ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স। প্রবাসী বাংলাদেশিদের সেবা দেয়ার ধারাবাহিকতায় সম্প্রতি ঢাকা থেকে মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপ সফরে উল্লেখ করেছেন, ‘বাংলাদেশি এয়ারলাইন্স ইউএস-বাংলার ফ্লাইট শুরুর মাধ্যমে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ বৃদ্ধি পেয়েছে।’
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স সপ্তাহে তিনদিন ঢাকা থেকে মালে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। প্রতি রবি, মঙ্গল ও শুক্রবার ঢাকা থেকে মালে ফ্লাইট পরিচালনা করছে এবং একই দিন মালে থেকে ঢাকা রুটেও ফ্লাইট পরিচালিত হচ্ছে। লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি মালেতে জীবিকা নির্বাহ করছেন। ইউএস-বাংলা মাস্কাট, দোহা, দুবাই, সিঙ্গাপুর, কুয়ালালামপুরের ধারাবাহিকতায় মালদ্বীপের রাজধানী মালেতে বাংলাদেশি শ্রমিক ভাইদের সেবা দেয়ার জন্য ফ্লাইট শুরু করেছে।
বাংলাদেশি পর্যটকরা ইউএস-বাংলার সরাসরি ফ্লাইট শুরু হওয়ায় মালদ্বীপ ভ্রমণে উৎসাহিত হচ্ছেন। সেই সঙ্গে মালদ্বীপের নাগরিকদের বাংলাদেশের পর্যটনকেন্দ্রগুলো ভ্রমণে উৎসাহিত করতে কাজ করছে ইউএস-বাংলা।
দুই দেশের মধ্যে পর্যটন ও ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি করতে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রত্যক্ষ ভূমিকা পালন করছে। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা-মালে-ঢাকা রুটে রিটার্ম ভাড়া ন্যূনতম ৪৫,৫৪৫ টাকা নির্ধারণ করেছে।
অর্থকণ্ঠ ডেস্ক


