প্রতিবেদন

শেখ ফজলে ফাহিম এফবিসিসিআইয়ের নতুন সভাপতি

অর্থকণ্ঠ প্রতিবেদক

দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নতুন সভাপতি হয়েছেন শেখ ফজলে ফাহিম, যিনি বিদায়ী কমিটিতে জ্যেষ্ঠ সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে সঙ্গে পাচ্ছেন মুনতাকিম আশরাফকে, যিনি এতদিন ছিলেন সহ-সভাপতির দায়িত্বে।
২৯ এপ্রিল সোমবার সন্ধ্যায় ফেডারেশন ভবনে নির্বাচিত ৭১ জন পরিচালকের প্রথম সভায় ২০১৯-২১ মেয়াদের জন্য নতুন কমিটি নির্বাচন করা হয় বলে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অধ্যাপক আলী আশরাফ জানান।
এফবিসিসিআইয়ের ২২তম সভাপতি শেখ ফজলে ফাহিম আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছেলে।
গোপালগঞ্জ চেম্বারের প্রতিনিধি ফজলে ফাহিম এফবিসিসিআই সভাপতির দায়িত্বে শফিউল ইসলাম মহিউদ্দিনের স্থলাভিষিক্ত হলেন।
মাল্টিডিসিপ্লিন প্রজেক্ট ম্যানেজমেন্ট ও ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কোম্পানি অবসিডিয়ান বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম ইউরো পেট্রো প্রোডাক্ট লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্বাহী কমিটিরও সদস্য তিনি।
জ্যেষ্ঠ সহ-সভাপতির দায়িত্বে আসা মুনতাকিম আশরাফ বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি। তার বাবা সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ এই নির্বাচন পরিচালনার মূল দায়িত্বে ছিলেন।
এফবিসিসিআইয়ের সহ-সভাপতির পদ এবার দুটি থেকে বাড়িয়ে সাতটি করা হয়েছে। জ্যেষ্ঠ সহ-সভাপতির সঙ্গে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রæপ থেকে তিনজন করে মোট ছয়জনকে নির্বাচিত করা হয়েছে সহ-সভাপতি হিসেবে।
চেম্বার গ্রæপ থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন হাসিনা নেওয়াজ, রেজাউল করিম রেজনু ও দিলিপ কুমার আগারওয়াল। আর অ্যাসোসিয়েশন গ্রæপ থেকে সহ-সভাপতি হয়েছেন বিজিএমইএ-এর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, মীর নিজাম উদ্দিন আহমেদ এবং নিজাম উদ্দিন রাজেশ।
ফেডারেশনের চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রæপ এবং এফবিসিসিআইর সাবেক সভাপতি, জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সহ-সভাপতিরা এবারের নির্বাচনে শেখ ফজলে ফাহিমের নেতৃত্বাধীন প্যানেল ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’কে নিরঙ্কুশ সমর্থন জানান। আর কোনো প্রতিদ্ব›দ্বী না থাকায় ভোটাভুটির প্রয়োজন হয়নি এবার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ রহমানও নির্বাচনের ফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন।
নতুন সভাপতি শেখ ফজলে ফাহিমকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ব্যবসা খাতের নেতৃত্ব আমরা পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর করছি। নব-নির্বাচিত সভাপতি, জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সহ-সভাপতিবৃন্দ এবং বোর্ডের অধিকাংশই নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করছে। এটি ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।
বিদায়ী সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, অত্যন্ত যোগ্য ব্যক্তি হিসেবে শেখ ফজলে ফাহিম সভাপতি নির্বাচিত হয়েছেন। আমি বিশ্বাস করি, তার নেতৃত্বে আগামী মেয়াদে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষিত হবে এবং সেই সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নে ফেডারেশন আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
যুক্তরাষ্ট্রের সেন্ট এডওয়ার্ড ইউনিভার্সিটি ইন অস্টিন থেকে লিবারেল আটর্স ইন পলিটিক্যাল ইকোনোমিতে স্নাতক করা শেখ ফজলে ফাহিম মাস্টার্স করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে।
কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট এবং সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও তার রয়েছে।
সভাপতি নির্বাচিত করায় ফেডারেশনের আওতাধীন চেম্বার ও অ্যাসোসিয়েশেনের সব সদস্য ও নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফজলে ফাহিম।
তিনি বলেন, আমি বিশ্বাস করি, সকলের সহযোগিতায় অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে জাতীয় অবকাঠামো খাতের উন্নয়নসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য নেটওয়ার্কে যুক্ত থেকে ফেডারেশন আগামী দুই বছর আরও অগ্রণী ভ‚মিকা পালন করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button