প্রতিবেদন

গৃহহীনদের ঘর তৈরিতে ১০ লাখ টাকার অনুদান মিনিস্টার গ্রুপের

অর্থকন্ঠ ডেস্ক

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে গৃহহীনদের পাকা ঘর নির্মাণের জন্য ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে মিনিস্টার গ্রুপ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিনিস্টার গ্রুপ জানায়, তাদের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ সম্প্রতি চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের কাছে এই চেক তুলে দেন।

মুজিববর্ষ উপলক্ষে সরকারের কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে ৮ লাখ ৮২ হাজার ৩৩টি গৃহহীন পরিবারকে আধাপাকা টিন-শেড ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

সরকারের এ উদ্যোগের ‘পাশে দাঁড়াতে’ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের দুস্থ ও অসহায় গরিবদের মাঝে পাকা ঘর নির্মাণের জন্য তারা এই আর্থিক সহযোগিতা করেছে।

অর্থকন্ঠ ডেস্ক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button