সাক্ষাৎকার

বাংলাদেশের মানুষ পরিশ্রমী, সঠিক নেতৃত্ব এদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবে

এস এম বদরুল হক জর্জি সিইও বি এন্ড এইচ টাওয়েলস অ্যান্ড লিনেন

বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের এক ঐতিহ্যবাহী শিক্ষিত সম্ভ্রান্ত এবং অভিজাত ব্যবসায়িক ও রাজনৈতিক পরিবারের সন্তান এসএম বদরুল হক জর্জি। পারিবারিক সুনাম রক্ষা করেই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেটের শীর্ষ উদ্যোক্তা ব্যবসায়ীদের একজন হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন। তিনি ফ্লোরিডার অন্যতম শীর্ষ পর্যায়ের শিল্প প্রতিষ্ঠান B & H Towels of Linens ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ও সিইও। স্মার্ট ও সুদর্শন বদরুল হক জর্জির পিতা এসএম বজলুল হকও ছিলেন যথার্থ সজ্জন, স্মার্ট, সুদর্শন একজন পার্ফেক্ট জেন্টলম্যান। তিনি স্বনামখ্যাত রাজনীতিবিদ হলেও চট্টগ্রামকে বাণিজ্যনগরী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে যাঁরা অবদান রেখেছেন তাঁদের অন্যতম একজন। এসএম বজলুল হক লায়নিজম আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন এবং শেরে বাংলা একে ফজলুল হক প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টির প্রেসিডেন্ট ছিলেন। তিনি পাকিস্তান আমল থেকেই ব্যবসায় যুক্ত ছিলেন এবং তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের ব্যবসায়িক প্রতিনিধি-দলের সদস্য হিসেবে আমেরিকা-জার্মানিসহ বিভিন্ন দেশে যান। জর্জির মায়ের দাদা মরহুম খান সাহেব আব্দুল হাকিম মিয়া ব্রিটিশ আমলে চট্টগ্রামের শাসনকর্তা ছিলেন। তাঁর নামে উত্তর আগ্রাবাদের মনছুরাবাদে একটি ‘ওয়াক্ফ এস্টেট’ রয়েছে।

একটি ঐতিহ্যবাহী বনেদি পরিবারের সন্তান এসএম বদরুল হক জর্জি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় পাস করে ঢাকা কলেজে ভর্তি হন। তিনি ১৯৮৬ সালে Operational Shipping এর উপর উচ্চতর শিক্ষা অর্জনের লক্ষ্যে জার্মানি যান। দেশে ফিরে তিনি ১৯৮৮ সালে আমেরিকা যান এবং গ্রীন কার্ড লাভ করেন। কিন্তু স্বপ্নের দেশ আমেরিকা সেসময় এই তরুণকে ধরে রাখতে পারেনি। দু’বছর পর ১৯৯০ সালে দেশে ফিরে আসেন টগবগে এই তরুণ। পিতার প্রতিষ্ঠান SM Bazlul Huq & Co Ltd এর ঢাকা অফিসের Executive Director এর দায়িত্ব পান তিনি। তখন তার বয়স মাত্র ২২ বছর। সে সময় তার অফিসে কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ছিল ৫০ এর অধিক। তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করেন। বলা যায়, পিতার অফিসে এরকম একটি গুরুদায়িত্ব পালন তাকে ভবিষ্যতে উদ্যোক্তা-শিল্পপতি হবার সাহস যুগিয়েছে।
২০০৬ সালে তিনি পুনরায় আমেরিকা আসেন এবং উদ্যোক্তা হিসেবে দ্রুতই প্রথম সারির একজন হয়ে ওঠেন। তিনি আমেরিকার ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডোতে প্রতিষ্ঠা করেন B & H Towels & Linens নামের সেবাখাতের একটি লাক্সারি ইন্ডাস্ট্রি। অতি অল্প সময়েই B & H Towels & Linens ক্রেতাসাধারণের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয় এবং এ প্রতিষ্ঠানের পণ্য উন্নত মানের হোটেলসহ সাধারণ মানুষের ব্যবহারে গুরুত্ব পায়। B & H Towels & Linens স্থানীয় প্রতিষ্ঠান হিসেবে মার্কেটিং মেথড, তাদের বার্ষিক প্রবৃদ্ধি, অর্থনৈতিক অগ্রগতি, পণ্যের মান, কমিউনিটি ইনভল্বমেন্ট, গ্রাহক সেবা ইত্যাদির মূল্যায়নে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে ‘Best of 2019 Panama City Award’ লাভ করেছে। এটি আমেরিকার একটি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। উন্নতমানের টাওয়েল ও লিনেন উৎপাদন ও উন্নতমানের সরবরাহ ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড পেয়েছে B & H Towels & Linens. আর হবেই না বা কেন, B & H Towels & Linens ফ্লোরিডার লাক্সারি টেক্সটাইল খাতে উৎপাদনকারী এবং সরবরাহকারী প্রতিষ্ঠান। এটি আমেরিকার উন্নত মেটারিয়ালে প্রস্তুত টাওয়েল এবং বেড শিট হিসেবে খুবই উন্নতমানের। এছাড়া গৃহে কিচেন থেকে শুরু করে উন্নতমানের হোটেল সর্বত্রই এর ব্যাপক চাহিদা বিদ্যমান। সেন্ট্রাল ফ্লোরিডার হার্ড অরল্যান্ডোতে প্রায় ১০,০০০ স্কয়ার ফিট ওয়্যারহাউজ তাদের।

