
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভ্যারওয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সম্প্রতি ঢাকা চেম্বার কার্যালয়ে আয়োজিত এ সাক্ষাৎকার অনুষ্ঠানে ডিসিসিআই ঊর্ধ্বতন সহসভাপতি এনকেএ মবিন, সহসভাপতি মনোয়ার হোসেন এবং নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি বাস ব্ল্য এ সময় উপস্থিত ছিলেন।
আলোচনাকালে ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, বাংলাদেশ মূলত তৈরি পোশাক, হিমায়িত মাছ এবং চামড়া ও চামড়াজাত পণ্য নেদারল্যান্ডসে রপ্তানি করে। এজন্য দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশ হতে আরো বেশি হারে তৈরি পোশাক ও পরিবেশবান্ধব পাট ও পাটজাত প্রভৃতি পণ্য আমদানির আহ্বান জানান তিনি।
অর্থকণ্ঠ ডেস্ক


