অর্থনীতিআন্তর্জাতিক

ডা. কালি প্রদীপ চৌধুরী আলোকিত উদ্যোক্তা ব্যক্তিত্ব কেপিসি গ্রুপের চেয়ারম্যান

ডা. কালি প্রদীপ চৌধুরী

বাংলাদেশি আমেরিকান বিশিষ্ট চিকিৎসাবিদ কালি প্রদীপ চৌধুরী আলোকিত উদ্যোক্তা হিসেবে এক বিস্ময় তারকা। বাংলাদেশি বংশোদ্ভূত এই উদ্যোক্তা ব্যক্তিত্ব আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে প্রতিষ্ঠা করেছেন কেপিসি গ্রুপ অব কোম্পানিজ। তিনি এই গ্রুপের চেয়ারম্যান। তার এই গ্রুপের ব্যবসায়িক কার্যক্রম ও সুবিধা সেবা শুধু লস অ্যাঞ্জেলেসেই নয়- সমগ্র আমেরিকাতেই বিস্তৃত।

বৃহত্তর সিলেটের সূর্যসন্তান কালি প্রদীপ চৌধুরী ছাত্র হিসেবে ছিলেন অত্যন্ত মেধাবী। তিনি সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হবার পর ভারতের কলকাতার একটি মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। জ্ঞানপিপাসু এই চিকিৎসক তার জীবনের ব্যাপক সময় শিক্ষার পেছনে ব্যয় করেছেন। তিনি বিভিন্ন সময়ে মালয়েশিয়া, ইংল্যান্ড, কানাডা এবং আমেরিকাতেও পড়াশোনা করেন এবং উচ্চতর ডিগ্রি নেন। এতে করে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষাসহ অন্যান্য বিষয়ে প্রচুর জ্ঞান অর্জনে সক্ষম হয়েছেন এবং অসংখ্য সম্মাননা লাভ করেছেন।
মেধাবী, আত্মপ্রত্যয়ী, চৌকস এবং অধ্যবসায়ী চিকিৎসাবিদ কালি প্রদীপ চৌধুরী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন সার্জন। তিনি ১৯৮২ সাল থেকে দেশে এবং বিদেশে অর্থোপ্যাডিক সার্জারি করছেন। তিনি আমেরিকান বোর্ড অব অর্থোপেডিক সার্জনস কর্তৃক সার্টিফায়েড। তিনি আমেরিকান একাডেমি অব অর্থোপেডিক সার্জনস এর ফেলো মেম্বার এবং ইন্টারন্যাশনাল কলেজ অব সার্জনস এর মেম্বার। তিনি Loma Linda University Medical School California, USA   এর অনুষদ সদস্য। তিনি Hemet Valley Medical Center এর সার্জারি ডিপার্টমেন্টের চেয়ারম্যান, Hemet Valley Medical Center এর অর্থোপেডিক ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং Apex Healthcare Medical Center এর অর্থোপেডিক ডিপার্টমেন্টেরও চেয়ারম্যান।
ডা. কালি প্রদীপ চৌধুরী তার Healthcare সার্ভিস এবং ফ্যাসিলিটিস শিল্পকে নানা মুখীভাবে বাড়িয়ে তুলেছেন। ডা. চৌধুরী এবং তার গ্রুপ ২০১০ সালে ক্যালিফোর্নিয়ার ৪টি হাসপাতাল ওয়েস্টার্ন মেডিক্যাল সেন্টার, সান্তা আনা; ওয়েস্টার্ন মেডিক্যাল সেন্টার আনাহেম, চ্যাম্পিয়ন মেডিক্যাল সেন্টার এবং Coastish Community Hospital, অরেঞ্জড কান্ট্রি থেকে ৭০ মিলিয়ন ইউএস ডলার অর্জন করেছে। একই সাথে ডা. চৌধুরী তার আরও দু’টি হাসপাতাল Hemet Valley Medical Center Ges Menifee Valley Medical Center থেকেও ১৯২ মিলিয়ন ডলার আয় করতে সক্ষম হয়েছেন। তিনি সর্বশেষ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ভিক্টর ভ্যালিতে ভিক্টর ভ্যালি কমিউনিটি হসপিটাল প্রতিষ্ঠা করছেন।

