তানি পণ্য সংখ্যা বৃদ্ধির পাশাপাশি করতে হবে। এ জন্য সর্থ সাথে কাজ করতে হবে মন্ত্রণালয় প্রয়োজনীয় সব যাচ্ছে।

ওয়ার্কশপের উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলে’ অতিরিক্ত সচিব (রপ্তানি) প্রকল্প পরিচালক মো. হা উপর কি-নোট পেপার উপ অনুষ্ঠানে বিশেষ অতিথি বাজার সম্প্রসারণ । সরকার তথা বাণিজ্য ধরনের সহযোগিতা দিয়ে ন বাণিজ্য মন্ত্রণালয়ের ফিজুর রহমান। বিষয়ের স্থাপন করেন মো. মমিনুল আহসান।

এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ ফিনিশ লেদার, লেদার গুডস অত্যান্ত ফুটওয়্যার এক্সপোর্টার্স মাহিন, বাংলাদেশ ট্যানার্স আ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবং বিজনেস প্রমোশন কাউন্সিলের সমন্বয়ক মো. আব্দুর রহিম উপস্থিত ছিলেন।

অর্থকষ্ঠ ডেস্ক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button