সংক্ষিপ্ত সংবাদ

ডোমিনজ পিৎজা এখন বাংলাদেশে

অর্থকণ্ঠ প্রতিবেদক

ডোমিনজ পিৎজা বাংলাদেশে এর প্রথম রেস্টুরেন্ট নিয়ে অফিসিয়ালি যাত্রা শুরু করেছে। রাজধানী ঢাকার ধানমন্ডিস্থ র‌্যাংগস ফরচুন স্কয়ারে সম্প্রতি জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে ডোমিনজের প্রথম রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়।
ডোমিনজ পিৎজা বাংলাদেশে জুবিল্যান্ট ফুডওয়ার্কস লিমিটেড (জেএফএল) এবং গোল্ডেন হারভেস্ট কিউএসআর লিমিটেডের সাথে যৌথভাবে ব্যবসা পরিচালনা করবে। জুবিল্যান্ট ফুডওয়ার্কস লিমিটেড (জেএফএল) ভারতের অন্যতম বৃহৎ খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এবং গোল্ডেন হারভেস্ট কিউএসআর লিমিটেড বাংলাদেশের স্বনামধন্য গোল্ডেন হারভেস্ট গ্রæপের ব্যবসায়িক সাবসিডিয়ারি। জুবিল্যান্ট ফুডওয়ার্কস লিমিটেড এবং গোল্ডেন হারভেস্ট বাংলাদেশে যৌথভাবে জেভি নামে কাজ করবে। জেভি হচ্ছে জুবিল্যান্ট গোল্ডেন হারভেস্ট লিমিটেডের সংক্ষিপ্ত রূপ।
ডোমিনজ পিৎজা বাংলাদেশে তাদের খাবার মেন্যুকে নতুনভাবে সাজিয়েছে। মেন্যুতে থাকছে ডোমিনজের আন্তর্জাতিক বাজারে জনপ্রিয় সবগুলো পিৎজা, পাশাপাশি দেশি ভোক্তা ও গ্রাহকদের জন্য আছে দেশীয় স্বাদের পিৎজা। অতি শীঘ্রই গ্রাহকেরা রেস্টুরেন্টে গরম গরম সুস্বাদু পিৎজা খাবার সুযোগ পাবেন, একই সাথে থাকছে ৩০ মিনিটের ভেতর হোমডেলিভারি দেওয়ার ব্যবস্থা।
ডোমিনজ পিৎজা ভোক্তা/গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে পিৎজা সরবরাহের উপর সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করছে। ডোমিনজ পিৎজার মূল্যতালিকা শুরু হয়েছে মাত্র ১৪৯ বাংলাদেশি টাকা থেকে। এর ফলে মোটামুটি সকল শ্রেণী পেশার গ্রাহকেরাই ডোমিনজ পিৎজার স্বাদ গ্রহণের সুযোগ লাভ করবেন।
হারি এস. ভার্টিয়া, কো-চেয়ারম্যান, জুবিল্যান্ট ফুডওয়ার্কস লিমিটেড উদে¦াধনী অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, ‘কৌশলগতভাবে বাংলাদেশ আমাদের জন্য প্রবল সম্ভাবনাময় একটি বাজার। আমরা গোল্ডেন হারভেস্টের সাথে যৌথভাবে এদেশে ডোমিনজ পিৎজা নিয়ে আসতে পেরে বেশ আনন্দিত। আমরা আশা করি অল্প সময়েই গ্রাহকদের/ভোক্তাদের বিশ্বাস ও সন্তুষ্টি অর্জন করতে পারবো; সেই সাথে ব্যবসার পরিধিও দ্রæত বৃদ্ধি পাবে।’
উদ্বোধনী অনুষ্ঠান ও ব্যবসার সামগ্রিক দিক নিয়ে প্রতীক পটা, সিইও এবং হোল-টাইম ডিরেক্টর, জুবিল্যান্ট ফুডওয়ার্কস লিমিটেড বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ‘ঢাকায় ডোমিনজ পিৎজার প্রথম রেস্টুরেন্ট উদ্বোধন করতে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশি ভোক্তা/গ্রাহকদের কথা মাথায় রেখে বিগত ১২ মাস ধরে আমরা রেস্টুরেন্টের খাবার মেন্যু তৈরিতে প্রচুর পরিমাণে গবেষণা ও অনুসন্ধান করেছি। ডোমিনজ পিৎজা রেস্টুরেন্টে আন্তর্জাতিক স্বাদের পিৎজার পাশাপাশি মিলবে দেশীয় স্বাদকে মাথায় রেখে তৈরি করা ডোমিনজ পিৎজা। আমরা বিশ্বাস করি, সাশ্রয়ী মূল্যে আমাদের মানসম্মত খাবারগুলো গ্রাহকদের ভেতর সাড়া ফেলতে সক্ষম হবে। সেবাকে সহজতর করতে আমরা বিশ্বমানের একটি অ্যাপ চালু করতে যাচ্ছি। এর মাধ্যমে বাংলাদেশি গ্রাহকেরা অন লাইনে খাবার অর্ডারে ও হোম ডেলিভারির সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতার সাথে পরিচিত হতে পারবেন।’
রাজীব সামদানী, ম্যানেজিং ডিরেক্টর, গোল্ডেন হারভেস্ট গ্রুপ তার বক্তব্যে বলেন, ‘জুবিল্যান্ট ফুডওয়ার্ক এর সাথে যৌথভাবে বাংলাদেশে ডোমিনজ পিৎজা রেস্টুরেন্টের যাত্রা শুরু করতে পেরে আমরা আনন্দিত। বিশ্বব্যাপী ডোমিনজ পিৎজা সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছে। ডোমিনজ পিৎজা তার খাবারের মান ও ডেলিভারি সেবার মাধ্যমে কোটি গ্রাহকের হৃদয়ে স্থান করে নিয়েছে। আমরা আশা করি, বাংলাদেশেও ডোমিনজ পিৎজা গ্রাহকদের মন জয় করতে পারবে। ‘হ্যান্ড টস্ড পিৎজা এবং ওপেন পিৎজা’ মূল ভাবনাকে সামনে রেখে খাবারের গুণগত মান আন্তর্জাতিক পর্যায়ে রাখার পাশাপাশি স্বাস্থ্যকর খাবার পরিবেশন করার বিষয়টির উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button