ডা. কালি প্রদীপ চৌধুরী রিয়েল এস্টেট ব্যবসা খাতে সফল উদ্যোক্তা ব্যবসায়ী। এ খাতে তার ব্যবসায়িক উদ্যোগ বিশ্বব্যাপী। ১৯৮৪ সালে একজন তরুণ অর্থোপেডিক সার্জন হিসেবে ডা. কালি প্রদীপ চৌধুরী অনেক স্বপ্ন নিয়ে হেমেটে আসেন এবং হেমেট কমিউনিটি হেলথকেয়ারে পেশাগতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি উপলব্ধি করেন যে, তার প্রফেশনাল বিজনেসের জন্যে হেমেটই উপযুক্ত স্থান। তিনি শুরুতে অন্যান্যের মতো সিঙ্গেল ফ্যামিলি বাসায় তার পেশাগত কার্যক্রম পরিচালনা করেন। এই কমিউনিটিতে অনেক মানুষ অবসর গ্রহণ করেছেন- বয়সের কারণে যাদের স্বাস্থ্য সেবা অত্যন্ত জরুরি। ডা. চৌধুরী হেমেট হসপিটাল ছাড়াও বাইরে প্র্যাকটিস শুরু করেন এবং অল্প দিনেই তার সাফল্য ও সুনাম ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তিনি দেশের সেরা অর্থোপেডিক সার্জন হিসেবে মূল্যায়িত হন।
এরপর এমনটি ঘটতে থাকলো যে, আমেরিকার বিভিন্ন স্থান থেকে যথাযথভাবে শল্য চিকিৎসার জন্যে রোগীরা তার কাছে আসতে থাকেন। এটা স্মরণযোগ্য যে, ১৯৯৮ সালে তার প্রফেশনাল যাত্রা শুরু করেছিলেন ডা. চৌধুরী এবং তার কিছু অনুসারী চিকিৎসক হেমেট হাসপাতালকে সমস্যা কাটিয়ে লাভজনক অবস্থানে নিয়ে আসতে সক্ষম হন। এ ছাড়া তাদের উন্নত ব্যবস্থাপনা এবং সঠিক দিক নির্দেশনার মাধ্যমে ক্যালিফোর্নিয়ার ভ্যালি হেলথ ব্যবস্থায় অনেক পরিবর্তন সাধিত হয়। ক্যালিফোর্নিয়ার Menifee এবং Moreno Valley তেও এই পরিবর্তনের ছোঁয়া লাগে। তার এই সাফল্যজনক কাজের ধারায় অন্য চিকিৎসকদের মধ্যেও এই হাসপাতাল সম্পর্কে আত্মবিশ্বাস জন্মে এবং তারাও এখানে যোগদান করেন। ২০১০ সালে ডা. কালি প্রদীপ চৌধুরীর মিশনের প্রতি জনগণ সমর্থন দেয় এবং ৮৭% সমর্থনে District Hospital ব্যবস্থা বেসরকারিকরণের প্রস্তাব অনুমোদন লাভ করে। এটি নি:সন্দেহে হেমেট তথা যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে মাইলফলক।
শুরুতে সংশয় সত্ত্বেও মূল্যবান কমিউনিটি হসপিটাল হিসেবে দেউলিয়া পর্যায় থেকে ডা. কালি প্রদীপ চৌধুরীর দক্ষ নেতৃত্ব ও ব্যবস্থাপনায় Hemet Valley Medical Center বেশ ভালোভাবে পরিচালিত হচ্ছে। হাসপাতালের আর্থিক অবস্থার ব্যাপক উন্নয়ন ঘটেছে এবং এর ধারাবাহিক সুবিধা, প্রযুক্তি এবং দক্ষ জনবলের সমাহার সম্ভব হয়েছে।
এসব কারণে Hemet Valley Medical Center এ মেডিক্যাল এডুকেশন এবং রেসিডেন্সি প্রোগ্রাম চালু করা সম্ভব হয়। এখান থেকে ইতোমধ্যে বেশ ক’জন ডাক্তার বেরিয়েছেন যারা বিশ্বের উজ্জ্বল তরুণ চিকিৎসক হিসেবে স্বীকৃত। ডা. কালি প্রদীপ চৌধুরীর ধ্যান-জ্ঞান হেলথ কেয়ারকে নিরাপদ রাখতে সক্ষম।
বর্তমানে ডা. চৌধুরী কেপিসি হেলথ-এর চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন। এটি দেশব্যাপী সমন্বিত স্বাস্থ্যসেবা ব্যবস্থা যা হাসপাতাল, স্বাধীন চিকিৎসক সমিতি, মেডিক্যাল গ্রুপ এবং বিভিন্নমুখী একাধিক বিশেষায়িত সুবিধা প্রদান করে। হেমেটই প্রথম যা হাসপাতালগুলোকে সম্মিলিতভাবে কার্যক্রম পরিচালনার সুদৃঢ় নেতৃত্বের কারণেই সফল হয়েছে।
