বর্তমান সময়ের সাড়াজাগানো লেখক, কবি ও তরুণ পন্ডিত ব্যক্তিত্ব বিদিতা রহমান সেসব এশিয়ান আমেরিকানদের অন্যতম যারা তাদের শেকড়ের বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করতে সক্ষম হয়েছেন। তিনি একজন বিশিষ্ট গল্পকার, কবি, উপস্থাপক, আবৃত্তিশিল্পী, অনুবাদক, কমিউনিটির সচল কর্মী এবং মানবহিতৈষী।
সময়ের চৌকস ও মেধাবী তারুণ্য বিদিতা রহমান স্কলারশিপ নিয়ে নিউ ইয়র্কের সেন্ট ইউনিভার্সিটি থেকে School Building Leadership বিষয়ে মাস্টার’স ইন সায়েন্স এডুকেশন ডিগ্রি লাভ করেছেন। তিনি Daffodil International University, Dhaka থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন ২০১৩ সালে। ২০২০ সালে MIT, Boston থেকে কমার্শিয়াল রিয়েল এস্টেট ফাইন্যান্স বিষয়ে পেশাভিত্তিক শিক্ষা সার্টিফিকেট অর্জন করেন।
বিদিতা রহমানের পেশাভিত্তিক অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে ব্রিটিশ কাউন্সিল, বাংলাদেশের ৫ বছরের ভোলান্টার এক্সপেরিয়েন্স, ফ্রান্স অ্যাম্বেসির ফ্রেঞ্চ ইনস্টিটিউটের দুই বছরের প্রশাসনিক অভিজ্ঞতা এবং ঢাকার ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে ফ্রেঞ্চ ভাষার শিক্ষকতা করা। তিনি নিউ ইয়র্কের John’s University তে তিন বছর রিসার্চ করেছেন এবং S & B Corporation, New York এর দু’বছর ম্যানেজমেন্ট কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া নিউ ইয়র্কের Clinton Foundation-এ তিন বছর Volunteer & Donor এবং দুই বছর ইউএসএ’র Hijab Magazine এর সম্পাদক ছিলেন।

বিদিতা রহমান ইউএসএ’র Interfaith সেন্টারে নিউ ইয়র্কের রিয়েল এস্টেট প্রতিষ্ঠান Platinum Grain LLC তে তিন বছর কনসালটেন্ট পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ ও নিউ ইয়র্কের পত্র-পত্রিকায় বিগত ১৫ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত। মূলত তিনি একজন বিজনেস এডুকেটর এবং Educational Leadership বিশেষজ্ঞ।
বিদিতা রহমান ছোটবেলা থেকেই বাংলা, উর্দু ও ইংরেজিতে কবিতা চর্চা করেন। জালালউদ্দিন রুমী, কবি জীবনানন্দ দাশ, Emily Dickinson, ঔপন্যাসিক বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়, J. K. Rowling, Stephen King এবং Dan Brown এর সাহিত্য তাকে বেশ আপ্লুত করে। তিনি বাংলাদেশ এবং আমেরিকার পত্রপত্রিকায় নিবন্ধ, প্রবন্ধ, কলাম ও কবিতা লিখে থাকেন। শিক্ষা, আত্মউন্নয়ন, নন- ফিকশন বিষয়ে তার ৭টি বই প্রকাশিত হয়েছে। এগুলো হচ্ছে- The Dark Window, Srey Sense, 21st Century Educational Science, The Poetry of Sigh (বাংলায়), The Road of Obstacles (বাংলা কবিতা), এবং You are More Than You are (ইংরেজিতে আত্মউন্নয়ন বই)।
উন্নতমান লেখালেখির সুবাদে তিনি বেশকিছু পদক ও স্বীকৃতি অর্জন করেছেন। বিজ্ঞানমনস্ক কবি ও লেখক হিসেবে নিউ ইয়র্কের Gemini Magazine ২০১৭ সালে তাকে সম্মাননা স্বীকৃতি দেয়। তিনি ২০১৯ সালে নিউ ইয়র্ক সিটি কাউন্সিল Citation Honoree Award সহ অনেক স্বীকৃতি লাভ করেছেন। তিনি Kappa Delt Pi American Educational Research Association এবং Writers Club of USA থেকেও স্বীকৃতি লাভ করেছেন। বহুগুণে গুণান্বিতা এই কবি ইতোমধ্যে ১০টি বই অনুবাদ করেছেন। বিভিন্ন অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করে সুনাম অর্জন করেছেন। ভালো ছবিও আঁকেন বিদিতা। চ্যালেঞ্জিং জব তার ভালো লাগে। বিদিতা রহমান বলেন, চ্যালেঞ্জিং জব সাফল্যের অন্যতম সোপান শিক্ষাদানের ক্ষেত্রে এবং সেমিনারে তিনি যথার্থই যুক্তিসহ উপস্থাপন করতে পছন্দ করেন। তিনি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সেমিনার- সিম্পোজিয়ামে জ্ঞানগর্ভ বক্তব্য প্রদান করে থাকেন। তিনি অজ¯্র গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে শিক্ষা ব্যবস্থা, শিশুদের শিক্ষা ও শিক্ষাদান পদ্ধতির ওপর বক্তব্য রেখেছেন।

প্রচলিত সমাজ ব্যবস্থা বিশ্লেষণে তার অসংখ্য উক্তি রয়েছে। এর মধ্যে দু’টি হচ্ছে -‘Life is real imagination where the human can hive ev Can Thrive’ এবং ‘Survival depends on your decision, either you type or you quip.’
বাংলাদেশি আমেরিকান বিদিতা রহমান নিজ দেশের উন্নয়নে প্রতি মুহূর্তেই গর্ববোধ করেন। তার মতে, বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে যত উন্নয়ন ঘটবে অর্থনৈতিকভাবেও তত এগিয়ে যাবে এবং মানবিক ক্ষেত্রেও উন্নয়ন ঘটবে।
অর্থকণ্ঠ প্রতিবেদক



