প্রতিবেদন

‘জাকাত ফান্ডকে শক্তিশালী করা গেলে দেশ থেকে দারিদ্র্র্য বিমোচন করা সহজ হবে’

অর্থকণ্ঠ ডেস্ক

ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান এমপি বলেছেন, জাকাত ফান্ডকে শক্তিশালী করা গেলে দেশ থেকে দারিদ্র্র্য বিমোচন করা সহজ হবে। জাকাত ব্যবস্থাপনাকে অধিকতর শক্তিশালী ও সুশৃৃংখল করার লক্ষ্যে জাকাত তহবিল ব্যবস্থাপনা আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। ইসলামিক ফাউন্ডেশনসহ জাকাত ফান্ডের সাথে সংশ্লিষ্ট সকলে সম্মিলিতভাবে কাজ করা গেলে জাকাত ফান্ড কার্যক্রম অধিকতর শক্তিশালী হবে। গত ২০ এপ্রিল সকালে বায়তুুল মুকাররম মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয় আয়োজিত সরকারি জাকাত ফান্ডে জাকাত উত্তোলনে উদ্বুদ্ধকরণ এবং সন্ত্রাস, জঙ্গিবাদ নিরসন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সন্ত্রাস জঙ্গিবাদ মানবতাবিরোধী অপরাধ উল্লেখ করে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, কোনো ধর্মই মানবতাবিরোধী অপরাধকে সমর্থন করে না। দৃষ্টিভঙ্গির সমস্যার কারণে কতিপয় গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে সমাজে বিশৃৃংখলা সৃষ্টি করে। তাই সবার আগে আমাদের মানুষকে ভালোবাসতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করাই আমাদের অঙ্গীকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো: মুশফিকুর রহমান ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মুনিম হাসান। সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর ড. মাওলানা মুহাম্মদ কাফিলুদ্দীন সরকার। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো: আনিসুজ্জামান সিকদার। এছাড়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, কর্মকর্তা ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। অর্থকণ্ঠ ডেস্ক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button