গত পাঁচ বছরে কেপিসি হেলথ চারটি কান্ট্রি হাসপাতালে সান্তা আনয়, আনাহেম এবং অরেঞ্জে একই বৈশিষ্ট্যসম্পন্ন চিকিৎসা ও সেবা সুবিধা দিয়ে থাকে। প্রতিটি হাসপাতালেই সাতটি প্রধান স্বাস্থ্য সেবা এবং দু’টি দক্ষ নার্সিং সুবিধা রয়েছে; এর ফলে Bay এবং লস অ্যাঞ্জেলসে অবাক করার মতো ৬০০ মিলিয়ন ডলার মূল্যের দরপত্র ডাকা হয়। এভাবে এ বছর থেকে Kansas, Utah, Mississippi, Arizona, Louisiana এবং Texas সহ ওয়েস্ট ডালাসের ২১টি হাসপাতালের ব্যবস্থাপনা একই ধরনের ব্যবস্থার আলোকে আবর্তিত হচ্ছে।
ডা. কালি প্রদীপ চৌধুরী গত দশক জুড়ে স্বাস্থ্যসেবার সম্প্রসারণেই অধিক সময় দিয়েছেন। সাম্প্রতিককালে কেপিসি গ্রুপ আন্তর্জাতিক পরিম-লে আবাসন ব্যবসা গড়ে তুলেছে। একই সাথে তিনি ফার্মাসিউটিক্যালস, বায়োটেকনোলজি, এডুকেশন, রিয়েল এস্টেট, অবকাঠামো উন্নয়ন, কৃষি, আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিং, বিকল্প জ্বালানি শক্তি, ওয়েস্ট ম্যানেজমেন্ট, ট্রাভেল সার্ভিসেস এবং তথ্য প্রযুক্তি শিল্প খাতে ব্যাপক সাফল্য অর্জন করেছেন। তিনি ১৯৮৪ সালে স্বল্প পরিসরে যা শুরু করেছিলেন ২০১৯ সালে তা মহীরুহে পরিণত হয়েছে।
কেপিসি গ্রুপ কয়েক বছর ধরে রিডেভেলপমেন্ট প্রজেক্ট করছে যা ১.৮ বিলিয়ন ডলারের উপরের মূল্যমানের। ক্যালিফোর্নিয়ার করোনা সিটিতে মাল্টি মিলিয়ন ডলারের ৩০০০০০ স্কয়ার ফিট কমার্শিয়াল কমপ্লেক্স গড়ে তোলা হয়েছে এ গ্রুপের উদ্যোগে।
আমেরিকায় কেপিসি গ্রুপ এবং ডা. কালি প্রদীপ চৌধুরী এক নামে খ্যাত। এই গ্রুপ ৩.৩ মিলিয়ন স্কয়ার ফুটের কমার্শিয়াল রিয়েল এস্টেটের অন্তর্ভুক্ত হোটেল, রিসোর্ট, অ্যাপার্টমেন্ট, ওল্ড এজ হোমস এবং এডুকেশনাল ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেছে। ২০০৩ সালে ডা. কালিপ্রদীপ চৌধুরী ভারতের পশ্চিম বাংলায় প্রথম বেসরকারি মেডিক্যাল স্কুল প্রতিষ্ঠা করেছেন। এখানে ২৫ একর জায়গায় কলেজ এবং হসপিটাল নির্মাণ করা হয়েছে ১.৮ মিলিয়ন স্কয়ার ফিটে। এর মধ্যে Shova Rani Nursing College এবং প্যারামেডিক্যাল কলেজও রয়েছে। স্বাস্থ্য বিষয়ক অন্যান্য শিক্ষা এবং সেবাসমূহ নিয়ে এখানে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। এটি কলকাতা শহরের স্বাস্থ্য বিষয়ক পরিচিতিকে অনেক বাড়িয়ে দিয়েছে।
এ ছাড়া কেপিসি গ্রুপ ২০১০ সালে স্পেনের ফেরার গ্রুপ টি’র সাথে কোম্পানি Chemgen Pharma International Pvt Ltd প্রতিষ্ঠা করেছে। এটি জটিল রোগের ওষুধ উৎপাদন করে।
এই গ্রুপ Modloidong Inc এর সাথে shiftly.com একটি মোবাইল এবং ওয়েব-বেসড ট্রাভেল সার্ভিসেস কোম্পানি প্রতিষ্ঠা করেছে। এই গ্রুপ তথ্য প্রযুক্তি এবং আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং এবং কনস্ট্রাকশন খাতেও ব্যাপক কাজ করছে।
বরেণ্য উদ্যোক্তা ব্যক্তিত্ব ডা. কালি প্রদীপ চৌধুরীর দুই সন্তান কালি প্রিয় এবং সুমান্ত। স্ত্রী সুনন্দা ও সন্তানদের নিয়ে তিনি ক্যালিফোর্নিয়ার হেমেটে বসবাস করেন।
অর্থকণ্ঠ প্রতিবেদক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button