স্বপ্নদর্শী ও একনিষ্ঠ উদ্যোক্তা ব্যক্তিত্ব এসএম বদরুল হক জর্জি পণ্য মান ও গ্রাহকসেবার ক্ষেত্রে একদম আপসহীন। তাদের গ্রাহকসেবার মান বরাবরই এক্সিলেন্ট। অর্ডার দেয়া পণ্য দূরত্ব ভেদে ১ থেকে ৩ দিনের মধ্যে সরবরাহ করা হয়। স্মার্ট ও প্রাণবন্ত উদ্যোক্তা বদরুল হক জর্জি’র সন্তানরাও তাদের পিতামহের মতো প্রাণবন্ত ও নেতৃত্ব মানসিকতা ধারণ করে চলেছেন। বড় ছেলে রেজওয়ান হক বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শহরে সমাজ সচেতনতামূলক দার্শনিক তত্ত্বসমৃদ্ধ বক্তৃতা দিতে ছুটে যান। এর মাধ্যমে তিনি শুধু নিজেকেই নয়, বাংলাদেশকেও গৌরবান্বিত করছেন। ছোট ছেলে বাইজিদ হক সেন্ট জন ক্যাথলিক স্কুল থেকে অনার্সরোল নিয়ে অষ্টম শ্রেণি গ্র্যাজুয়েশন করেছেন, ২০১৪ সালে। এটি ফ্লোরিডার শীর্ষ পর্যায়ের প্রাইভেট স্কুল। বাইজিদ এখনো অধ্যয়নরত। মেয়ে মাহেলা হকও পিতাকে অনুসরণ করে বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে জড়িত।
ফ্লোরিডার একজন শীর্ষ পর্যায়ের উদ্যোক্তা ব্যবসায়ী হলেও জর্জি মনে করেন, তার শেকড় বাংলাদেশ। তিনি তাদের পারিবারিক ঐতিহ্য ধারণ করে এলাকায় উন্নয়ন চিন্তা করেন। সময় সময় দুস্থ ও অসহায় মানুষদের সহযোগিতা করেন। পিতা রাজনীতিবিদ ও ব্যবসায়ী লায়ন এসএম বজলুল হক তার কাছে আদর্শিক একজন মানুষ। পিতার কার্যক্রম ও সামাজিক পরিচিতি নিয়ে তিনি গর্বিত। তিনি মনে করেন, পিতা তাকে সেই কলেজ জীবন থেকে পড়াশোনার পাশাপাশি ব্যবসায়িক যে অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ করে দিয়েছিলেন তা আজ তার পাথেয় হিসেবে ভূমিকা রাখছে।
দূরদর্শী ও আত্মপ্রত্যয়ী এসএম বদরুল হক জর্জি কথা প্রসঙ্গে বলেন, প্রবাসে বসেও যখন বাংলাদেশের কোনো সাফল্য সংবাদ শোনেন, তখন খুব গর্ব অনুভব হয়। তিনি বলেন, বাংলাদেশের মানুষ পরিশ্রমী, সঠিক নেতৃত্ব এদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবে।
অর্থকণ্ঠ প্রতিবেদক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button