অর্থনীতিপ্রতিবেদন

আর্থসামাজিক উন্নয়ন ব্যাংকার হিসেবে কাজের মাধ্যমে মূলধারায় বিভিন্নমুখী উন্নয়ন সম্ভব

শ্রাবণী সিংহ, সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট, নিউ ইয়র্ক

কৃতী ও মেধাবী অ্যাকাউন্ট্যান্ট শ্রাবণী সিংহ ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবেও বেশ দক্ষ। তিনি JP Morgan Chase Co. এর ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে কাজ করার অভিজ্ঞতা সমৃদ্ধ।
শিক্ষা ক্ষেত্রে মেধাবী শ্রাবণী সিংহ
The University of Texas at Arlington থেকে ম্যানেজমেন্ট অব ইনফরমেশন সিস্টেমসে স্নাতক এবং University of Dallas থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন

 

হিসাব বিজ্ঞানের মেধাবী ব্যক্তিত্ব বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান শ্রাবণী সিংহ পেশাজীবন শুরু করেছিলেন বিশ্বব্যাপী বিস্তৃত HSBC Bank এর কর্মকর্তা হিসেবে। তিনি এ ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন। পরবর্তী সময়ে তিনি চাকরি ছেড়ে পাবলিক সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কর্মজীবন বেছে নেন। বর্তমানে তিনি ইউএস স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের Disaster Assistance এর দায়িত্বপূর্ণ কর্মে নিয়োজিত। পাশাপাশি তিনি Srabani Sing CPA P.C. এর উদ্যোক্তা ও স্বত্বাধিকারী। এর আগে তিনি KPMG এর Tax Analyst এবং Pwc এর Tax Associate ছিলেন। তিনি আমেরিকান কোম্পানি Capital One-এর বিজনেস স্পেশালিস্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
কৃতী ও মেধাবী অ্যাকাউন্ট্যান্ট শ্রাবণী সিংহ ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবেও বেশ দক্ষ। তিনি JP Morgan Chase Co. এর ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে কাজ করার অভিজ্ঞতা সমৃদ্ধ।

শিক্ষা ক্ষেত্রে মেধাবী শ্রাবণী সিংহ The University of Texas at Arlington থেকে ম্যানেজমেন্ট অব ইনফরমেশন সিস্টেমসে স্নাতক এবং University of Dallas থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
উন্নত জীবন দর্শন এবং বিশ্ব নাগরিক মন-মানসিকতায় ঋদ্ধ শ্রাবণী সিংহ ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে যান। তিনি ২০০৫ সালে Arlington এর University of Texas থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিষয়ে স্নাতক ডিগ্রি নেন। এরপর তিনি নিউ ইয়র্কের Wall Street এর লাইসেন্সড ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে কাজ করেন। কর্মনিষ্ঠ শ্রাবণী সিংহ JP Morgan Chase, Meryl Lynch, HSBC এবং Capital One-এ কাজ করার মাধ্যমে নিজের দক্ষতা বৃদ্ধির সুযোগ পান।
তিনি নিউ ইয়র্কের East Harlew এর বিভিন্ন প্রজেক্টে একজন আর্থসামাজিক উন্নয়ন ব্যাংকার হিসেবে কাজের মাধ্যমে মূলধারায় সংখ্যালঘুদের জন্যে বিভিন্নমুখী উন্নয়ন কার্যক্রমে অংশ নেন।

ঈচঅ এর চতুর্থ পার্ট পরীক্ষায় উত্তীর্ণ হবার পর ২০১৬ সালে তিনি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টিং ফার্ম KPMG তে কাজের সুযোগ পান। এটি পৃথিবীর ‘টপ কোর’ অ্যাকাউন্টিং প্রতিষ্ঠানের একটি। তিনি KPMGর লিটারেসি প্রোগ্রাম যেখানে শিশুদের নতুন বই ও অন্যান্য সহযোগিতা প্রদান করা হয়- সেখানে এবং KPMG Diversity Network কাজে ভূমিকা রাখেন। এ সময় তিনি বাংলাদেশি কমিউনিটির সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকা-ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হন। তিনি Texas-এ Academy of Bangla Arts and Culture (ABAC) এর মাধ্যমে ইস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক ও কবিতা উৎসবে সক্রিয় ভূমিকা রাখেন। শুধু তাই নয়, শ্রাবণী সিংহ একজন সংস্কৃতিকর্মী ও আবৃত্তি-শিল্পী। নিউ ইয়র্কে Bangladesh Institution of Performing Arts (BIPA) এবং Club SANM-এ তিনবার তার একক আবৃত্তি অনুষ্ঠান হয়। নিউ ইয়র্কের সাংস্কৃতিক অঙ্গনের প্রতিভাবান ব্যক্তিত্ব শ্রাবণী সিংহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ কমিউনিটিতে জনপ্রিয়তা অর্জন করেছেন।
উদ্যমী ও আত্মপ্রত্যয়ী শ্রাবণী সিংহ ২০১৮ সালে একজন উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি নিজ নামে প্রাতিষ্ঠানিকভাবে CPA Practice শুরু করেন। অল্প সময়েই তিনি নিউ ইয়র্কসহ প্রচুর ওভারসীজ গ্রাহকের অ্যাকাউন্টিং, ট্যাক্স, বিজনেস এবং ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি করার সুযোগ পান। এ পর্যায়ে তিনি নিজের অফিস বন্ধ করে বাসা থেকেই এসব প্রতিষ্ঠানকে পেশাসংশ্লিষ্ট সেবা দিচ্ছেন। তিনি অ্যাক্যাউন্ট্যান্ট হিসেবে বিশেষজ্ঞ ব্যক্তিত্ব এবং ফিন্যান্সিয়াল প্রফেশনাল। বর্তমানে তিনি সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান Small Business Administration Office Disaster Assistance-এর দায়িত্ব পালনের মাধ্যমে রাষ্ট্রের সেবা করছেন। একই সাথে তিনি নিউ ইয়র্কের বাংলাদেশি বিজনেস কমিউনিটিকে সহযোগিতা প্রদানের লক্ষ্যে ঠিকানা পত্রিকায় TaxTalk কলাম লিখছেন। তিনি তার নিজস্ব Newspaper Stamford Business Journal-এ কারেন্ট ইকোনমিক বিষয়ে অনেক তথ্য তুলে ধরছেন। তিনি American Institute of Certified Public Accountants (AICPA), New York State Board of Certified Public Accountants, American Institute of Information Technology Professionals এবং Kiwanis International এর সদস্য।
অর্থকণ্ঠ প্রতিবেদক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button